অনুবাদ
৯৬। তাদেরকেই বরং আপনি দেখতে পাবেন বেঁচে থাকার ব্যাপারে বেশি লোভী। আল্লাহর সঙ্গে যারা শিরক করে অর্থাৎ কোরাইশরা, আর বনি ইসরাইলের লোকেরা তাদের চেয়েও বেশি অগ্রসর; এদের প্রত্যেকেই হাজার বছর জীবিত থাকতে চায়। কিন্তু যত দীর্ঘ জীবনই তাদের দেওয়া হোক না কেন তা কখনোই আজাব থেকে রক্ষা করতে পারবে না; আল্লাহ এদের কাজকর্ম পর্যবেক্ষণ করছেন। ৯৭। (হে নবী) আপনি বলে দিন, কে সে ব্যক্তি যে জিবরাইলের শত্রু হতে পারে? সে তো আল্লাহর আদেশে বাণীসমূহ আপনার অন্তঃকরণে পেঁৗছে দেয়, যা তাদের হাতের কিতাবের সত্যতা স্বীকার করে আর এ হচ্ছে মুমিনদের জন্য সুসংবাদ।৯৮। যারা আল্লাহর শত্রু, আর শত্রু তার ফেরেশতার, রাসুলের, জিবরাইলের ও মিকাইলের; স্বয়ং আল্লাহতায়ালা সব কাফেরের শত্রু। ৯৯। অবশ্যই আমি আপনার কাছে সুস্পষ্ট নিদর্শন পাঠিয়েছি; পাপী ব্যক্তিরা ছাড়া এ সব কিছু কেউই অস্বীকার করতে পারবে না।১০০। কিংবা যখনই তারা আল্লাহর সঙ্গে কোনো ওয়াদা করেছে, তখনই তাদের একদল তা ভঙ্গ করেছে; বরং তাদের অধিকাংশই ইমানদার ছিল না।সুরা বাকারা : আয়াত ৯৬-১০০ ব্যাখ্যা
৯৬ নম্বর আয়াতটি পূর্ববর্তী অর্থাৎ গত সংখ্যায় বর্ণিত প্রসঙ্গের ধারাবাহিকতায় অবতীর্ণ হয়েছে। ৯৭-১০০ নম্বর আয়াতের শানেনজুল হলো, ইহুদিরা বিশ্বাস করতে শুরু করেছে ফেরেশতা জিবরাইল (আ.) তাদের শত্রু। কারণ জিবরাইলই আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে নবী মুহাম্মদ (সা.)-এর কাছে আসেন। তাদের কেউ কেউ এমনও বিশ্বাস করত যে জিবরাইল আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে এসে বনি ইসরাইলের কাউকে নবী হিসেবে বাছাই না করে কোরাইশ বংশীয় মুহাম্মদ (সা.)-এর কাছে চলে গেছে ইচ্ছা করে। এভাবে বেগুনাহ ফেরেশতা জিবরাইল সম্পর্কে তাদের মনে শত্রুতার ধারণা সৃষ্টি হয়। এই আয়াতের মাধ্যমে তাদের এ ভুল ধারণা খণ্ডন করা হয়েছে। ফেরেশতার কোনো স্বাধীন ইচ্ছাশক্তি নেই; আল্লাহর হুকুম অমান্য করার কোনো ক্ষমতা বা প্রকৃতিই যে তার নেই, এ কথা এখানে বলা হয়েছে। এই আয়াতে ইহুদিদের আবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে নবী মুহাম্মদ (সা.)-এর কাছে নাজিলকৃত কোরআন তাদের কিতাব তাওরাতকে স্বীকৃতি দেয়। ইসলাম কোনো নতুন ধর্ম নয়; বরং আল্লাহ প্রেরিত আগের ধর্মগুলোরই সংশোধিত রূপ। ইহুদিদের উচিত অহমিকা পরিত্যাগ করে আল্লাহর নবী, তাঁর কোরআন ও ইসলামকে স্বীকার করে নেওয়া। ৯৮-১০০ নম্বর আয়াত পর্যন্ত ইহুদিদের সত্য উপলব্ধি করানোর আরো চেষ্টা করা হয়েছে। উল্লেখ করা প্রয়োজন, ইহুদিদের মধ্য থেকেও মদিনায় কেউ কেউ ইসলাম গ্রহণ করেছে। তাদের মধ্যে ইহুদি সম্প্রদায়ের বেশ গণ্যমান্য ব্যক্তিও ছিলেন। মদিনা চুক্তি লঙ্ঘন করে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে ইহুদিদের যে বিচার অনুষ্ঠিত হয়েছিল, এতে রাসুলের নির্দেশে প্রধান বিচারপতি নিয়োজিত হয়েছিলেন বনি ইসরাইল বংশোদ্ভূত একজন মুসলমান। ১০০ নম্বর আয়াতে যেমন বলা হয়েছে, 'এদের একদল ওয়াদা ভঙ্গ করেছে'। আসলে ইহুদিরা জাতিগতভাবেই বিভ্রান্ত হয়েছে এমন বলা যায় না, তাদের মধ্যে সুপথগামী লোকও ছিল। ৯৭ নম্বর আয়াতে একটি তাৎপর্যপূর্ণ কথা বলা হয়েছে যে জিবরাইল আল্লাহর আদেশে বাণীসমূহ নবীর অন্তঃকরণে পেঁৗছে দেন। এর মানে রাসুল (সা.) কেবল শোনা কথা বলেছেন এমন নয়। কোরআন আল্লাহর নির্দেশে রাসুল (সা.)-এর অন্তঃকরণ থেকে নিঃসৃত।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী
<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>
বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে তারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।
Jan 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment