<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Sep 27, 2010

বাংলাদেশের শিল্প ও বানিজ্য


বাংলাদেশের শিল্প ও বানিজ্য

1.             বাংলাদেশের অস্ত্র নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
2.            বাংলাদেশের মোটর গাড়ির সংযোজনের বৃহত্তম কারখানার নাম কি
3.            বাংলাদেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানার নাম কি?
4.            বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানার নাম কি
5.            বাংলাদেশের কোথায় মোটর সাইকেল সংযোজন কারখানা করা হয়
6.            বাংলাদেশের তেল শোধনাগার কোনটি ও কোথায় অবস্থিত
7.            বাংলাদেশের কোথায় টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত
8.            বাংলাদেশের অস্ত্র নির্মান কারখানা কোথায়
9.            দেশের প্রথম ইকো পার্ক কোনটি
10.        দেশের প্রথম সাফারি পার্কের নাম কি?
11.         দেশের প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত
12.         বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) কোন মন্ত্রণালয়ের অধীনে
13.        বর্তমানে বাংলাদেশে মোট চিনি কলের সংখ্যা কতটি
14.         দেশের সর্ববৃহ চিনি কল কোনটি?
15.        ব্রিটিশ বাংলার প্রথম পাটকল কবে কোথায় স্থাপন করা হয়
16.         বর্তমান বাংলাদেশের কোথায় প্রথম পাটকল কোথায় স্থাপন করা হয়
17.        বাংলাদেশের পাট শিল্পের প্রধান কেন্দ্রগুলো কোথায় অবস্থিত?
18.        বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম পাটকল কোনটি ছিল?
19.         আদমজী পাটকলের তাঁত সংখ্যা ছিল?
20.        আদমজী পাটকল স্থাপন করা হয়
21.         আদমজী পাটকলের প্রতিষ্ঠাতা কে ছিলেন
22.        আদমজী পাটকল কবে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়
23.        দেশের সর্ববৃহ সিমেন্ট কারখানা কোনটি?
24.        লাফার্জ-সুরমা সিমেন্ট কারখানা কোথায় অবস্থিত?
25.        বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ কল কোনটি
26.        কর্নফুলী পেপার মিলের কাঁচামাল কি
27.        পাকশী পেপার মিলের কাঁচামাল কি?
28.        সবুজ পাট দিয়ে কাগজের মন্ড তৈরীর প্রযুক্তি কোন দেশ উদ্ভাবন করে?  
29.        বাংলাদেশে মোট কাগজের কলের সংখ্যা কত
30.       প্রাইভেটাইজেশন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়
31.        বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোন টি
32.        যমুনা র্ফাটিলাইজার কারখানা কোথায় অবস্থিত
33.       বেসরকারী খাতে সবচেয়ে বড় সার কারখানা কোনটি?
34.        ইউরিয়া সারের প্রধান কাঁচামাল কি
35.       বাংলাদেশের একমাত্র রেয়ন মিল কোথায় অবস্থিত
36.        বাংলাদেশের প্রথম বস্ত্রকল কোনটি
37.       মাথা পিছু বাসরিক কাপড়ের চাহিদা কত
38.       বাংলাদেশের ডান্ডিবলা হয়
----------------------------------------
1.             উঃ গাজিপুর
2.            উঃ প্রগতি ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম
3.            উঃ চট্টগ্রাম স্টীলমিল, চট্টগ্রাম
4.            উঃ চট্টগ্রাম ডকইয়ার্ড, চট্টগ্রাম
5.            উঃ এটলাস বাংলাদেশ লিঃ, টংগী
6.            উঃ ইস্টার্ন রিফাইনারী, চট্টগ্রাম
7.            উঃ টংগী, গাজিপুর
8.            উঃ গাজিপুর
9.            উঃ সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়
10.        উঃ বঙ্গবন্ধু সাফারি পার্ক
11.         উঃ কক্সবাজারের ডুলাহাজরায়
12.         উঃ শিল্প মন্ত্রণালয়
13.        উঃ ১৪ টি
14.         উঃ কেরু এণ্ড কোঃ লিঃ, দর্শনা
15.        উঃ ১৮৫৫ সালে, কলকাতায়
16.         উঃ সিরাজগঞ্জে
17.        উঃ ঢাকা ও খুলনায়
18.        উঃ আদমজী পাটকল
19.         উঃ ৩,০০০ টি
20.        উঃ ১৯৫১ সালের ১৭ জুন
21.         উঃ পাকিস্তানের গুল মোহাম্মদ
22.        উঃ ৩০ জুন, ২০০২
23.        উঃ শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ
24.        উঃ সুনামগঞ্জের ছাতকে
25.        উঃ কর্নফুলী পেপার মিল
26.        উঃ বাঁশ
27.        উঃ আখের ছোবড়া
28.        উঃ বাংলাদেশ
29.        উঃ ১০ টি
30.       উঃ ১৯৯৩ সালে
31.        উঃ যমুনা র্ফাটিলাইজার কোং লিঃ
32.        উঃ জামালপুর জেলার তারাকান্দি
33.       উঃ কাফকো
34.        উঃ মিথেন গ্যাস
35.       উঃ চন্দ্রঘোনায়
36.        উঃ সায়হাম কটন মিল
37.       উঃ ১১ মিটার
38.       উঃ নারায়নগঞ্জকে

No comments: