<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Feb 8, 2011

বিধবা নারীদের সম্মানজনক অবলম্বন দানের নির্দেশ

অনুবাদ
২৩৮. তোমরা নামাজগুলোর ওপর যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ এবং তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যেয়ো।
২৩৯. অতঃপর যদি তোমরা ভীতিপ্রদ কোনো অবস্থার সম্মুখীন হও, তখন নামাজ আদায় করবে পায়ের ওপর দাঁড়িয়ে কিংবা সওয়ারির ওপর থাকা অবস্থায়, এরপর যখন নিরাপদ হয়ে যাবে তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমাদের শিখানো হয়েছে, যা তোমরা আগে জানতে না।
২৪০. তোমাদের মধ্যে যদি কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং সে স্ত্রীদের রেখে যায়। তাদের জন্য ওসিয়ত থাকবে যেন উত্তরাধিকারীরা ওই স্ত্রী বা স্ত্রীদের ব্যয়ভার অন্তত এক বছর পর্যন্ত বহন করে এবং তাদের যেন আবাসস্থল থেকে বের করে না দেয়। এর মধ্যে তারা যদি নিজেরাই বের হয়ে যায় এবং তাদের নিজেদের জন্য কোনো সম্মানজনক সিদ্ধান্ত নেয়, তবে তোমাদের ওপর কোনো দোষ বর্তাবে না। আল্লাহ পরাক্রমশালী কুশলী।
২৪১. তালাকপ্রাপ্ত মহিলাদের জন্য সম্মানজনক ভরণ-পোষণ পাওয়ার অধিকার থাকবে তাদের তালাকদাতা স্বামীর ওপর। আল্লাহর প্রতি জবাবদিহিতে যারা দায়িত্বনিষ্ঠ, তাদের ওপর এটা অধিকার।
২৪২. এভাবেই আল্লাহতায়ালা তাঁর আয়াতগুলো তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যেন তোমরা বুঝতে পারো।
[সুরা বাকারা, আয়াত : ২৩৮-২৪২]  ব্যাখ্যা
২৩৮ নম্বর আয়াতে নামাজের প্রতি যত্নশীল হওয়ার কথা বলা হয়েছে এবং বিশেষভাবে মধ্যবর্তী নামাজের কথা উল্লেখ করা হয়েছে। কোনো কোনো হাদিসের প্রমাণে ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে মধ্যবর্তী নামাজ মানে আসরের নামাজ। এর একদিকে দিনের বেলায় ফজর ও জোহর এই দুই নামাজ এবং অপরদিকে রাতের বেলায় মাগরিব ও এশা এই দুই নামাজ।
কানেতুন শব্দের অর্থ বিনয়। এর মাধ্যমে নামাজের ভেতরে চুপ থাকা বা দুনিয়াবি কথাবার্তা না বলার নির্দেশ দেওয়া হয়েছে। ২৩৯ নম্বর আয়াতে বিপদসংকুল জায়গায় নামাজ আদায় করার ব্যবস্থা বর্ণনা করা হয়েছে। তখন দাঁড়িয়ে বা সওয়ারির ওপর আরোহণ করে নামাজ আদায় করার কথা বলা হয়েছে। আগে ও পরে তালাক ইত্যাদির আহকাম বর্ণনার মধ্যস্থলে নামাজের আহকাম বর্ণনার প্রতীকী অর্থ হলো_সব কাজে আল্লাহর দিকে রুজু হওয়া।
২৪০-৪২ নম্বর পর্যন্ত আয়াতে বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের ন্যায্য অধিকার প্রদানে বিধি-ব্যবস্থা বর্ণনা করা হয়েছে। ইসলামপূর্ব যুগে বিধবাদের জন্য মৃত স্বামীর সম্পত্তির কোনো হিস্যা ছিল না। তাদের স্বামীর ওসিয়তের ওপরই নির্ভর করতে হতো। ইসলামে মিরাজসংক্রান্ত আইন নির্ধারক আয়াত নাজিল হওয়া পর্যন্ত এ ব্যবস্থাই চলছিল। এ আয়াতে স্ত্রীদের নিরাপত্তা নির্ধারক ওসিয়তের উপদেশ দেওয়া হয়েছে। পরে স্ত্রীদের মিরাজ নির্ধারক আয়াত
নাজিল হয়।

গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: