<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Oct 5, 2010

বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ

বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ
বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে কিছুটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিবেশী দেশ মিয়ানমার এবং ভারত বাংলাদেশের সমুদ্রসীমা তাদের বলে দাবি করছে। বিশেষ করে বঙ্গোপসাগরে তেল-গ্যাস ক্ষেত্রের বিপুল সম্ভাবনা দেখা দেয়ায় পার্শ্ববর্তী দেশ এ পরিস্থিতি সৃষ্টি করছে বলে জানা যায়। বাংলাদেশ ১৯৭৪ সালেই নিজস্ব আইনে সমুদ্রসীমা নির্ধারণ করলেও প্রতিবেশী দুটি দেশ এ নিয়ে বিরোধ সৃষ্টি করতে চাচ্ছে। সম্প্রতি সমুদ্রের ৫, ১০ এবং ১১ নং ব্লক ইজারা দেয়ার উদ্যোগ নিলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ অবস্থায় জাতিসংঘের সমুদ্র আইন ১৯৮২ (ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অব দ্য সি ১৯৮২) অনুযায়ী ২০১১ সালের আগেই প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ ব্যবস্থা না নিলে সমুদ্র এলাকা আর বাংলাদেশের থাকবে না। তাই এ বিষয়ে এখনই জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

১। বাংলাদেশের সঙ্গে কোন কোন দেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধ রয়েছে?
_ভারত ও মিয়ানমার।
২। সম্প্রতি সমুদ্রের ৫, ১০ ও ১১ নং ব্লক কোন দেশের কোম্পানিকে ইজারা প্রদান করা হয়?
_৫ নং ব্লক আইরিশ কোম্পানি তাল্লো এবং ১০ ও ১১নং ব্লক মার্কিন কোম্পানি কনোকো ফিলিপসকে।
৩। সমুদ্রবিরোধ মীমাংসার জন্য কত সালের মধ্যে জাতিসংঘে উত্থাপন করতে হবে?
_জুন, ২০১১ সাল।
৪। মহীসোপান কী?
_সাগরপাড়ের অগভীর চওড়া জায়গা থাকে, যেখান থেকে পানি ক্রমে নিচের দিকে গভীর হয়। সাগরের এই গভীর অংশকে মহীসোপান বলে।
৫। নিউমুর বা পূর্বাশা কী?
_দক্ষিণ তালপট্টির অপর নাম।

No comments: