<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Sep 26, 2010

বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ

বাংলাদেশের বিদ্যু, জ্বালানী ও খনিজ সম্পদ

1.            বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি?
2.           প্রাকৃতিক গ্যাস কি ?                   
3.           প্রাকৃতিক গ্যাস কিভাবে থাকে
4.           বাংলাদেশের গ্যাস ও তেল ক্ষেত্রের তত্ত্বাবধানের মূল দায়িত্ব পালন করে কোন মন্ত্রনালয়?
5.           বাংলাদেশে বর্তমানে কত ভাগ মানুষ গ্যাস সুবিধা পাচ্ছে?
6.           সিলেটের হরিপুরে তথা বাংলাদেশের প্রথম কবে গ্যাস আবিষ্কৃত হয়েছে ?
7.           পাকিস্তান আমলে (১৯৫১-১৯৭১) পর্যন্ত কয়টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল?
8.           কোন সাল থেকে বাংলাদেশ ভূ-খন্ডে তেল গ্যাস অনুসন্ধান শুরু হয়?  
9.           কবে, কোথায় প্রথম অনুসন্ধান কূপ খনন করা হয়?
10.       কোন সাল থেকে কোথায় বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
11.        কোন সালে ছাতকে গ্যাস আবিষ্কৃত হয়?
12.       কবে পেট্রোলিয়াম আইন পাস হয়েছে?
13.       পিএসসি পূর্ণরূপ কি?
14.       দেশের একমাত্র তেল শোধনাগার কোথায় অবস্থিত
15.       বাংলাদেশে বর্তমানে জুন ২০০৫ পর্যন্ত গ্যাস ফিল্ডের সংখ্যা কত?
16.       সর্বশেষ গ্যাস ক্ষেত্রটির নাম কি
17.       তিতাস গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত?
18.       ঢাকার সরবরাহ কৃত গ্যাস কোন গ্যাস ক্ষেত্র থেকে আসে?
19.       তিতাস-ঢাকা গ্যাস লাইন দৈর্ঘ্য কত
20.      দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় কোন গ্যাস ফিল্ড হতে?
21.       বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি
22.       ১৯৯৭ সালে ১৪ জুন কোন গ্যাস ক্ষেত্রে অগ্নিকান্ড ঘটে?
23.      বাংলাদেশে চীনা মাটি পাওয়া গেছে?
24.       মাগুরছড়া গ্যাসক্ষেত্র কোন থানায় অবস্থিত?
25.      মাগুরছড়া গ্যসক্ষেত্র কোন কোম্পানী ড্রিলি করে?
26.       দেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের নাম কি?
27.      সাঙ্গু গ্যাস ক্ষেত্রে গ্যাস উত্তোলন করে কোন কোম্পানী?
28.      গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান ও সমপ্রসানের লক্ষ্যে সারাদেশকে কতটি ব্লকে বিভক্ত করেছে?
29.       বাংলাদেশে গ্যাস উত্তোলনের জন্য আবেদনকৃত আইরিশ কোম্পানীটি কি?
30.      বাংলাদেশে কোন গ্যাস ফিল্ডে প্রথম অগ্নিকান্ড ঘটে
31.       পেট্টোবাংলা পরিত্যক্ত কোন গ্যাস ক্ষেত্রে গ্যাসের সন্ধান পায়?
32.      খনিজ তেল কি
33.      বাংলাদেশের কোথায় খনিজ তেল পাওয়া যায়
34.      দেশে ন্যূনতম কত দিনের জ্বালানী তেলের চাহিদা সংকুলান থাকে
35.      সুন্দরবন এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে কোন বিদেশী কোম্পানী দায়িত্ব করে?
36.      কোথায় বাংলাদেশে ইউরেনিয়াম আকরিকের সন্ধান পাওয়া যায়?
37.      বাংলাদেশের কোথায় গন্ধকের পাওয়া যায়
38.      দেশের কোথায় কয়লা মওজুদ আছে?
39.      কোথায় কোথায় পিটের (কয়লা) সন্ধান পাওয়া গিয়েছে?
40.      দেশের প্রথম কয়লা খনি কোনটি? কত তারিখে এই খনির কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হয়?
41.       বাংলাদেশের ভূগর্ভস্থ কয়লা সম্পদের অস্তিত্ব প্রথম প্রমাণিত হয়
42.       সর্বপ্রথম কয়লা কোথায় আবিস্কার হয়
43.      দেশের সর্ববৃহ কয়লা খনি কোথায়?
44.       বড় পুকুরিয়া কয়লা আবিষ্কার হয় কোথায়?
45.      বড় পুকুরিয়া কি পরিমান কয়লা মজুদ আছে
46.       বড় পুকুরিয়ায় উত্তোলনযোগ্য কয়লার পরিমান কত
47.      বাংলাদেশে হীরক ও স্বর্ন প্রাপ্তির সম্ভবনা আছে কোথায়
48.      জামালগঞ্জ কয়লা ক্ষেত্রটি কোন সালে আবিষ্কৃত হয়
49.       খালাশপীর কয়লাক্ষেত্রটি কোন সালে আবিষ্কৃত হয়
50.      দিঘীপাড়া কয়লাক্ষেত্রটি কবে আবিষ্কৃত হয়
51.       ফুলবাড়ী কয়লাক্ষেত্র কবে আবিষ্কৃত হয়?   
52.      বাংলাদেশে প্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় কত সালে
53.      সেমুতাং গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত
54.      বাংলাদেশে কোথায় ইউরেনিয়াম পাওয়া যায়?
55.      সিমিটার কি
56.      নাইকো কোন দেশের তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানী?   
57.      সমপ্রতি কোন গ্যাস ফিল্ডে বিস্ফোরণ ঘটে?  
58.      টেংরাটিলা গ্যাস ফিল্ডের পরিচালনার দায়িত্বে কোন কম্পানী ছিল
59.      টেংরাটিলা গ্যাস ফিল্ডে কয়বার বিস্ফোরণ ঘটে?
60.      বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোকেশন (বাপেক্স) পূর্নাঙ্গ তেল গ্যাস কোম্পানীতে রূপান্তরিত হয়- ?
61.       ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতির প্রচলন শুরু হয়
62.       বাংলাদেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুত কেন্দ্র কোনটি?
63.      বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুত কেন্দ্রটির নাম কি
64.       কাপ্তাই জলবিদ্যু কেন্দ্র কোথায় অবস্থিত
65.      কাপ্তাই জলবিদ্যু কেন্দ্রটি চালু হয়?
--------------------------------------
1.            উঃ প্রাকৃতিক গ্যাস
2.           উঃ প্রাকৃতিক গ্যাস হচ্ছে প্রকৃতিতে তৈরী হাইড্রোকার্বন
3.           উঃ সাধারণত মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন সামান্য পরিমাণে মিশ্রিত অবস্থায় থাকে
4.           উঃ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়
5.           উঃ ১৪ ভাগ মানুষ
6.           উঃ ১৯৫৫ সালে
7.           উঃ ৮টি
8.           উঃ ১৯১০ সালে
9.           উঃ ১৯১০ সালেচট্টগ্রামের সীতাকুন্ডে
10.       উঃ ১৯৫৭ সালে (সিলেটের হরিপুরে)
11.        উঃ ১৯৫৯ সালে
12.       উঃ ১৯৭৪ সালে
13.       উঃ (Production Sharing Contract) প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের উপাদন বন্টন চুক্তি
14.       উঃ ইর্স্টান রিফাইনারী লিঃচট্টগ্রামের পতেঙ্গায়
15.       উঃ ২৫ টি
16.       উঃ কুমিল্লার ভাঙ্গুরা
17.       উঃ ব্রাহ্মনবাড়িয়া
18.       উঃ তিতাস গ্যাস ক্ষেত্র
19.       উঃ ৯০ কিলোমিটার
20.      উঃ বাখরাবাদ
21.       উঃ বিবিয়ানা
22.       উঃ মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে
23.      উঃ নেত্রকোণার বিজয়পুর, নওগাঁর পত্নীতলা, চট্টগ্রামের পটিয়ায়
24.       উঃ কমলগঞ্জ, মৌলভীবাজার
25.      উঃ অক্সিডেন্টাল
26.       উঃ সাংগু
27.      উঃ কেয়ার্ন এনার্জি
28.      উঃ ২৩টি ব্লকে
29.       উঃ ট্যাল্লো
30.      উঃ হরিপুর গ্যাস ক্ষেত্রে ১৯৫৫ সালে
31.       উঃ ফেনী গ্যাস ক্ষেত্র থেকে
32.      উঃ জটিল হাইড্রোকার্বন সমূহের মিশ্রন
33.      উঃ সিলেট জেলার হরিপুরে
34.      উঃ ৬০ দিনের
35.      উঃ শেল
36.      উঃ মৌলভীবাজার কুলাউড়ায়
37.      উঃ কুতুবদিয়ায়
38.      উঃ বগুড়া জামালগঞ্জ, দিনাজপুর ও সিলেট
39.      উঃ ফরিদপুরের বাঘিয়াচন্দ বিলে, খূলনায় কোলা বিলে 
40.      উঃ বড় পুকুরিয়া কয়লা খনি, দিনাজপুর, ২৩ শে এপ্রিল, ২০০৩
41.       উঃ ১৯৫৯ সালে
42.       উঃ জামালগঞ্জে
43.      উঃ দিনাজপুর জেলার দীঘিপাড়ায়
44.       উঃ ১৯৮৫ সালে
45.      উঃ ৩৯০ মিলিয়ন মেট্রিক টন 
46.       উঃ ৬৪ মিলিয়ন মেট্রিক টন
47.      উঃ বড়পুকুরিয়া
48.      উঃ ১৯৬২ সালে
49.       উঃ ১৯৮৯ সালে 
50.      উঃ ১৯৯৫ সালে 
51.       উঃ ১৯৯৭ সালে
52.      উঃ ১৯৫৫ সালে
53.      উঃ খাগড়াছড়িতে
54.      উঃ কুলাউড়ায়
55.      উঃ কুয়েত ভিত্তিক কানাডীয় কোম্পানী
56.      উঃ কানাডিয়ান
57.      উঃ টেংরাটিলা, সুনামগঞ্জ
58.      উঃ নাইকো
59.      উঃ  দুইবার
60.      উঃ ১৬ জুন ২০০০
61.       উঃ ৭ ডিসেম্বর, ১৯০১
62.       উঃ কুষ্টিয়ার ভেড়ামারা
63.      উঃ কাপ্তাই জলবিদ্যু কেন্দ্র
64.       উঃ রাঙ্গামাটি জেলায়
65.      উঃ ১৯৬২ সালে

No comments: