<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Feb 8, 2011

বিনা সুদে ঋণ দিলে আল্লাহ সন্তুষ্ট হন

অনুবাদ২৪৩. (হে নবী) আপনি কি (তাদের পরিণতি) দেখেননি, যারা মৃত্যুর ভয়ে নিজেদের আবাসস্থল ছেড়ে পালিয়ে এসেছিল। আর তারা ছিল হাজার হাজার; আল্লাহতায়ালা তাদের কাপুরুষতার জন্য বললেন, তোমরা নিপাত যাও (পরে তাদের বংশধররা সাহসিকতার সঙ্গে জালেমদের মোকাবিলা করল)। আল্লাহ এরপর তাদের (সামাজিক ও রাজনৈতিকভাবে) জীবন দান করলেন। আল্লাহতায়ালা (সৎসাহসী) মানুষের ওপর অনুগ্রহশীল; কিন্তু অধিকাংশ মানুষই এ জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না।
২৪৪. অতঃপর তোমরা সৎসাহসের সঙ্গে আল্লাহর পথে লড়াই করো এবং জেনে রেখো আল্লাহ সব কিছু শোনেন ও জানেন।
২৪৫. কে আছ যে আল্লাহকে কল্যাণ দিয়ে সন্তুষ্ট করতে এগিয়ে আসবে (যে দেবে তার জন্য) আল্লাহতায়ালা বহুগুণ বাড়িয়ে দেবেন; আল্লাহ কাউকে বিত্তবান আর কাউকে বিত্তহীন করেন, তবে তোমাদের সবাইকে তো একদিন তাঁর কাছে ফিরে যেতে হবে।[সুরা বাক্বারা, আয়াত : ২৪৩-২৪৫]
ব্যাখ্যা
২৪৫ নম্বর আয়াতে করজে হাসানা বা বিনা সুদে ঋণদানের জন্য আহ্বান জানানো হয়েছে। করজে হাসানা মানে বিনা সুদে বা কল্যাণমূলক ঋণ। এই ঋণ দানের জন্য আহ্বান জানানো হয়েছে এভাবে যে 'তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে কল্যাণমূলক ঋণ দিতে এগিয়ে আসবে, যারা দেবে আল্লাহ তাদেরকে বহুগুণ বাড়িয়ে দেবেন।...' এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে এ ধরনের ঋণ আল্লাহ চেয়েছেন নিজের জন্য, অর্থাৎ বিপর্যস্ত মানুষের জন্য এই ঋণ নিয়ে তারা সাময়িক বিপদ থেকে উদ্ধার পাবে, ব্যবসা-বাণিজ্য দাঁড় করাবে বা উৎপাদন কাজে বিনিয়োগ করবে এবং পরে এই ঋণ পরিশোধ করে দেবে। এ ধরনের ঋণ সমাজের এক মহৎ কাজ। অথচ দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে আজ এ ধরনের ঋণের প্রচলন প্রায় শূন্য কোটায়। কিন্তু আল্লাহতায়ালা তো নিজে ঋণগ্রহীতা হিসেবে এ ধরনের ঋণদানের জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। সমাজকে যদি আল্লাহর পথে আসতে হয়, তবে এ ধরনের ঋণ চালু করতে হবে। এ আয়াতেই বলা হয়েছে, আল্লাহতায়ালাই কাউকে বিত্তবান এবং কাউকে বিত্তহীন করেন। এ কথাটি প্রতীকী। যেমন_প্রতীকী আল্লাহর নিজের জন্য ঋণ চাওয়ার আহ্বান। যারা অন্যায়ভাবে অর্থকড়ি হাতিয়ে নিয়ে বিত্তবান হয়েছে, তাদের আল্লাহ এই বিত্ত দিয়েছেন এমন বিশ্বাস করার কোনো কারণ নেই, বরং এখানে বিত্তবানদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই উক্তি করা হয়েছে।
এর আগের দুটি আয়াত, অর্থাৎ ২৪৩ ও ২৪৪ নম্বর আয়াতে মানুষকে সৎসাহসী হয়ে ওঠার জন্য অনুপ্রাণিত করা হয়েছে। এ প্রসঙ্গে বনি ইসরাইলের পুরনো কালের কিছু ঐতিহাসিক ঘটনা বর্ণনা করা হয়েছে। একবার বনি ইসরাইলের হাজার হাজার লোক তাদের আবাসভূমি থেকে পালিয়ে গিয়েছিল প্লেগ রোগের ভয়ে অথবা শত্রুর বিরুদ্ধে ন্যায়যুদ্ধ করার সাহস হারিয়ে। তারা পালিয়ে গিয়ে মারা পড়েছিল। এরপর তাদের বংশধররা আবার সৎসাহস ফিরে পেয়েছিল। তখন তারা সামাজিকভাবে ও রাজনৈতিকভাবে সম্মানজনক প্রতিষ্ঠা লাভ করেছিল। এই নজির উপস্থাপনের মাধ্যমে আল্লাহতায়ালা মুসলমানদের সত্য ও ন্যায়ের পথে সাহসিকতার সঙ্গে অগ্রসর হওয়ার জন্য উৎসাহ করেছেন। সৎসাহসের অভাবে পালিয়ে গিয়ে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় না, বরং সৎসাহসের সঙ্গে অন্যায়, অসত্য ও বিপদ-আপদ মোকাবিলা করে সম্মানজনক জীবন লাভ করা যায়।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: