<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Apr 22, 2011

সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণের উপদেশ

অনুবাদ১৫৭. তোমরা যদি আল্লাহর পথে নিহত হও অথবা মৃত্যুবরণ করো তবে আল্লাহর পক্ষ থেকে রহমত ও ক্ষমা লাভ করবে। এরা যা ধন-সম্পদ জমিয়ে রাখে এটা তার চেয়ে অনেক উত্তম।
১৫৮. যদি তোমরা মারা যাও, অথবা নিহত হও (তাহলে তোমাদের কী করার থাকবে), তোমাদের তো একদিন আল্লাহর সমীপে একত্র করাই হবে।
১৫৯. এটা আল্লাহর এক দয়া যে আপনি এদের জন্য ছিলেন কোমলমতি মানুষ। আপনি যদি নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের মানুষ হতেন তাহলে এসব লোক আপনার কাছ থেকে সরে যেত। অতএব, আপনি এদের মাফ করে দিন, এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং কাজকর্মের ব্যাপারে এদের সঙ্গে পরামর্শ করুন। অতঃপর সংকল্প একবার যখন আপনি করেই নেবেন, তখন সফলতার জন্য আল্লাহর ওপর ভরসা করুন। অবশ্যই আল্লাহতায়ালা তাঁর নিজের ওপর নির্ভরশীল মানুষকে ভালোবাসেন।[সুরা : আলে ইমরান, আয়াত : ১৫৭-১৫৯]  ব্যাখ্যাএই আয়াতগুলোও আগের আয়াতের ধারাবাহিকতায় ওহুদের যুদ্ধের পটভূমিতেই এসেছে। ১৫৭ নম্বর আয়াতে আল্লাহর পথে শাহাদাতবরণ করা বা জীবন কাটানোর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আল্লাহর পথে যারা শাহাদাতবরণ করে বা জীবন কাটিয়ে মৃত্যুবরণ করে তাদের মর্যাদা অনেক উঁচু। আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর অবাধ্য লোকরা যেসব ধনসম্পদ সঞ্চয় করে আত্মতৃপ্তি লাভ করছে ওদের চেয়ে তাদের অর্জন অনেক উত্তম। ১৫৮ নম্বর আয়াতেও শাহাদাতবরণকারীদের জন্য সান্ব্তনার বাণী উচ্চারণ করা হয়েছে। বলা হয়েছে, সব মানুষকেই একদিন মৃত্যুবরণ তথা আল্লাহর দরবারে হাজির হতে হবে। সুতরাং সত্য ও ন্যায়ের পথে সংগ্রাম করে জীবন দান করা অনেক গৌরবের। আর পরকালে তাদের স্থানও নির্ধারণ করে রাখা হয়েছে অনেক ওপরে।
১৫৯ নম্বর আয়াতে রাসুল (সা.)-এর চরিত্র মাধুর্য বর্ণনা করে ওহুদের যুদ্ধে যারা ভুল করেছে তাদের ক্ষমা করে দেওয়ার কথা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কথা বলেছেন। আর সেই সঙ্গে কাজকর্মের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার উপদেশ দেওয়া হয়েছে। আল্লাহর রাসুল ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে যেসব সিদ্ধান্ত পান সেগুলোর ব্যাপারে সহকর্মীদের সঙ্গে পরামর্শের কোনো প্রয়োজন নেই। কিন্তু জাগতিক কাজকর্মের বেশির ভাগ বিষয়েই সিদ্ধান্ত নিতে হয়। যেসব সিদ্ধান্ত ইচ্ছা করলে রাসুল (সা.- একাও নিতে পারেন। তবে আল্লাহতায়ালা রাসুল (সা.)-কে পরামর্শ দিচ্ছেন সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতে। পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণের উপকারিতা অনেক।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: