<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Sep 30, 2010

বাংলাদেশের সংসদ ও সংবিধান


বাংলাদেশের সংসদ ও সংবিধান

1.             বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?
2.            গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
3.            কোন দেশের কোন লিখিত সংবিধান নাই
4.            বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের
5.            বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের
6.            বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে
7.            বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়
8.            গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়
9.            কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলব হয়?
10.        বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
11.         সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?
12.         সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন
13.        সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন
14.         বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?
15.        কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে
16.         বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে
17.        বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি
18.        বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে
19.         প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম
20.        রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর
21.         একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?
22.        কার উপর আদালতের কোন এখতিয়ার নেই
23.        জাতীয় সংসদের সভাপতি কে?
24.        রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন
25.        প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে
26.        এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
27.        বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?  
28.        সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে
29.        সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত
30.       বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল
31.        কোন আদেশবলে সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতাবাদ দেয়া হয়?
32.        কোন আদেশবলে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিমসন্নিবেশিত হয়
33.       কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশীবলে পরিচিত হন?
34.        সংবিধানের কোন অনুচ্ছেদে গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারেরনিশ্বয়তা দেয়া আছে
35.       সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকেরমুক্তির কথা বলা আছে
36.        সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণএর কথা বলা হয়েছে
37.       সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারীকোন অনুচ্ছেদে বর্ণিত
38.       জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুছেদে
39.        গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ?
40.        জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে
41.         চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে
42.        সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
43.        সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে
44.        চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে
45.        বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
46.        সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে
47.        পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে
48.        র্ধমীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুছেদে?
49.        সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুছেদে
50.       স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?
51.        ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে
52.        জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়
53.       বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে
54.        ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়
55.       ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?
56.        বাংলাদেশের আইন সভার নাম কি
57.       জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?
58.       জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
59.        লুই আই কান কোন দেশের নাগরিক?
60.        জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?
61.         জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কবে?
62.        জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান কত
63.        জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়
64.        জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট
65.        জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত
66.        বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি
67.        জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন
68.        বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে
69.        বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?
70.       বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন স্যখ্যা কতটি
71.        সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি
72.        বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি
73.       বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি
74.        জাতীয় সয়সদের কাস্টি ভোট বলা হয়?
75.       সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক মধ্যে ব্যবধান কতদিন
76.        সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে
77.       সংসদ অধিবেশন কে আহবান করেন
78.       সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে
79.        সংবিধান সংশোধনের জন্য কি পরিমান সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?
80.       একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়
81.        গণ-পরিষদের প্রথম স্পিকার কে?
82.        গণ-পরিষদের প্রথম যেপুটি স্পিকার কে
83.       এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?
84.        কোন কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন
85.       বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে
86.        নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?
87.       বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে
88.       বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে
89.        নির্বাচন কমিশন একটি?
90.        তত্ত্বাবধায়ক সরকার বিলকবে সংসদে পাশ হয়?
91.         বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
92.        রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট?
93.        বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে
94.        বেগম খালেদা জিয়া বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী?
95.        বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে
96.        বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?
97.        জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?
-------------------------------------------------
1.             উঃ সার্বভৌম প্রজাতন্ত্র
2.            উঃ সংবিধান
3.            উঃ  বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব
4.            উঃ ভারতের
5.            উঃ আমেরিকার
6.            উঃ ২৩ মার্চ, ১৯৭২
7.            উঃ ১২ অক্টোবর, ১৯৭২
8.            উঃ ৪ নভেম্বর, ১৯৭২
9.            উঃ ১৬ ডিসেম্বর, ১৯৭২
10.        উঃ ১০ এপ্রিল, ১৯৭২
11.         উঃ ৩৪ জন
12.         উঃ ডঃ কামাল হোসেন
13.        উঃ বেগম রাজিয়া বেগম
14.         উঃ ২ টিবাংলা ও ইংরেজি
15.        উঃ প্রস্তাবনা দিয়ে শুরু ও ৪টি তফসিল দিয়ে শেষ
16.         উঃ ১১ টি
17.        উঃ ১৫৩ টি
18.        উঃ আবদুর রাউফ
19.         উঃ  প্রধান বিচারপতির নিয়োগ দান
20.        উঃ কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর
21.         উঃ ২ মেয়াদকাল
22.        উঃ রাষ্ট্রপতি
23.        উঃ স্পিকার
24.        উঃ স্পিকারের উদ্দেশ্যে
25.        উঃ রাষ্ট্রপতি
26.        উঃ রাষ্ট্রপতি
27.        উঃ সুপ্রীম কোর্ট
28.        উঃ  ২টি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ
29.        উঃ ৬৭ বছর পর্যন্তু
30.       উঃ ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র
31.        উঃ ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪এর ২ তফসিল বলে
32.        উঃ ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪এর ২ তফসিল বলে
33.       উঃ ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪এর ২ তফসিল বলে
34.        উঃ ১১ অনুচ্ছেদ
35.       উঃ ১৪ অনুচ্ছেদ
36.        উঃ ২২ অনুচ্ছেদ
37.       উঃ ২৭ অনুচ্ছেদে
38.       উঃ ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে
39.        উঃ ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে
40.        উঃ ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে
41.         উঃ ৩য় ভাগে, ৩৬ অনুচ্ছেদে
42.        উঃ ৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে
43.        উঃ ৩য় ভাগে, ৩৮ অনুচ্ছেদে
44.        উঃ ৩য় ভাগে, ৩৯ (১)  অনুচ্ছেদে
45.        উঃ ৩য় ভাগে, ৩৯(২) ক অনুচ্ছেদে
46.        উঃ ৩য় ভাগে, ৩৯ (২) খ অনুচ্ছেদে
47.        উঃ  ৩য় ভাগে, ৪০ অনুচ্ছেদে
48.        উঃ ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে
49.        উঃ ৩য় ভাগে, ৪২ অনুচ্ছেদে
50.       উঃ ৭৪ অনুচ্ছেদ
51.        উঃ ৭৭ অনুচ্ছেদে
52.        উঃ ১৯৮০ সালে
53.       উঃ ১৪ টি
54.        উঃ ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫
55.       উঃ ১২ নভেম্বর, ১৯৯৬
56.        উঃ জাতীয় সংসদ
57.       উঃ ১৯৬২ সালে
58.       উঃ লুই আই কান
59.        উঃ যুক্তরাষ্ট্রের নাগরিক
60.        উঃ হ্যারি পাম ব্লুম
61.         উঃ ১৯৬৫ সালে
62.        উঃ ২১৫ একর
63.        উঃ ২৮ জানুয়ারী, ১৯৮২
64.        উঃ ৯ তলা
65.        উঃ ১৫৫ ফুট
66.        উঃ শাপলা ফুল
67.        উঃ রাষ্ট্রপতি আব্দুস সাত্তার
68.        উঃ ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২
69.        উঃ ৩৪৫ টি
70.       উঃ ৩০০ টি
71.        উঃ ৪৫ টি
72.        উঃ  পঞ্চগড়-১
73.       উঃ  বান্দরবান
74.        উঃ স্পিকারের ভোটকে
75.       উঃ ৬০ দিন
76.        উঃ ৩০ দিনের
77.       উঃ রাষ্ট্রপতি
78.       উঃ ৬০ জন
79.        উঃ দুই-তৃতীয়াংশ
80.       উঃ ৯০ কার্যদিবস
81.        উঃ শাহ আব্দুল হামিদ
82.        উঃ মোহাম্মদ উল্ল্যাহ
83.       উঃ ১৯৩৭ সালে
84.        উঃ যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানুঃ, ১৯৭৪এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮ জুন, ১৯৭৪
85.       উঃ এডভোকেট আবদুল হামিদ
86.        উঃ সুপ্রীম কোর্ট
87.       উঃ বিচারপতি এম ইদ্রিস
88.       উঃ বিচারপতি এম এ আজিজ
89.        উঃ স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান
90.        উঃ ২৭ মার্চ, ১৯৯৬
91.         উঃ সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)
92.        উঃ ১৮ তম
93.        উঃ তাজউদ্দিন আহমেদ
94.        উঃ ১২ তম
95.        উঃ ৩৫ বছর
96.        উঃ ২৫ বছর
97.        উঃ ২৫ বছর

No comments: