<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Sep 30, 2010

বাঙালী জাতির অভ্যুদয়


বাঙালী জাতির অভ্যুদয়

1.             বাঙ্গালী জাতির পরিচয় কি?
2.             বাংলা ভুমি খন্ডের প্রাচীন জনপদগুলোর নাম কি কি?
3.            রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গ দেশ কয়টি জনপদে বিভিক্ত ছিল?
4.             প্রাচীন জনপদ পুণ্ড্রের রাজধানীর ধ্বংশাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়?
5.            দেশবাচক নাম হিসেবে বাংলা শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয় ?
6.             সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কি নামে পরিচিতি ছিল ?
7.            Bengal এবং Bangla কোন শব্দের রুপান্তর?
8.            কোন গ্রন্থে বাংলা শব্দের প্রথম ব্যবহার হয়েছে?
9.             সমগ্র বাংলাদেশ বঙ্গনামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে?
10.         প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কোন অঞ্চলকে বুঝায়
11.         আর্যগণ কবে বাংলাদেশে আগমন করে?
12.         আর্যগণ আগমনের পূর্বে এ দেশে কাদের বসবাস ছিল?
13.         চীনা পরিব্রাজক হিউ-এন-সাঙ কবে বাংলায় আগমন করেন ?
14.         বাংলার শাসন পদ্ধতি সুষ্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে ?
15.         কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে ?
16.         প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে কোথায়?
17.         প্রাচীন বাংলাদেশে কয়টি জনপদ বিভক্ত ছিল ?
18.         আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ?
19.         বৈদিক যুগের শিক্ষার ভাষা কি ছিল ?
20.         বাংলার আদি জনগোষ্ঠীর কোন ভাষা ছিল ?
21.         সিন্ধু সভ্যতা কোন যুগের
22.         সিন্ধু সভ্যতা কখন আবিস্কার হয়
23.         গৌতম বুদ্ধের জন্ম স্থান কোথায়
---------------------------------------
1.             উঃ শংকর জাতি হিসেবে
2.             উঃ গৌড় – (পুণ্ড্রবরেন্দ্রীয়রাঢ়)সুহ্ম- (তাম্র, লিপ্পি, সমতট), বঙ্গ- (বঙ্গাল, হরিকেল)
3.            উঃ ৩টি যথাঃ পুণ্ড্র, গৌড়, বঙ্গ
4.             উঃ বগুড়া জেলার মহাস্থানগড়ে
5.            উঃ মুসলিম শাসনামলের প্রথম দিকে
6.             উঃ সুবহ-ই-বাঙ্গালাহ নামে
7.            উঃ ফারসী বাঙ্গালহ্‌শব্দের
8.            উঃ আইন-ই-আকবরী গ্রন্থে
9.             উঃ  পাঠান আমলে
10.         উঃ আধুনিক মুর্শিদাবাদ জেলার রাঙামাটি গ্রামকে
11.         উঃ ২০০০ খ্রিঃ পূর্বাব্দে
12.         উঃ অনার্যদের
13.         উঃ সপ্তম দশকে
14.         উঃ গুপ্ত যুগে
15.         উঃ সম্রাট অশোকের আমলে
16.         উঃ এশিয়া ও আফ্রিকা মহাদেশ
17.         উঃ তিনটি জনপদে
18.         উঃ বেদ
19.         উঃ সংস্কৃত
20.         উঃ অষ্ট্রিক
21.         উঃ তাম্র যুগের
22.         উঃ ১৯২২ সালে
23.         উঃ লুম্বিনী (নেপাল)

No comments: