সচিব পর্যায়ে বৈঠক
বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ সচিব পর্যায়ের স্টিয়ারিং কমিটির বৈঠক :* ১৭-১৯ ফেব্রুয়ারি তিন দিনের সফরে আসে ভারতীয় বিদ্যুৎ সচিব এইচ এস ব্রহ্মের নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল।
* ১৯ ফেব্রুয়ারি দুই দেশের সচিব পর্যায়ের স্টিয়ারিং বৈঠক অনুষ্ঠিত হয়।
* বাংলাদেশ ও ভারত খুলনায় যৌথভাবে ১৩২০ মেগাওয়াটের (৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিট) কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। নির্মাণকাজ শেষ করতে ৪৮ মাস সময় লাগবে।
* বৈঠকে ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি চূড়ান্ত হয়।
* প্রতি ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে ৩.৫ টাকায়।
* ২০১২ সালের মধ্যে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবে।
* অবকাঠমো নির্মাণে বাংলাদেশের খরচ হবে ১০০ কোটি টাকা।
* বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশে ৪৫ কিলোমিটার ও ভারতে ৮৫ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করা হবে।
* ভেড়ামারায় একটি হাই ভোল্টেজ সাবস্টেশন স্থাপন করা হবে।
* এমওইউয়ের আওতায় বিপিডিবি ও এনটিপিসি বাংলাদেশের একটি পুরনো বিদ্যুৎকেন্দ্র কিংবা কোনো কেন্দ্রের একটি ইউনিট সংস্কার করবে।
* বিপিডিবি ও এনটিপিসি দক্ষ জনবল সৃষ্টি, প্রশিক্ষণ, বিদ্যুৎকেন্দ্রের দক্ষতা বৃদ্ধিসহ কিছু ক্ষেত্রে যৌথ উদ্যোগে কাজ করবে।
* এ বৈঠকের আগে ১২ জানুয়ারিতে ভারতে দুই দেশের বিদ্যুৎ সচিব পর্যায়ে বৈঠক হয়।
* বিদ্যুৎ খাতে সহযোগিতার জন্য গঠিত যৌথ স্টিয়ারিং কমিটির পরবর্তী সভা হবে জুন মাসে ভারতে।
* বিপিডিবি হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
* ন্যাশনাল থারমাল পাওয়ার কম্পানি (এনটিপিসি) হলো ভারতের সরকারি বিদ্যুৎ উৎপাদন কম্পানি।
* বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ। ৬০তম বার্লিন চলচ্চিত্র উৎসব১১-২১ ফেব্রুয়ারি জার্মানির রাজধানী বার্লিনে অনষ্ঠিত হয় ৬০তম বার্লিন চলচ্চিত্র উৎসব :
* উৎসবে সেরা ছবি হিসেবে স্বর্ণভল্লুক জিতেছে তুরস্কের ছবি 'বাল' ('হানি')।
* সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার জেতেন 'দ্য ঘোস্ট রাইটার' ছবির পরিচালক রোমান পোলানস্কি।
* যুদ্ধবিরোধী ছবি 'ক্যাটারপিলার'-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন জাপানের শিনোবু তেরাজিমা।
* সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার জেতেন 'হাউ আই এন্ডেড দিস সামার' ছবির দুই অভিনেতা গ্রেগরি ডব্রিজিন ও সের্গেই পুসকেপালিস।
* স্বর্ণভল্লুক পুরস্কারের জন্য ২০টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করে।
* চীনের ছবি 'তুয়ান ইউয়ান' সেরা চিত্রনাট্যের জন্য রৌপ্যভল্লুক জেতে। বাংলা একাডেমী পদক ২০০৯ ২০০৯ সালের বাংলা একাডেমী পদকের জন্য ১৯ ফেব্রুয়ারি ৬ জন বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়। তাঁরা হলেন_
১. কবিতায় অরুনাভ সরকার ও রবিউল হুসাইন।
২. উপন্যাসে আনোয়ারা সৈয়দ হক।
৩. ছোটগল্পে সুকান্ত মজুমদার।
৪. গবেষণায় ড. আবুল আহসান চৌধুরী।
৫. শিশুসাহিত্যে রফিকুল হক।
* ২৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাঁদের এই পদক দেওয়া হয়।
* পুরস্কৃতদের একাডেমীর সম্মাননাপত্র, ক্রেস্ট ও নগদ এক লাখ টাকা দেওয়া হয়।
* ১৯৬০ সাল থেকে বাংলা একাডেমী এই পুরস্কার প্রচলন করে।
* এ যাবৎ তিনবার (১৯৮৫, ১৯৯৭ ও ২০০০ সালে) এই পুরস্কার দেওয়া হয়নি।*প্রতি বছর ছোটগল্প, কবিতা, নাটক, গবেষণা, বিজ্ঞান, প্রবন্ধ, শিশুসাহিত্য ও অনুবাদে এই পুরস্কার দেওয়া হয়।
No comments:
Post a Comment