<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Aug 26, 2010

ঈদের দিন শুভেচছা বিনিময়ের ভাষা

একে অপরকে শুভেচছা জানানো, অভিবাদন করা মানুষের সুন্দর চরিত্রের একটি দিক৷ এতে খারাপ কিছু নেই৷ বরং এর মাধ্যমে অপরের জন্য কল্যাণ কামনা ও দোয়া করা যায়৷ পরস্পরের মাঝে বন্ধুত্ব ও আন্তরিকতা বৃদ্ধি পায়৷ ঈদ উপলক্ষে পরস্পরকে শুভেচছা জানানো শরিয়ত অনুমোদিত একটি বিষয়৷ বিভিন্ন বাক্য দ্বারা এ শুভেচছা বিনিময় করা যায়৷ যেমন :
(ক) হাফেজ ইবনে হাজার রহ. বলেছেন : ‘জোবায়ের ইবনে নফীর থেকে সঠিক সূত্রে বর্ণিত যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম ঈদের দিন সাক্ষাৎকালে একে অপরকে বলতেন :
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ
‘আল্লাহ তাআলা আমাদের ও আপনার ভাল কাজগুলো কবুল করুন’ (ফতহুল বারী)
(খ) ঈদ মুবারক বলে ঈদের শুভেচছা বিনিময় করা যায়৷
(গ) প্রতি বছরই আপনারা ভাল থাকুন : وَكُلُّ عَامٍ وَأَنْتُمْ بِخَيْرٍ বলা যায়৷ এ ধরনের সকল মার্জিত বাক্যের দ্বারা শুভেচছা বিনিময় করা যায়৷ তবে প্রথমে উল্লেখিত বাক্য (تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ) দ্বারা শুভেচছা বিনিময় করা উত্তম৷ কারণ সাহাবায়ে কেরাম রা. এ বাক্য ব্যবহার করতেন ও এতে পরস্পরের জন্য কল্যাণ কামনা ও আল্লাহ রাববুল আলামিনের কাছে দোয়া রয়েছে৷ আর যদি কেউ সব বাক্যগুলো দ্বারা শুভেচছা বিনিময় করতে চায় তাতে অসুবিধা নেই৷ যেমন ঈদের দিন দেখা হলে বলবে—
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ، وَكُلُّ عَامٍ وَأَنْتُمْ بِخَيْرٍ، عِيْدُكَ مُبَارَكٌ
‘আল্লাহ রাববুল আলামিন আমার ও আপনার সৎ-.....

No comments: