<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Sep 25, 2010

বাংলাদেশের জাতীয় প্রতীক, পতাকা ও সংগীত


জাতীয় প্রতীক, পতাকা ও সংগীত

1.     বাংলাদেশের জাতীয় প্রতীক কি ?
2.     জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
3.     জাতীয় পতাকা পরিমাপের অনুপাত কত?
4.     বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি?
5.     আমার সোনার বাংলা কবিতাটিতে কতটি চরণ আছে?
6.     ‘আমার সোনার বাংলা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অর্ন্তগত?
7.     ‘আমার সোনার বাংলা’ র সুরকার কে?
8.     ‘আমার সোনার বাংলা’ প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
9.     ‘আমার সোনার বাংলা’ প্রথম প্রকাশিত হয় কোন সালে?
10. বাংলাদেশের রণ সংগীত কোনটি?
11. বাংলাদেশের রণ সঙ্গীতের গীতিকার কে?
12. উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণ সঙ্গীতের কত চরণ?
13. বাংলাদেশের রণ সঙ্গীতের সুরকার কে?
14. বাংলাদেশের রণ সংগীত ‘চল্‌ চল্‌ চল্‌’ কোন কাব্যর অর্ন্তগত?
15. রণ সঙ্গীত বাংলা কত সালে প্রথম প্রকাশিত হয়?
16. রণ সঙ্গীত কোন পত্রিকায় প্রকাশিত হয়?
17. বাংলাদেশের ক্রীড়া সংগীত কোনটি?
------------------------------------------------
1.     উঃ উভয় পাশে ধানের শীষে বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয পাশে দুটি করে তারকা।
2.     উঃ তৎকালীন ছাত্র নেতা আ.স.ম আবদুর রব।
3.     উঃ দৈর্ঘ্য : প্রস্থ = ৫ : ৩
4.     উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ প্রথম ১০ চরন।
5.     উঃ ২৫টি।
6.     উঃ গীতবিতান এর অর্ন্তগত।
7.     উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
8.     উঃ বঙ্গদর্শন।
9.     উঃ ১৯০৫ সালে।
10. উঃ চল চল চল চল কবিতার প্রথম দুই স্তবক।
11. উঃ কাজী নজরুল ইসলাম।
12. উঃ প্রথম ২১ চরন।
13. উঃ কাজী নজরুল ইসলাম।
14. উঃ সন্ধ্যা।
15. উঃ ১৩৩৫ সালে।
16. উঃ শিখায় ।
17.  উঃ সেলিমা রহমান রচিত বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয় নামক গানটি।

No comments: