<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Jan 11, 2011

পাপের পরিণতিতেই ইহুদিরা বিতাড়িত হয়েছিল

অনুবাদ
৯২. তোমাদের কাছে তো নবী মুসা এসেছিলেন সুস্পষ্ট নিদর্শন সহকারে। অতঃপর তার (কয়েক দিনের অনুপস্থিতিতে) তোমরা একটি গরুর বাচ্চাকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে। কত জালেম ছিলে তোমরা!
৯৩. যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে ছিলাম তুর পাহাড়কে তোমাদের মাথার ওপর তুলে ধরে। (আমি বলেছিলাম) যা কিছু বিধি-বিধান আমি তোমাদের দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং আমার বিধান শোনো। তারা বলল, হ্যাঁ, আমরা তোমার কথা শুনেছি, কিন্তু বাস্তব জীবনে তারা তা অমান্য করল। তাদের কুফরির কারণে তাদের অন্তঃকরণে মিশে গিয়েছিল সেই গরুর বাচ্চা। আপনি বলুন যদি তোমরা সত্যিই মুমিন হও তবে বলতে পারো এটা কত খারাপ ইমান!
 ৯৪. হে নবী! আপনি বলুন, যদি তোমরা মনে করো পরকালের নিবাস শুধু তোমাদের জন্য অন্য কারো জন্য নয়, তবে তোমরা মৃত্যু কামনা করো তো দেখি, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।
৯৫. এরা নিজেরা যা অর্জন করেছে তার পরিণাম জানার পর তারা কখনোই তা করবে না, আল্লাহ জালেমদের ভালো করেই জানেন।সুরা বাকারা : আয়াত ৯২-৯৫ ব্যাখ্যা
মদিনাচুক্তি ভঙ্গ করে মক্কার মুশরিক কোরাইশদের সঙ্গে বনি ইসরায়েলদের গোপন ষড়যন্ত্রে লিপ্ত হওয়া এবং গোপনে মদিনা আক্রমণ করে মুসলমানদের ধ্বংস করে ফেলার ষড়যন্ত্র যখন ফাঁস হয়ে যায় তখন তাদের সঙ্গে চুক্তি ভেঙে যায় এবং বিচারে ইহুদিদের কঠিন শাস্তি হয়। বনি কোরায়জা গোত্রের নেতৃস্থানীয় অনেক ইহুদিকে বিচার করে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বনি নজির গোত্রের ইহুদিদের দেশান্তরিত করা হয়। এ রকম চুক্তিভঙ্গ ষড়যন্ত্রে লিপ্ত হওয়া এবং এর শাস্তিদানের প্রেক্ষাপটেই এ আয়াতগুলো নাজিল হয়েছে। গুরুর বাচ্চা বা বাছুরের মূর্তি পূজার ঘটনাটি এখানে তৃতীয় বারের মতো পুনরুল্লেখ করা হয়েছে। ঘটনাটি একেক জায়গায় উল্লেখের প্রসঙ্গ ভিন্ন। সঙ্গত কারণেই এ পুনরুল্লেখ। ইহুদি জাতি দীর্ঘস্থায়ীভাবে মূর্তিপূজারি নয়। তাদের বিভ্রান্তি, ঔদ্ধত্যপনা ও কুফরির ধরণ ভিন্ন; তবে মদিনায় আল্লাহর রাসুলের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের মূল কারণ ছিল মক্কার মূর্তি পূজারি কোরাইশদের সঙ্গে ইহুদিদের নতুন সখ্য ও তাদের পক্ষ হয়ে রাসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র। এ পরিপ্রেক্ষিতে আল্লাহর সুস্পষ্ট দিক নির্দেশনা থাকা সত্ত্বেও তারা বাছুর পূজা করে যে ঔদ্ধত্যের পরিচয় দিয়েছিল সেকথা এখানে আবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।
ইহুদিদের আরেকটা বড় ঔদ্ধত্য হলো, তারা বিশ্বাস করে তারাই একমাত্র আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাদের বংশেই সর্বাধিক নবী রাসুল পাঠিয়েছেন এবং পরকালের সুখ শান্তি তাদের জন্যই। তাদের এসব বিশ্বাস যে ভ্রান্ত এ কথা জানিয়ে দিয়েই আল্লাহ তায়ালা উপরোক্ত আয়াতে তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ইহুদিদের মিথ্যা অহমিকা দূর করে সত্যের পথে আসার পথ উন্মুক্ত করার জন্য এ আয়াতগুলো নাজিল করা হয়েছে। উপরোক্ত আয়াতে ইহুদিদের সঙ্গে চ্যালেঞ্জ করে মৃত্যু কামনার কথা বলা হয়েছে। আসলে মৃত্যু কামনার কথা বলা এখানে লক্ষ্য নয়, আল্লাহ মৃত্যু কামনা পছন্দ করেন না। এখানে লক্ষ্য ইহজাগতিক লালসাকে চ্যালেঞ্জ করা। ইহুদিরা মুখে মুখে পরকালের কথা বললেও ইহজাগতিক জীবনের লালসা তাদের প্রকট।

গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: