<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Sep 30, 2010

সুলতানী আমল


সুলতানী আমল

1.             ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজী কবে নদীয়া আক্রমন করে
2.             কোন শতকে বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়
3.            সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমন করে কত বার?
4.             সুলতাল মাহমুদ কোন সালে ভারত আক্রমন করেন?
5.            সুলতান মাহমুদ কে ছিলেন?
6.             মুহম্মদ ঘুরী ও পৃথ্বীরাজের মধ্যে কোন যুদ্ধ অনুষ্ঠিত হয়?
7.            দিল্লীর সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী কে?
8.            পরিব্রাজক ইবনে বতুতা কার সময়ে দিল্লীতে আসেন?
9.             ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন?
10.         পূর্বে বলঘকপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিতি ছিল?
11.         সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন
12.         আল বিরুনী কার রাজ সভায় একজন নামকরা দার্শনিক ও জ্যের্তিবিদ হিসাবে কর্মরত ছিলেন?
13.         ইবনে বতুতা কেন বাংলাদেশকে ধনসম্পদপূণ নরকবা দোযখপুর নিমতবলে অভিহিত করেন?
14.         বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায় ইবনে বতুতার কোন গ্রন্থে
15.         সুলতান মাহমুদ বারবার ভারত আক্রমনের কারন কি ছিল ?
16.         সুলতান মাহমুদ কোন রাজ্যের অধিপতি ছিলেন
17.         দিল্লী হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে
18.         ভারতে কে সর্বপ্রথম তুর্কী সাম্রাজ্য বিন্তার করেন
19.         ভারতে তুর্কী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে
20.         কুতুবউদ্দিন আইবেক মৃত্যুবরন করেন কবে?
21.         কোন সুলতান সুলতানই আজমখেতাবে ভুষিত হন
22.         দিল্লীর কুতুব মিনার কে নির্মান করেন?
23.         মুহম্‌দ বিন তুঘলক (উলুখ খান) কোন সালে দিল্লীর সিংহাসনে আসীন হয়?
24.         ইব্রাহীম লোদী সিংহাসনে আরোহন করেন কবে
25.         পানি পথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়?
26.         পানি পথের প্রথম যু্‌দ্ধ কার কার মধ্যে সংঘঠিত হয়
27.         কাকে শাহ-ই- বাঙালউপাধিতে ভুষিত করা হয় ?
28.         বাংলার সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন
29.         নাসিরউদ্দিন মাহমুদ কবে বাংলার সিংহাসনে বসেন
30.        কে জালাল উদ্দিন মুহম্মদ নাম ধারন করে বাংলার সিংহাসনে আরোহণ করেন
31.         কার পৃষ্ঠপোষকতায় বাংলায় মহাভারত রচিত হয়
32.         কোন মুসলমান সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন ?
33.        মালদহের বড় পান্ডু্রয়ার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মান করেন
34.         গৌড়ের কদম রসুল ও বড় সোনা মসজিদ নির্মান করেন কে ?
35.        উত্তর আফ্রিকার পর্যটক ইবনে বতুতা পূর্ব বাংলায় কার আমলে এসেছিলেন ?
36.         কার শাসনামলে পীর খান জাহান আলী খুলনা অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে নিয়োজিত হন ?
37.        বাংলার কোন শাসনকর্তার সময় হযরত শাহজালাল (রাঃ) ধর্ম প্রচারে বাংলায় আসেন
38.        আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী ছিল কোথায় ?
39.         সুলতানী আমলে লোকেরা বেচাকেনার জন্য ব্যবহার করত
40.         কোন সম্রাট অশ্ববিক্রেতার বেশে নদীয়া আক্রমন করেন
41.         বখতিয়ার খলজি কোন স্থানে মৃত্যুবরন করেন
42.         কতজন সৈন্য নিয়ে বখতিয়ার খলজি বাংলাদেশ জয় করেন ?
——————————-
1.             উঃ ১২০৪ খ্রিঃ
2.             উঃ ত্রয়োদশ শতকে
3.            উঃ ১৭ বার
4.             উঃ ১০০০ সালে
5.            উঃ গজনীর অধিপতি
6.             উঃ তরাইনের প্রথম যুদ্ধ
7.            উঃ সুলতানা রাজিয়া
8.            উঃ মুহাম্মদ বিন তুঘলক
9.             উঃ উত্তর আফ্রিকার মরক্কো
10.         উঃ বাংলা
11.         উঃ মহা কবি ফেরদৌসি
12.         উঃ সুলতান মাহমুদের
13.         উঃ সম্পদের প্রাচুর্য ও প্রতিকূল আবহাওয়ার জন্য
14.         উঃ কিতাবুল রেহালা
15.         উঃ ধনসম্পদ লুট করার জন্য
16.         উঃ গজনী অধিপতি
17.         উঃ মুহম্মদ বিন তুঘলক
18.         উঃ মুহাম্মদ ঘুরী
19.         উঃ  কুতুবউদ্দিন আইবেক
20.         উঃ ১২১০ সালে
21.         উঃ সুলতান ইলতুমিশ
22.         উঃ সুলতান কুতুবউদ্দিন-এর সময় নির্মান শুরু এবং ইলতুমিশের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সমাপ্ত
23.         উঃ ১৩২৫ সালে
24.         উঃ ১৫১৭ সালে
25.         উঃ ১৫২৬ সালে
26.         উঃ ইব্রাহিম লোদী ও সম্রাট বাবরের মধ্যে
27.         উঃ সমগ্র বাংলার প্রথম সুলতান শামছুদ্দীন ইলিয়াস শাহ
28.         উঃ আলাউদ্দিন হোসেন শাহ
29.         উঃ ১৪৪২ সালে
30.        উঃ  রাজা গণেশের ছেলে যদু সেন
31.         উঃ পরাগল খান ও ছুটি খান
32.         উঃ ইলিয়াস শাহ
33.        উঃ সিকান্দার শাহ
34.         উঃ নসরত শাহ
35.        উঃ মুহম্মদ বিন তুঘলক
36.         উঃ নাসিরুদ্দীন মুহাম্মদ শাহ
37.        উঃ  সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ
38.        উঃ একডালা
39.         উঃ রৌপ্য মুদ্রা
40.         উঃ বখতিয়ার খলজি
41.         উঃ দেবকোটে
42.         উঃ ১৭ জন

No comments: