<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Aug 31, 2010

মাহে রমজানের ফজিলত

 
মুফতী মুফীযুর রাহমান কাসেমী
বছর ঘুরে প্রতিবারের ন্যায় এবারও মুমিনের জীবনে উঁকি দিয়েছে পবিত্র মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাত এই তিনটির যথাযথ মূল্যায়নের মাধ্যমে মহান প্রভুর সানি্নধ্য লাভের এক অপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে। মহানবী (সা.) রমজানের আগে শুক্রবার দিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মূল্যবান নসিহতমূলক খুতবা দিতেন। সেই খুতবাই সাহাবায়ে কেরামের জন্য রমজানুল মুবারকের যথাযথ মূল্যায়নের খোরাক হতো। হাদিস শরীফে এসেছে হজরত সালমান ফারসী (রা.) বলেন! রাসূল (সা.) শাবান মাসের শেষ তারিখে আমাদেরকে নসিহতমূলক খুতবা দিতে গিয়ে বললেন, 'হে লোক সকল তোমাদের উপর এমন একটি মাস এসেছে যা অত্যন্ত মর্যাদাশীল এবং বরকতময়। এ মাসে (শবে কদর) এমন একটি রাত রয়েছে যা হাজারো মাস হতে উত্তম।

আল্লাহপাক এ মাসে রোজা রাখাকে ফরজ করেছেন এবং এ মাসের রাতগুলোতে নামাজ অর্থাৎ তারাবি পড়াকে সওয়াবের কাজ বানিয়েছেন। যে ব্যক্তি আল্লাহপাকের নৈকট্যলাভের জন্য এ মাসে কোনো একটি নফল ইবাদত করলো সে যেন অন্য মাসে একটি ফরজ আদায়ের সওয়াব পেল। আর যে এই মাসে একটি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায়ের সমান সওয়াব লাভ করলো। এ মাসটি হলো ছবরের মাস এবং ছবরের বিনিময় হিসাবে মহান আল্লাহপাক জান্নাত রেখেছেন। এ মাসটি মানুষের সঙ্গে সহানুভূতির মাস। এ মাসে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাল তা তার জন্য গোনাহ মাফ এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে দাঁড়াবে এবং সে রোজাদারের সমান সওয়াবের ভাগী হবে। কিন্তু এতে করে ওই রোজাদারের সওয়াব কোনো প্রকারেই কমানো হবে না।

সাহাবায়ে কেরাম আরজ করিলেন, 'হে আল্লাহ রাসূল আমাদের কেউ-ই তো রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ রাখে না। রাসূল (সা.) বললেন, এই সওয়াব তো আল্লাহপাক একটি খেজুর খাওয়াইলে কিংবা এক ঢোক পানি অথবা এক চুমুক দুধ পান করালেই দান করবেন। এটা এমন এক মাস যে এর শুরু ভাগে আল্লাহর রহমত নাজিল হয়। মধ্যের অংশে গোনাহ মাফ করা হয় এবং শেষ অংশে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি এ মাস আপন গোলামের (কর্মচারীর) বোঝা হালকা করে দেয় আল্লাহপাক তাকে মাফ করে দিবেন। এবং জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তিদান করবেন। এই মাসে চারটি কাজ করতে থাক। যথা : (১) অধিকহারে কালিমায়ে তাইয়্যিবা পড়তে থাক (২) ইসতিগফার করতে থাক। (৩) আল্লাহপাকের নিকট জান্নাত লাভে দোয়া (৪) এবং জাহান্নাম থেকে মুক্তির দোয়া করতে থাক। (ইবনে হিব্বান)।

আল্লাহপাক আমাদেরকে আমল করার তওফিক দান করুন (আমিন)।

লেখক : খতিব, বাইতুল আমান জামে মসজিদ সাভার, ঢাকা।

No comments: