যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি
* যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। সাধারণত চার দিয়ে বিভাজ্য বছরগুলোর নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার দিনটি নির্দিষ্ট করা আছে। এ বছরে নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর।
* নির্বাচনে অংশ নিতে প্রার্থীকে তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হয়। প্রথমত, আমেরিকায় জ্নগ্রহণ করতে হবে; দ্বিতীয়ত, ৩৫ বছর বয়সী এবং তৃতীয়ত, অন্তত ১৪ বছর যুক্তরাষ্ট্রে বাস করতে হবে।
* মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের আর্টিকেল ২-এর দ্বাদশ সংশোধনী অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
* মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয় ‘ইলেকটোরাল কলেজ’-এর মাধ্যমে। প্রতিটি রাজ্যের নির্দিষ্টসংখ্যক ইলেকটোরাল কলেজ আছে। সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ আছে ক্যালিফোর্নিয়ায় (৫৫টি)।
* প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজের সমর্থনের প্রয়োজন হয়।
* ইলেকটোরাল কলেজের ‘ইলেকটর’ নির্বাচিত করেন রাজনৈতিক দলগুলোর রাজ্য প্রতিনিধিরা। মার্কিন সংবিধান প্রতিটি রাজ্যের নিজস্ব ও স্বাধীন ‘ইলেকটর নির্বাচন’ পদ্ধতি অনুমোদন করে।
* নির্বাচনে কোনো রাজ্যে যে প্রার্থী সবচেয়ে বেশি ‘পপুলার’ ভোট বা জনগণের সরাসরি ভোট পান, ওই রাজ্যের সব ইলেকটোরাল ভোট তাঁর ‘বাক্সে’ জমা হয়। তবে নেব্রাস্কা ও মেইন রাজ্য এই নিয়মের ব্যতিক্রম।
* মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত হয়ে থাকেন। সাধারণভাবে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীকে প্রেসিডেন্ট প্রার্থীর ‘রানিং মেট’ বলা হয়।
No comments:
Post a Comment