.১. ক. 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের ভাষা চিন্তার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করুন।-১৫
অথবা, খ. প্রমথ চৌধুরীর 'যৌবনে দাও রাজটীকা' প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় লিখুন।
.২. ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'পুঁইমাচা' গল্প অবলম্বনে তৎকালীন সমাজের চিত্র অঙ্কন করুন। -১৫ক. বিভাগ_সাহিত্য
.১. ক. 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের ভাষা চিন্তার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করুন। -১৫
অথবা, খ. প্রমথ চৌধুরীর 'যৌবনে দাও রাজটীকা' প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় লিখুন।.২. ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'পুঁইমাচা' গল্প অবলম্বনে তৎকালীন সমাজের চিত্র অঙ্কন করুন। -১৫
অথবা খ. ' প্রাগৈতিহাসিক' গল্পের শৈল্পিক মূল্য নির্ণয় করুন।
.৩. ক. বিফলতার তাপে জর্জরিত এক কবির হৃদয় বেদনার হাহাকারই মূর্ত হয়ে উঠেছে 'আত্মবিলাপ' কবিতায়_উক্তিটির সত্যতা নিরূপণ করুন। -১৫
অথবা, খ. কবি জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কবিতার কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করুন।
.৪. সপ্রসঙ্গ ব্যাখ্যা লিখুন (যেকোনো তিনটি) : ৫x৩=১৫
ক. মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ।
অথবা, খ. আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি।
গ. যে পথের শেষ নেই, সে পথে চলে লাভ নেই।
অথবা, ঘ. এই দেয়া নেয়ার খেলা চলছে দুনিয়ায়। দিবে আর নিবে মিলিবে মিলাবে।
ঙ. তবে কি আমার বাংলাদেশ শুধু এক সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে?
অথবা, চ. ব্যাধের আদিম সাজে কে বলে তোমাকে চিনব না
নিষাদ কি কোনো দিন পক্ষিনীর গোত্র ভুল করে?
খ বিভাগ-ভাষা শিক্ষা
.৫. প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখুন। - ৫
.৬. নিচের অনুচ্ছেদটি চলিত ভাষায় রূপান্তর করুন। -৫
এটাই আমাদের বিবেচনায় বাঙালা রচনার উৎকৃষ্ট রীতি। নব্য ও প্রাচীন উভয় সম্প্রদায়ের পরামর্শ ত্যাগ করিয়া এই রীতি অবলম্বন করিলে, আমাদিগের বিবেচনায় ভাষা শক্তিশালিনী, শদ্বৈশ্বর্যে পুষ্ট এবং সাহিত্যালংকারে বিভূষিতা হইবে।
.৭. ক. একটি বেসরকারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদনপত্র লিখুন। ৫
অথবা, খ. 'ইভ টিজিং'-এর কারণ ও প্রতিকার সম্পর্কে মতামত প্রকাশ করে সংবাদপত্রের প্রকাশ উপযোগী একটি পত্র রচনা করুন।
.৮. বাংলায় অনুবাদ করুন। - ৫
In modern world, women have proved that they are not lagging behind in comparison to in any activity. Their role does not end only as a mother or a wife, many avenues of work are open before them. They are working in schools, colleges and universities as teachers. They are also expert in politics and running the state.
.৯. যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন। -২০
ক. বাংলাদেশের মুক্তিযুদ্ধ; খ. নারীর ক্ষমতায়ন; গ. ষড়ঋতুর বাংলাদেশ; ঘ. জনসংখ্যা ও জনশক্তি; ঙ. যানজট
No comments:
Post a Comment