<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Jan 25, 2011

কেউ বিভ্রান্ত হয় আবার অনেকে হয় সুপথগামী

 অনুবাদ
২৫. অতঃপর যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে, তাদের আপনি সুসংবাদ দিন এমন এক জান্নাতের, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে; যখনই তাদের (এ জান্নাতের) কোনো একটি ফল দেওয়া হবে তখনই তারা বলবে, এ ধরনের (ফল) তো ইতিপূর্বেও আমাদের দেওয়া হয়েছিল, তাদের এ ধরনের পরিচিত জিনিসই সেখানে দেওয়া হবে; তাদের জন্য আরো সেখানে থাকবে পবিত্র সহধর্মী ও সহধর্মিণী এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে।
 
২৬. (সত্য প্রমাণের জন্য) আল্লাহ তায়ালা মশা কিংবা তার চেয়ে বেশি তুচ্ছ যা কিছু আছে তার উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না; যারা আল্লাহর বাণীতে বিশ্বাস স্থাপন করে তারা জানে, এ সত্য আল্লাহর কাছ থেকেই এসেছে, আর যারা সত্য অস্বীকার করেছে তারা (একে না মানার অজুহাত দিতে গিয়ে) বলে, আল্লাহ তায়ালা এ উদাহরণ দ্বারা কি বোঝাতে চান? (আসলে) একই ঘটনা দিয়ে আল্লাহ তায়ালা অনেক লোককে গোমরাহিতে নিমজ্জিত করলেও বহু লোককে তিনি আবার এ দিয়ে হেদায়েতের পথও দেখান, আর কিছু পাপাচারী ব্যক্তি ছাড়া অন্য কাউকে তিনি তা দিয়ে গোমরাহিতে নিমজ্জিত করেন না।[সুরা বাকারা, আয়াত-২৫-২৬]
ব্যাখ্যা
২৫ নম্বর আয়াতে যারা ইমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। আর সে সুসংবাদ হচ্ছে বেহেশতের সুসংবাদ। এ আয়াতে বেহেশতের প্রতীকী বিবরণ দেওয়া হয়েছে। বেহেশতের বিবরণ বেশ প্রতীকী এবং উপলব্ধির মাধ্যমে হৃদয়ঙ্গম করার বিষয়। আর এখানে 'ওয়াঊতু বিহি মুতাশা-বিহা' কথাটি আরো বেশি তাৎপর্যপূর্ণ। অর্থাৎ বেহেশত দুনিয়া থেকে বিচ্ছিন্ন নয়। এটা পরজন্ম নয় বা জগতের চলমান গতি-প্রকৃতি থেকে ভিন্ন গতি-প্রকৃতিরও নয়। 'বেহেশত চিরন্তন'_এ কথার দ্বারা বোঝা যায়, বেহেশত আ@ি@@@ক।
২৬ নম্বর আয়াতে বিভ্রান্ত হওয়া এবং সুপথগামী হওয়ার মূল সূত্রটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। মূল সূত্রটি হলো, যারা আত্মঅহমিকা বর্জন করে সত্যকে গ্রহণ করার জন্য মনেপ্রাণে প্রস্তুত হবে সে সত্যপথ পাবেই, আর যারা তা না করে নানা কুযুক্তি ও অজুহাত দাঁড় করানোর চেষ্টা করবে তারা সুপথগামী হতে পারবে না। মশার চেয়ে তুচ্ছ বস্তুও আল্লাহর কাছে তুচ্ছ নয়। মানুষকে সুপথগামী করার জন্য সে বস্তুর উদাহরণও ব্যবহৃত হতে পারে, তবে তা নির্ভর করবে কে সুপথগামী হতে চায় আর কে চায় না এর ওপর। যাদের অন্তরে পাপ রয়েছে এবং তারা এতে লিপ্ত থাকতে চায়, তারা সুপথগামী হতে পারে না। অনেক যুক্তি-প্রমাণ ও ভালো উদাহরণ তাদের সামনে তুলে ধরার পরও তারা বিপথগামী হয়। আল্লাহ তায়ালা ফ্যাসাদ সৃষ্টিকারী ছাড়া অন্য কাউকে বিপথগামী করেন না।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: