<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Oct 5, 2010

নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট-১

নিয়োগ পরীক্ষার জন্য আপনি কি প্রস্তুত?
 প্রতিযোগিতামূলক পরীক্ষায় বরাবরই নিজেকে আপটুডেট রাখতে হয়। দেশ ও বিদেশের প্রতিদিনের ঘটনাপ্রবাহ সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যেমন জরুরি তেমনি একাডেমিক পড়াশোনাও জরুরি। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়সহ বেশ কিছু বিভাগ/দপ্তরের বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসব পরীক্ষায় আপনার ভালো ফলের জন্য সহায়তা করতেই আমাদের এ আয়োজন।
১। তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত?
(ক) সিলেট জেলায় (খ) পটুয়াখালী জেলায়
(গ) লালমনিরহাট জেলায় (ঘ) পঞ্চগড় জেলায়
২। ঐতিহাসিক সোনারগাঁও কোন আমলে বাংলার রাজধানী ছিল?
(ক) মোগল আমলে (খ) সুলতানি আমলে
(গ) ইংরেজ আমলে (ঘ) পাল আমলে

৩। 'সোয়াইন ফ্লু' কোন প্রাণী থেকে দ্রুত সংক্রমিত হয়?
(ক) গরু (খ) শূকর
(গ) হাঁস-মুরগি (ঘ) কুকুর
৪। বাংলাদেশের একমাত্র আণবিক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
(ক) সৈয়দপুরে (খ) পাবনার রূপপুরে
(গ) ময়মনসিংহে (ঘ) গাজীপুরের কালিয়াকৈরে
৫। সম্প্রতি বাংলাদেশের কোন ব্যক্তিত্ব নাইট উপাধি পেয়েছেন?
(ক) ড. মুহাম্মদ ইউনূস (খ) সৈয়দ শফিকুল ইসলাম
(গ) ফজলে হাসান আবেদ (ঘ) জাফরুল্লাহ চৌধুরী
৬। বরাক নদীটির বাংলাদেশ অংশের নাম কী?
(ক) পদ্মা (খ) মেঘনা
(গ) ব্রহ্মপুত্র (ঘ) হাড়িয়াভাঙ্গা
৭। জাতীয় কৃষি দিবস পালিত হয় কবে?
(ক) ১ অগ্রহায়ণ (খ) ১ কার্তিক
(গ) ১ পৌষ (ঘ) ১ বৈশাখ
৮। দ্য প্যালেস অব ওয়েস্টমিনিস্টার কী?
(ক) জার্মানির পার্লামেন্ট ভবন (খ) ব্রিটেনের পার্লামেন্ট ভবন
(গ) ভারতের পার্লামেন্ট ভবন (ঘ) ফ্রান্সের পার্লামেন্ট ভবন
৯। বিজয়পুর কেন বিখ্যাত?
(ক) খনিজ তেলের জন্য (খ) নুড়ি পাথরের জন্য
(গ) চীনামাটির জন্য (ঘ) কয়লার জন্য
১০। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায় ছিল?
(ক) দুবাই, সংযুক্ত আরব আমিরাত (খ) করাচি, পাকিস্তান
(গ) চেন্নাই, ভারত (ঘ) লর্ডস, ইংল্যান্ড
১১। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর হচ্ছেন_
(ক) ড. আতিউর রহমান (খ) ড. সালেহ উদ্দিন আহমেদ
(গ) মেজবাহ উদ্দিন আহমেদ (ঘ) ড. ফখরুদ্দীন আহমদ
১২। দেশে প্রথমবারের মতো চা জাদুঘর উদ্বোধন করা হয় কোথায়?
(ক) পঞ্চগড়ে (খ) মৌলভীবাজারে
(গ) সিলেটে (ঘ) ঢাকায়
১৩। উলফা (টহরঃবফ খরনবৎধঃরড়হ ঋৎড়হঃ ড়ভ অংধস) কোন দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন?
(ক) শ্রীলঙ্কার (খ) নেপালের
(গ) পাকিস্তানের (ঘ) ভারতের
১৪। স্বাধীনতাযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কয়জনকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়েছে?
(ক) ৩ জন (খ) ৫ জন
(গ) ৭ জন (ঘ) ১০ জন
১৫। জাতীয় সংসদে নারীদের জন্য কয়টি আসন সংরক্ষিত?
(ক) ৩০টি (খ) ৪৫টি
(গ) ৫১টি (ঘ) ১৫টি
১৬। বাংলাদেশের কোন অঞ্চলকে বরেন্দ্র অঞ্চল বলে?
(ক) রাজশাহী অঞ্চলকে (খ) সিলেটের একাংশকে
(গ) ময়মনসিংহের গড় অঞ্চলকে (ঘ) পার্বত্য চট্টগ্রামকে
১৭। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে নির্মাণ করা হয়?
(ক) ব্রহ্মপুত্র (খ) বুড়িগঙ্গা
(গ) শীতলক্ষ্যা (ঘ) মেঘনা
১৮। কীর্তিনাশা কোন নদীর অপর নাম?
(ক) গোমতীর (খ) পদ্মার
(গ) বুড়িগঙ্গার (ঘ) তিস্তার
১৯। কোনটি নীরব শহর নামে পরিচিত?
(ক) রোম, ইতালি (খ) জেনেভা, সুইজারল্যান্ড
(গ) অসলো, নরওয়ে (ঘ) মুম্বাই, ভারত
২০। টিপাইমুখ বাঁধ কোন নদীর ওপর নির্মাণ করা হচ্ছে?
(ক) গঙ্গা নদী (খ) যমুনা
(গ) বরাক নদী (ঘ) নর্মদা
২১। মাধ্যমিক স্তরে সর্বপ্রথম গ্রেডিং পদ্ধতি চালু হয় কবে?
(ক) ২০০১ সালে (খ) ২০০৫ সালে
(গ) ২০০৮ সালে (ঘ) ২০০৩ সালে
২২। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের কত শতাংশ বনভূমি প্রয়োজন?
(ক) ৩০ শতাংশ (খ) ২৫ শতাংশ
(গ) ৫১ শতাংশ (ঘ) ১৬ শতাংশ
২৩। দেশে প্রথম খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয় কবে?
(ক) ১৯৯৩ সালে (খ) ১৯৯৮ সালে
(গ) ১৯৯০ সালে (ঘ) ২০০১ সালে
২৪। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
(ক) ইরানের (খ) সৌদি আরবের
(গ) ইসরায়েলের (ঘ) পাকিস্তানের
২৫। জাতীয় সংসদের বর্তমান সদস্য সংখ্যা কত?
(ক) ৩৪৫ (খ) ৩০০
(গ) ৩৫০ (ঘ) ৩৪৮
গ্রন্থনা : আবদুল মজিদ

উত্তরমালা:
১। গ ২। খ ৩। খ ৪। খ ৫। গ ৬। খ ৭। ক ৮। খ ৯। গ ১০। ঘ ১১। ক ১২। খ ১৩। ঘ ১৪। গ ১৫। খ ১৬। ক ১৭। খ ১৮। খ ১৯। ক ২০। গ ২১। ক ২২। খ ২৩। ক ২৪। গ ২৫।

No comments: