পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া
ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া উচিত৷ যাতে ইমাম সাহেবের নিকটবর্তী স্থানে বসা যায় ও ভাল কাজ অতি তাড়াতাড়ি করার সওয়াব অর্জন করা যায়, সাথে সাথে সালাতের অপেক্ষায় থাকার সওয়াব পাওয়া যাবে৷ ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া হল মোস্তাহাব৷ হাদিসে এসেছে—
عن علي رضى الله عنه قال: من السنة أن تخرج إلى العيد ماشيا. رواه الترمذي وحسنه وقال: والعمل على هذا عند أكثر أهل العلم : يستحبون أن يخرج الرجل إلى العيد ماشيا، وأن لا يركب إلا بعذر.
আলী রা. থেকে বর্ণিত তিনি বলেন : সুন্নত হল ইদগাহে পায়ে হেঁটে যাওয়া৷ ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করে বলেন হাদিসটি হাসান৷ তিনি আরো বলেন : অধিকাংশ উলামায়ে কেরাম এ অনুযায়ী আমল করেন৷ এবং তাদের মত হল পুরুষ ঈদগাহে পায়ে হেঁটে যাবে, এটা মোস্তাহাব৷ আর গ্রহণযোগ্য কোন কারণ ছাড়া যানবাহনে আরোহণ করবে না৷ আর একটি সুন্নত হল : যে পথে ঈদগাহে যাবে সে পথে না ফিরে অন্য পথে ফিরে আসবে৷ যেমন হাদিসে এসেছে—
عن جابر رضى الله عنه قال : كان النبي إذا كان يوم العيد خالف الطريق .(رواه البخاري)
No comments:
Post a Comment