আল্লাহ রাববুল আলামিন বলেন—
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ( الكوثر: 2)
‘তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর ও কুরবানি কর৷’ (সূরা কাউসার : ২)
অধিকাংশ মুফাসসিরে কেরামের মতে এ আয়াতে সালাত বলতে ঈদের সালাতকে বুঝানো হয়েছে৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এ সালাত আদায় করেছেন৷ কোন ঈদেই ঈদের সালাত পরিত্যাগ করেননি৷ ইমাম আবু হানীফা রহ. বলেছেন : ঈদের সালাত প্রত্যেক ব্যক্তির উপর ওয়াজিব৷ তবে ফরজ নয়৷
ইবনে তাইমিয়া রহ. এ মত পোষণ করেন৷ আর ঈদের সালাত যে ওয়াজিব এর আরেকটা প্রমাণ হল যদি কোন সময় জুমআর দিনে (শুক্রবার) ঈদ হয় তখন সে দিন যারা ঈদের সালাত আদায় করেছে তারা জুমআর সালাতের দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করেন৷ অর্থাৎ জুমআর সালাতে অংশ না নিলে কোন গুনাহ নেই৷ তবে এলাকার ইমামের কর্তব্য হল, সে ঈদের দিনে জুমআর সালাতের ব্যবস্থা করবে যাদের আগ্রহ আছে তারা যাতে শরিক হতে পারে৷ মনে রাখতে হবে ঈদের দিন জুমআর সালাত পরিত্যাগ করার অনুমতি আছে৷ আর এ অনুমতির ভিত্তিতে কেউ জুমআর সালাত ত্যাগ করলে তার অবশ্যই জোহরের সালাত আদায় করতে হবে৷ তবে উত্তম আমল হবে জুমআর দিনে ঈদ হলে জুমআ ও ঈদের সালাত উভয়টাই আদায় করা৷ কোন অবস্থাই কেউ যেন ঈদের সালাত আদায়ে অলসতা না করে৷ শিশু-সন্তানদের ঈদের সালাতে নিয়ে যাবে ও ব্যবস্থা থাকলে মেয়েদের যেতে উৎসাহিত করবে৷ মনে রাখতে হবে ঈদের সালাত ইসলামের একটি শিআ’র তথা মহান নিদর্শন৷ শাহ ওয়ালী উল্লাহ দেহলভী রহ. বলেছেন
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ( الكوثر: 2)
‘তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর ও কুরবানি কর৷’ (সূরা কাউসার : ২)
অধিকাংশ মুফাসসিরে কেরামের মতে এ আয়াতে সালাত বলতে ঈদের সালাতকে বুঝানো হয়েছে৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এ সালাত আদায় করেছেন৷ কোন ঈদেই ঈদের সালাত পরিত্যাগ করেননি৷ ইমাম আবু হানীফা রহ. বলেছেন : ঈদের সালাত প্রত্যেক ব্যক্তির উপর ওয়াজিব৷ তবে ফরজ নয়৷
No comments:
Post a Comment