চুক্তি, সনদ, সম্মেলন
ডিসেম্বর ২০০৯-জানুয়ারি ২০১০
৭-১৮ ডিসেম্বর ০৯ : ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় ১৫তম বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলন। এর মূল আলোচ্য বিষয় ছিল 'কিয়োটো প্রটোকল'-এর প্রথম পর্যায়ে দেয়া প্রতিশ্রুতি মেয়াদোত্তীর্ণ হওয়ার পর জলবায়ু মোকাবিলায় বিশ্বজুড়ে অভিযানের নতুন চুক্তি স্বাক্ষর নিয়ে আলোচনা।
৭-১০ ডিসেম্বর ০৯ : ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি অচঅ-এর চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১১-২৬ ডিসেম্বর ০৯ : সোহরাওয়ার্দী উদ্যানে ১৫ দিনব্যাপী 'ঢাকা আন্তর্জাতিক বইমেলা' অনুষ্ঠিত হয়। এ মেলার স্লোগান ছিল_'দিনবদলের জন্য বই'। বাংলাদেশসহ ইরান, তুরস্ক ও ভারত মেলায় অংশ নেয়।
১ জানুয়ারি ২০১০ : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কাছে শেরে বাংলা নগরে মাসব্যাপী শুরু হয় 'ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা'। দেশি-বিদেশি ৪৮৬টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে।
১ জানুয়ারি ২০১০ : ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদকে 'নাইট' উপাধিতে ভূষিত করেন যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ। দারিদ্র্য বিমোচন ও দরিদ্রের ক্ষমতায়নে অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেয়া হয়। উল্লেখ্য, ১৯৪৭-এর পর তিনিই প্রথম বাংলাদেশি যিনি এ পুরস্কারে ভূষিত হলেন।
৩১ ডিসেম্বর ০৯ : বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) ও বাংলাদেশ শিল্পঋণ সংস্থার (বিএসআরএস) একীভূত রূপ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (ইউইখ) কার্যক্রম ৩ জানুয়ারি ২০১০ শুরু হবে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এ দুই ব্যাংকের সম্পদ নতুন ব্যাংকের নামে হস্তান্তর করতে একটি 'ভেন্ডার চুক্তি' স্বাক্ষরিত হয়। ইউইখ-এর চেয়ারম্যান নাজেম আহমেদ চৌধুরী।
১৫ ডিসেম্বর ০৯ : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়। গত ২৩ ডিসেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হয়।
No comments:
Post a Comment