<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Oct 7, 2010

ফ্যাক্ট ফাইল

সংবিধানের পঞ্চম সংশোধনী
১৯৭৪ সালের ২৪ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের চতুর্থ সংশোধনী পাস করে। এই সংশোধনীর মাধ্যমে ব্যক্তি, বাক, সংবাদপত্র ও রাজনীতির ওপর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা চালু করে। ১৯৭৫ সালে ১৫ আগস্ট সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শেখ মুজিবুর রহমান নিহত হন। পরবর্তী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী ১৯৭৯ সালের ৫ এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের বৈধতা দিয়ে পঞ্চম সংশোধনী পাস হয়।
১. পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের কোন বিষয় বদল করা হয়?
_রাষ্ট্রীয় চার মূলনীতি এবং সংবিধানের প্রস্তাবনা অংশ।
২. পঞ্চম সংশোধনীতে ২৫ অনুচ্ছেদের সঙ্গে অতিরিক্ত কী সংযুক্ত করা হয়?
_'রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব জোরদার করতে সচেষ্ট হবে।
৩. সর্বপ্রথম কবে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়?
_২০০৫ সালের ২৯ আগস্ট।
৪. কোন সংশোধনী বাতিলের ফলে দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হবে?
_পঞ্চম সংশোধনী।
৫. ১৯৭৫ সালের ইনডেমনিটি অধ্যাদেশ বলে রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তাদের বিচার হতো কোন আদালতে?
_সামরিক আদালতে।
৬. স্বাধীনতার পর এ পর্যন্ত কতবার দেশের সংবিধান সংশোধন করা হয়।
_১৪ বার।
৭. ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে জারিকৃত সামরিক আইন কত সালে প্রত্যাহার করা হয়?
_১৯৭৯ সালের ৭ এপ্রিল।

No comments: