<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Jan 19, 2011

বনি ইসরাইলদের ধৃষ্টতা ছিল চরম

অনুবাদ
৭১. মূসা বললেন, তাহলে শোনো, তিনি (আল্লাহ) বলেছেন, সে গাভিটি হবে এমন যে সেটি কোনো চাষাবাদের কাজে ব্যবহৃত হয় না বা পানি সেচের কাজেও না; সেটি সম্পূর্ণ নিখুঁত। তারা বলল, এতক্ষণে আপনি সত্য কথাটি বলেছেন, অতঃপর তারা গাভি জবাই করল, যদিও তারা এটি করতে চাইছিল না।
৭২. যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে, অতঃপর সে ব্যাপারে তোমরা একে অপরের ওপর দোষারোপ করতে শুরু করলে। আল্লাহ সে বিষয়টাই প্রকাশ করতে চাইলেন, যা তোমরা গোপন করতে চাইছিলে।
৭৩. (হত্যাকারীকে চিহ্নিত করার লক্ষ্যে) আমি তোমাদের বললাম, সেই গাভির (মাংসের) একাংশ দিয়ে একে আঘাত করো, এভাবেই আল্লাহতায়ালা মৃত ব্যক্তিকে জীবনদান করেন এবং তোমাদের কাছে তাঁর জ্ঞানের নিদর্শনগুলো তুলে ধরেন।
৭৪. এত কিছুর পরও তোমাদের মন কঠিন হয়ে গেল, যেন তা পাথর অথবা পাথরের চেয়েও বেশি কঠিন। কিছু কিছু পাথরও তো এমন আছে, যা থেকে ঝরনাধারা নির্গত হয়, আবার কখনো কখনো তা ফেটে পানি বের হয়। এর মধ্য থেকে আবার আল্লাহর সচেতনতায় ধসেও পড়ে, তোমরা যা কিছু করো কোনো কিছু থেকেই আল্লাহ বেখবর নন।সুরা বাকারা : আয়াত ৭১-৭৪
ব্যাখ্যা
৭১ থেকে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত সেই গাভি এবং নিহত ব্যক্তির ব্যাপারেই বলা হয়েছে, যা এর আগের আয়াতগুলোর ব্যাখ্যায় গত সংখ্যায় বর্ণনা করা হয়েছে। ৭৪ নম্বর আয়াতে বর্ণনা করা হচ্ছে উপসংহার। হজরত মুসা (আ.)-এর যুগের বনি ইসরাইল সম্প্রদায়কে সত্য বোঝাতে এবং সত্যের পথে আনতে আল্লাহতায়ালা অনেক চেষ্টা করেছেন। সে যুগের মানুষের মন-মানসিকতা অনুযায়ী অলৌকিক ধরনের নিদর্শনসমূহ তাদের সামনে উপস্থাপন করা হয়েছে। সমুদ্রের ভেতর থেকে তাদের উদ্ধার করে আনা হয়েছে, পানির অভাবে কাতর জাতিকে পাথরের ভেতর থেকে ঝরনারাজি আবিষ্কার করে পিপাসা নিবৃত্ত করার ব্যবস্থা করা হয়েছে এবং মৃত মানুষকে জীবিত করে তার সাক্ষ্য গ্রহণ করে হত্যা রহস্য উন্মোচন করা হয়েছে। এর পরও তারা সত্যকে বুঝতে চেষ্টা করনি, সুপথে আসতে চায়নি। এই আয়াতে আল্লাহতায়ালা তাদের অন্তরকে পাথরের মতো শক্ত বলে অভিহিত করেছেন। এমনকি পাথরের চেয়ে বেশি শক্ত বলেছেন। পাথর যে গলে, এর উদাহরণ এই আয়াতে দেওয়া হয়েছে। তবে এই আয়াতের সমাপ্তিতে আল্লাহতায়ালা মানবজাতিকে সত্য স্মরণ করিয়ে দিয়েছেন কিছুটা কঠিন হুঁশিয়ারির মাধ্যমে। মানুষ যা কিছু করে, সব কিছুই আল্লাহতায়ালা জানেন এবং দেখেন। সুতরাং যে যা-ই করো সব কিছুর জন্যই জবাব দিতে হবে।

গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: