<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>
বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে তারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।
কবি জসীম উদ্দীন
>> বাংলা সাহিত্যে পল্লী কবি কে?
উঃ জসীম উদ্দীন।
>> জসীম উদ্দীনের জন্ম এবং মৃত্যু সাল উল্লেখ করুন?
উঃ জন্মঃ ১৯০৩ সাল, মৃত্যুঃ ১৯৭৬ সাল।
>> কোন শ্রেনীতে অধ্যয়নরত অবস্থায় জসীমউদ্দীন কবিতা রচনা করেন?
উঃ বি,এ।
>> ‘বেদের মেয়ে’ গ্রন্থটির রচয়িতা কে? কোন জাতীয় গ্রন্থ?
উঃ জসীমউদ্দীন, নাটক।
>> জসীম উদ্দিনের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ কোনটি?
উঃ রাখালী।
>> ‘কবর’ কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উঃ ‘রাখালী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
>> ‘নক্সী কাঁথার মাঠ’ এর ইংরেজী অনুবাদটির শিরোনাম কি?
উঃ The field of the Embroidered Quilt.
>> ‘নক্সী কাঁথার মাঠ’ টি কে অনুবাদ রচনা করেছেন?
উঃ অনুবাদকের নাম E.M Milford.
>> জসীমউদ্দীনের ‘নক্সী কাঁথার মাঠ’ কোন জাতীয় গ্রন্থ?
উঃ কাব্যগ্রন্থ।
No comments:
Post a Comment