<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Jan 4, 2011

বিসিএস মডেল টেস্ট-৮

১। বাংলা সাহিত্যে গদ্যের জনক কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. দীনবন্ধু মিত্র গ. প্রমথ চৌধুরী ঘ. আবুল ফজল
২। বাংলা সাহিত্যের নাট্যকর্মে প্রথম গণমুখী নাটক কোনটি?
ক. নীলদর্পণ খ. সধবার একাদশী
গ. কবর ঘ. কপালকুণ্ডলা
৩। বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. সৈয়দ মুজতবা আলী ঘ. মুনীর চৌধুরী
৪। ‘বিষাদ সিন্ধু’ কোন ধরনের রচনা?
ক. উপন্যাস খ. প্রবন্ধ গ. নাটক ঘ. আত্মজীবনী
৫। ‘অব্যক্ত’ প্রবন্ধগ্রন্থটির লেখক কে?ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. জগদীশচন্দ্র বসু গ. মুহাম্মদ এনামুল হক ঘ. জহির রায়হান
৬। ‘সবুজপত্র’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
ক. শওকত ওসমান খ. প্রমথ চৌধুরী গ. আবু ইসহাক ঘ. দীনবন্ধু মিত্র
৭। ফোকলোর কথাটির উদ্ভাবক কে?
ক. উইলিয়াম থমস খ. দীনেশচন্দ্র সেন গ. মুহম্মদ শহীদুল্লাহ ঘ. মনসুর বয়াতি
৮। ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির লেখক কে?
ক. মুনীর চৌধুরী খ. আতাউর রহমান খান গ. আবুল মনসুর আহমদ ঘ. আবু ইসহাক
৯। নিচের কোন গ্রন্থটি সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নয়?
ক. চাঁদের অমাবস্যা খ. বহিপীর
গ. কাঁদো নদী কাঁদো ঘ. ক্রীতদাসের হাসি
১০। ‘যুগসন্ধিকালের কবি’ বলা হয় কাকে?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. কায়কোবাদ
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. ফররুখ আহমেদ
১১। ‘ছন্দের জাদুকর’ কে?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জীবনানন্দ দাশ
১২। মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি কে?
ক. শাহ মুহম্মদ সগীর খ. আলাওল
গ. আব্দুল হাকিম ঘ. কায়কোবাদ
১৩। ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’।—এ পঙিক্তর লেখক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. জীবনানন্দ দাশ গ. দ্বিজেন্দ্রলাল রায় ঘ. শামসুর রাহমান
১৪। ‘সাতটি তারার তিমির’—গ্রন্থটির লেখক কে?
ক. জীবনানন্দ দাশ খ. কামিনী রায়
গ. সতেন্দ্রনাথ দত্ত ঘ. জসীমউদ্দীন
১৫। ‘বীরবল’ ছদ্মনামটি কোন সাহিত্যিকের?
ক. মুনীর চৌধুরী খ. প্রমথ চৌধুরী
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
১৬। ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থটির লেখক কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
গ. সুফিয়া কামাল ঘ. শওকত ওসমান
১৭। ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান’—এই কালজয়ী গ্রন্থটি কে সম্পাদনা করেছেন?
ক. দীনেশচন্দ্র সেন খ. মুহম্মদ শহীদুল্লাহ গ. মোতাহের হোসেন চৌধুরী ঘ. মুনীর চৌধুরী
১৮। বাংলা বর্ণমালার প্রথম সার্থক গ্রন্থ ‘বর্ণ পরিচয়’-এর লেখক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ. প্রমথ চৌধুরী
ঘ. আব্দুল্লাহ আবু সায়ীদ
১৯। নিচের কোনটি মুনীর চৌধুরী লিখিত গ্রন্থ?
ক. মুখরা রমণী বশীকরণ খ. মানব জীবন গ. চাঁদের অমাবস্যা ঘ. শবনম
২০। ‘ডাকঘর’ কোন ধরনের রচনা?
ক. নাটক খ. কবিতা গ. উপন্যাস ঘ. প্রবন্ধ।


সঠিক উত্তর: ক ২ক ৩ক ৪ক ৫ক ৬ ক ৮গ ৯ঘ ১০ক ১১ক ১২ক ১৩গ ১৪ক ১৫খ ১৬খ ১৭খ ১৮খ ১৯ক ২০

No comments: