<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Apr 22, 2011

নবী (সা.)-এর পক্ষে কোনো কিছু খেয়ানত করা অসম্ভব

অনুবাদ১৬০. যদি আল্লাহ তায়ালা তোমাদের সাহায্য করেন তবে কোনো শক্তিই তোমাদের পরাজিত করতে পারবে না, আর তিনিই যদি তোমাদের পরিত্যাগ করেন তাহলে এমন কোন শক্তি আছে যে এর পরও তোমাদের সাহায্য করতে পারে! কাজেই ইমানদারদের উচিত আল্লাহর ওপর ভরসা রাখা।
১৬১. নবীর পক্ষে কোনো কিছু খেয়ানত করা সম্ভব নয়। কেউ যদি কিছু খেয়ানত করে তবে কেয়ামতের দিন সে ব্যক্তিকে সেই বস্তুসহ আল্লাহর দরবারে হাজির হতে হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকেই তার অর্জিত প্রাপ্য সঠিকভাবে আদায় করে দেওয়া হবে, তাদের কারো ওপর অবিচার করা হবে না।[সুরা : আলে ইমরান, আয়াত : ১৬০-১৬১] ব্যাখ্যা১৬০ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে, মানুষের জন্য সরল সঠিক পথের রূপরেখা। সে পথ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির পথ, আল্লাহর ওপর ভরসা করার পথ। আল্লাহ যাদের সাহায্য করেন তাদের পরাজিত করার কোনো শক্তি পৃথিবীতে নেই। অপরদিকে আল্লাহ যাদের পরিত্যাগ করেন তাদের সাহায্য করার কোনো শক্তি জগতে নেই। সুতরাং মোমেনদের উচিত আল্লাহর ওপর ভরসা রাখা।
১৬১ আয়াতে রাসুলের পবিত্র জীবনের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। বলা হয়েছে, রাসুল (সা.) কখনো খেয়ানতকারী হতে পারেন না। খেয়ানত অত্যন্ত বড় ধরনের পাপ। আমানতের খেয়ানত যে করবে তাকে কাল হাশরের ময়দানে সেই খেয়ানত করা বস্তু নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে। এ আয়াতটির শানেনুজুল এ রকম : বদরের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মালের মধ্য থেকে একটি চাদর হারিয়ে যায়। সেই চাদরটির ব্যাপারে খোঁজাখুঁজি হচ্ছিল। গণিমতের মালের স্তূপ থেকে পছন্দমতো যেকোনো কিছু উঠিয়ে নেওয়ার অধিকার রাসুলের (সা.) আছে। এ কথা ভেবে কোনো একজন সরলপ্রাণ মুসলমান অথবা রাসুলের ওপর আস্থা নেই এমন কোনো মুনাফেক বলল, হয়তো এটা আল্লাহর রাসুল (সা.) নিয়েছেন। সেই ব্যক্তির ধারণা যে ভ্রান্ত ছিল এটাই এই আয়াতের মাধ্যমে বলা হয়েছে। গণিমতের মাল থেকে যা খুশি নেওয়ার অধিকার রাসুলের আছে, কিন্তু রাসুল (সা.) গোপনে বা অন্যদের না জানিয়ে এটা নিতে পারেন না, তিনি তা নেনওনি। এ ধরনের কাজ করা রাসুলের স্বভাবসুলভ নয়। আসলে এ ধরনের কাজ করা খেয়ানত তুল্য। রাসুলের স্বভাব এ ধরনের আচরণ থেকে পবিত্র। এই আয়াতের মর্ম থেকে বোঝা যায়, আমানতে খেয়ানত করা অত্যন্ত কঠিন অপরাধের কাজ। এ কাজ থেকে সবাইকে সতর্কভাবে বিরত থাকা উচিত।

গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: