চুক্তি, সনদ, সম্মেলন
জি-৭ জোটের সম্মেলন৫-৬ ফেব্রুয়ারি কানাডার ইকালুয়িটে বিশ্বের শীর্ষ সাত শিল্পোন্নত দেশের (জি-৭) বাণিজ্যমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অর্থনীতি পুনরুদ্ধারে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। জি-৭ জোটভুক্ত দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি, জাপান, ফ্রান্স ও জার্মানি।
বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি স্বাক্ষর
৪ ফেব্রুয়ারি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ভাড়াভিত্তিক তিনটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লি. ও আরজেড পাওয়ার সিস্টেমস লিমিটেডের সঙ্গে দুটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী এ দুটি কম্পানি জাতীয় গ্রিডে ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।
বাংলাদেশ ও চীন চুক্তি
৮ ফেব্রুয়ারি গ্যাসভিত্তিক ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চীনের চেংডা ইঞ্জিনিয়ারিং কো. লি. ও সাংহাই ইলেকট্রিক গ্রুপ কো. লি.-এর সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চুক্তি স্বাক্ষর করে। এ ুুচক্তির ফলে জাতীয় গ্রিডে আরো ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ জমা হবে। কেন্দ্র দুটি নির্মাণে ব্যয় হবে প্রায় দুই হাজার কোটি টাকা।
আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন
৫-৭ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে তিন দিনব্যাপী শুরু হয় আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন। বিশ্বের প্রায় ৩০০ সামরিক বিশেষজ্ঞ, কূটনীতিক ও রাজনীতিবিদ এ সম্মেলনে অংশ নেন। এতে অন্যতম আলোচ্য বিষয় ছিল ইরানের পরমাণু কর্মসূচি।
প্রাইম ব্যাংক ও আইসিবি চুক্তি
২ ফেব্রুয়ারি প্রাইম ব্যাংকের ২৫০ কোটি টাকা আনসিকিউরড সাব অব ডিনেট বন্ড ইস্যুর জন্য প্রাইম ব্যাংক ও আইসিবি ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ (আইসিবি) চুক্তি স্বাক্ষর করে।
No comments:
Post a Comment