<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Jan 19, 2011

বনি ইসরাইলদের ব্যাপারে সর্বোপরি হতাশা

অনুবাদ
৭৫. তোমরা কি বনি ইসরাইলদের ব্যাপারে এখনো এই আশা পোষণ করো যে তারা তোমাদের সঙ্গে ইমান আনবে? (কার্যত তা হবে না) এদের একাংশ তো (যুগ যুগ ধরে) আল্লাহর বার্তা শুনে আসছে; অতঃপর তারা তাকে বিকৃত করেছে, অথচ এরা ভালো করেই তা জানে।
৭৬. এরা যখন ইমানদারদের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে, আমরা ইমান এনেছি, এরাই আবার যখন নিজেরা পরস্পরে মিলিত হয় তখন একে অপরকে বলে, তোমরা কি মুসলমানদের কাছে সেসব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ তোমাদের কাছে ব্যক্ত করেছেন? (অর্থাৎ তাওরাতে মুহম্মদের নবুয়ত সম্পর্কে যা বলা হয়েছে খবরদার তা করো না) তাহলে তারা তোমাদের প্রভুর সামনে এটা দিয়েই তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য উত্থাপন করবে_তোমরা কি বুঝতে পারো না!
৭৭. এরা কি জানে না যে আল্লাহতায়ালা সবই জানেন যা তারা গোপন করে আর যা প্রকাশ করে।সুরা বাকারা : আয়াত ৭৫-৭৭
ব্যাখ্যা
বনি ইসরাইল গোত্রগুলোর সঙ্গে রাসুলে করিমের নেতৃত্বে মুসলমানদের চুক্তি হয়েছিল, সেই চুক্তি মদিনা চুক্তি নামে খ্যাত। মুসলমানরা আশা করছিল যে ইহুদিরা হয়তো প্রকৃত সত্য স্বীকার করে নেবে। তারা হযরত মুহম্মদ (সা.)-এর নবুয়তের কথা স্বীকার করবে, ইসলাম ধর্ম কবুল করবে। কিন্তু দিন যত অতিবাহিত হতে থাকল ইহুদিরা ততই আরো বেশি করে বিভ্রান্তিকর ঘটনা ঘটিয়ে যেতে থাকল। একপর্যায়ে তারা মক্কার কোরাইশদের সঙ্গে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হলো। এই গোপন ষড়যন্ত্রের বিষয়টি মুসলমানদের সঙ্গে ইহুদিদের সম্পর্ক চির শত্রুতায় পরিণত করার কারণ হয়েছিল।
বনি ইসরাইলদের ধর্মগ্রন্থ তাওরাতে শেষ নবীর আগমনের বিষয়ে সুস্পষ্ট ইঙ্গিত আছে। সেই নবী যে কোরাইশ বংশে জন্মগ্রহণ করবেন সে কথাও বলা আছে। হযরত মুহম্মদ (সা.)-এর নবুয়তপ্রাপ্তির পর ইহুদি আলেমরা ভেতরে ভেতরে এ কথা বুঝে নিয়েছিল যে ইনিই তাওরাতে বর্ণিত শেষ নবী। কিন্তু তারা নিজের বংশ গৌরব ও আত্মঅহমিকার কারণে সেটা মেনে নিতে পারছিল না_মেনে নেওয়াটা তাদের স্বার্থের জন্য সমীচীন হবে বলে মনে করছিল না। কোরাইশদের বংশের নবী নিজ বংশ থেকে বিতাড়িত হয়ে মদিনায় চলে আসায় ইহুদি গোত্রগুলো কিছুটা খুশি হয়ে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা এ ধারায় অগ্রসর হয়নি। তারা বুঝতে পারছিল ইসলাম কবুল করলে এবং কোরাইশ বংশীয় নবীকে স্বীকৃতি দিলে শেষ পর্যন্ত তাদের নেতৃত্ব-কর্তৃত্ব হয়তো থাকবে না। এই অবস্থায় তারা মুসলমানদের প্রতি চূড়ান্তভাবেই বৈরী হয়ে উঠল। উপরোক্ত আয়াতগুলোর মাধ্যমে বনি ইসরাইলদের ইসলাম গ্রহণের ব্যাপারে হতাশা ব্যক্ত করেই মুসলমানদের এক প্রকারের সান্ত্বনা দেওয়া হচ্ছে। বনি ইসরাইলদের স্বার্থান্ধতা যে তাদেরকে সত্যের পথে অগ্রসর হওয়া থেকে বিরত করবে ওই ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে। কারণ বনি ইসরাইলদের যুগ যুগান্তরের ইতিহাস এ রকমই। এর আগের আয়াতগুলোতেও তাদের স্বার্থপরতা ও অবাধ্যতার বেশ কিছু বর্ণনা তুলে ধরা হয়েছে। তারা তাদের কৃতকর্মের পরিণতি হিসেবেই এ রকম হতাশাব্যঞ্জক পরিণতির দিকে অগ্রসর হচ্ছে।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: