<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Oct 5, 2010

জেনারেল কুইজ

‍চলতি বিশ্বের জেনারেল কুইজ-১
১। 'ঋৎরবহফংযরঢ় ঃড় ধষষ, সধষরপব ঃড় হড়হব' কোন দেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি?
_বাংলাদেশের।
২। দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান_সংবিধানের কত নং ধারায় এটি উল্লেখ রয়েছে?
_২৭ ধারা।
৩। ঐতিহাসিক ৬ দফা উত্থাপন করা হয়েছিল কত সালে?
_১৯৬৬ সালে।
৪। নবগঠিত রংপুর বিভাগে কয়টি জেলা রয়েছে?
_৮টি।
৫। কমনওয়েলথের সর্বশেষ সদস্য দেশের নাম কী?
_রুয়ান্ডা।
৬। মানব উন্নয়ন রিপোর্ট-২০০৯ অনুযায়ী শীর্ষে অবস্থানকারী দেশের নাম কী?
_নরওয়ে।
৭। জাতিসংঘের বিশ্ব শিশু সম্মেলনে কোন তিনটি বিষয় অত্যন্ত জরুরি বলে চিহ্নিত করা হয়েছে?
_শিক্ষা, বৈষম্য ও দারিদ্র্য।
৮। বিশ্ব পরিবেশ দিবস-২০০৯-এর স্লোগান কী ছিল?
_জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তোমার পৃথিবী তোমাকেই চায়।
৯। ওঝঙ বলতে কী বোঝায়?
_ওহঃবৎহধঃরড়হধষ ঙৎমধহরুধঃরড়হ ভড়ৎ ংঃধহফধৎফরুধঃরড়হ (ওঝঙ) শিল্প, বাণিজ্য ও অন্যান্য বৈজ্ঞানিক উদ্দেশ্যে নির্মিত পণ্যের মাপ ও মান নির্ধারণে নিয়োজিত প্রতিষ্ঠান।
১০। অনূধর্্ব-২০ বিশ্বকাপ ফুটবলে শিরোপা লাভ করে কোন দেশ?
_ঘানা
১১। ২০১৬ সালে অনুষ্ঠিতব্য অলিম্পিকে নতুন কোন কোন ইভেন্ট সংযোজিত হয়েছে?
_গলফ ও রাগবি সেভেনস।
১২। দেশের কোন জেলাকে পর্যটন জেলা ঘোষণা করা হয়?
_মৌলভীবাজার জেলাকে।

No comments: