<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Sep 20, 2010

বাংলা কবিওয়ালা বা কবিগান

>> কবিগানের উৎপত্তি ও বিকাশ কোন শতক পর্যন্ত ?
উঃ অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ থেকে উনবিংশ শতাব্দীর প্রথমার্ধে।



>> কবিগানের উল্লেখ্যযোগ্য কবিওয়ালের নাম কি কি?
উঃ গোঁজলাই গুই, ভরানী বেনে, হরু ঠাকুর, কেষ্টা মুচি, ভোলা ময়রা, এন্টনী ফিরিঙ্গি, নিতাই বৈরাগী প্রমুখ।


>> কবিগানের আদিগুরু হিসেবে পরিচিত কে ?
উঃ গোঁজলা গুঁই।


>> গোঁজলা গুই এর উল্লেখযোগ্য শিষ্য কে কে ?
উঃ লালু নন্দলাল, রঘুনন্দ, রামজীবন দাস প্রমুখ।


>> বাংলা টম্পাগানের জনক কে ছিলেন?
উঃ নিধু বাবু।


>> ‘নানা দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা’। এই গানটির রচয়িতা কে?
উঃ নিধু বাবু।


>> টম্পা গান থেকে আধুনিক বাংলা সাহিত্যের কোন ধারার সুত্রপাত?
উঃ বাংলা গীতিকবিতা।


>> কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে খ্যাতি কে অর্জন করেছিল?
উঃ ভবানী বেনে।


>> কবিগানের কয়টি বিভাগ কি কি?
উঃ ৪টি। বন্দনা, সখী সংবাদ, বিরহ ও খেউর।


>> হরু ঠাকুরের প্রকৃত নাম কি?
উঃ হরেকৃষ্ণ দিঘাড়ী।


>> কবিয়াল কেষ্ট মুচির প্রকৃত নাম কি?
উঃ কৃষ্ণচন্দ্র চর্মকার।


>> কবিগানের বিশেষ গৌরবের যুগ কত সাল পর্যন্ত বিসতৃত ছিল?
উঃ ১৭৩০-১৮৩০ সাল পর্যন্ত।


>> কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে আধুনিক মানসিকতা লালন করতেন কে?
উঃ রাম বসু।


>> কবিওয়ালদের মধ্যে পর্তুগীজ খ্রিষ্টান কে ছিলেন?
উঃ এন্টনি ফিরিঙ্গি।  

No comments: