<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Oct 8, 2010

চুক্তি, সনদ, সম্মেলন

চুক্তি, সনদ, সম্মেলন
* দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে বিদ্যুৎ সঞ্চালন লাইন সংক্রান্ত চুক্তি : ২২ ফেব্রুয়ারি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে বিদ্যুৎ সঞ্চালন লাইন সংক্রান্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, তিন বিঘা করিডরের ১৭৮ মিটার ভূমির নিচ দিয়ে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে ওই ছিটমহলটির বিদ্যুৎ সংযোগ স্থাপন হবে।
* ইইউর বাণিজ্যমন্ত্রীর বৈঠক : ১৫-১৬ ফেব্রুয়ারি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যমন্ত্রীদের বৈঠক হয়। বৈঠকে গ্রিসকে বাজেট ঘাটতি কমাতে ৩০ দিন সময় বেঁধে দেওয়া হয়।
* জর্দান ও ফ্রান্স সহযোগিতা চুক্তি : ২১ ফেব্রুয়ারি জর্দান ও ফ্রান্স বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কোন্নয়নের জন্য কয়েকটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিগুলো হচ্ছে জর্দানে একটি জ্বালানি কেন্দ্র নির্মাণসহ দুই দেশের বায়োডাইভার্সিটি সংরক্ষণ এবং জর্দানের বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা।
* সুদানে অস্ত্রবিরতি চুক্তি : ২৩ ফেব্রুয়ারি সুদান সরকার্ ও সেদেশের প্রধান বিদ্রোহী দল জাস্টিস ও ইকুয়ালিটি মুভমেন্ট (জেইএম) এর মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর হয়। জেইএম এর নেতা খলিল ইব্রাহীম ও সুদান প্রেসিডেন্ট ওমর আল বশির নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি হয় কাতারের রাজধানী দোহায়। আশা করা যায় এ চুক্তির ফলে দারফুরে গত ছয় বছর যাবৎ চলা গৃহযুদ্ধের অবসান ঘটবে।
* ইন্ডিয়ান ট্রেড শো : ২৫-২৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান ট্রেড শো-২০১০। তিন দিনব্যাপী এই মেলার প্রধান আকর্ষণ টাটা কোম্পানির 'ন্যানো' গাড়ি। এতে ভারত ছাড়াও বাংলাদেশের রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো অংশ নেয়।

No comments: