<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Jan 6, 2011

সত্য গোপনকারীদের প্রতি আল্লাহ, ফিরিশতা ও মানবকুলের অভিসম্পাত

অনুবাদ
১৫৯. মানুষের জন্য যেসব বিধান আমি কিতাবে বর্ণনা করে দিয়েছি, তারপর যারা আমার নাজিল করা সুস্পষ্ট বর্ণনা ও পথনির্দেশগুলো গোপন করে, এরাই সেসব লোক, যাদের ওপর আল্লাহ অভিসম্পাত করেন, অভিশাপ বর্ষণ করেন অন্য অভিশাপকারীরাও।
১৬০. তবে যারা এ কাজ থেকে ফিরে আসে এবং নিজেদের সংশোধন করে নেয়, তারা সেসব সত্য প্রকাশ করে দেয়, এরাই হচ্ছে সেসব লোক, যাদের ওপর আমি দয়াপরবশ হব, আমি পরম ক্ষমাশীল ও দয়ালু।
১৬১. যারা অবাধ্য হয়েছে এবং এ অবস্থাতেই মৃত্যুবরণ করেছে তাদের ওপর আল্লাহর অভিশাপ, ফিরিশতাদের অভিশাপ এবং অভিশাপ সমগ্র মানবকুলের।
১৬২. এরা সেখানে চিরদিন থাকবে, এদের ওপর থেকে আজাব কখনো কমানো হবে না, এদের কোনো রকম অবকাশও দেওয়া হবে না।
(সুরা বাকারা, আয়াত-১৫৯-১৬২)
ব্যাখ্যা

এ আয়াতগুলো মূলত আহলে কিতাব বা ইহুদি ও খ্রিস্টানদের উদ্দেশ্য করে নাজিল হয়েছে। তাওরাত, জাবুর ও ইঞ্জিলে শেষ নবীর আগমন সম্পর্কে সুস্পষ্ট বার্তা আছে। সেসব কিতাবে আল্লাহতায়ালা শেষ নবীর নাম, বংশ-পরিচয়, আগমনের সময়কালসহ স্পষ্টভাবে বিভিন্ন তথ্য উল্লেখ করেছেন, যাতে তারা বুঝতে পারে এবং চিনতে পারে শেষ নবী কে হবেন। আর সেসব কিতাবেই আল্লাহর নির্দেশ রয়েছে, যখন শেষ নবীর আগমন ঘটবে তখন সব আহলে কিতাবেরই উচিত হবে সেই নবীকে বরণ করে নেওয়া এবং তাঁর ধর্ম গ্রহণ করা। কারণ শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) শুধু নতুন ধর্ম নিয়ে আসেননি, তিনি অতীতের সব ধর্মের সংস্কারক হয়েও এসেছেন। ধর্ম আসলে স্থবির বিষয় নয়। মানুষের জীবনধারা ও সভ্যতার গতিশীলতার সঙ্গে সঙ্গে ধর্মও গতিশীল। তা ছাড়া ইহুদি ও খ্রিস্টানরা তাদের ধর্মকে নানাভাবে বিকৃত করে ফেলেছে। তারা তাদের কাছে প্রেরিত আল্লাহর কিতাবসমূহও কাটছাঁট বা রদবদল করেছে। সর্বোপরি তারা নিজ নিজ ধর্মকে কেন্দ্র করে এমন সব কায়েমি স্বার্থ দাঁড় করিয়েছে, সেগুলো সত্য নয়, ন্যায়সংগতও নয়। ওই আয়াতগুলোতে এসব সুবিধাবাদী ও কায়েমি স্বার্থবাদী লোকদের উদ্দেশ করেই সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। যারা নিজেদের কায়েমি স্বার্থ রক্ষার জন্য সত্য গোপন করে আল্লাহর বাণীগুলোকে পরিবর্তন করে ফেলে বা চেপে রাখার চেষ্টা করে, তাদের ভয়াবহ পরিণতির কথাই এখানে বলা হয়েছে। তবে এখানে তাদের জন্য আশ্বাসবাণীও উচ্চারণ করা হয়েছে। বলা হয়েছে, যারা সত্য গোপন করা থেকে ফিরে আসবে সত্য ও শান্তির পথে, তাদের জন্য আল্লাহতায়ালা অত্যন্ত দয়াশীল হবেন। আর যারা অবাধ্য হবে, তাদের প্রতি তিনি অত্যন্ত কঠোর হবেন।

গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: