<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Jan 5, 2011

জ্ঞানপাপী ও ধুরন্ধর ব্যক্তিদের জন্য রয়েছে কঠিন শাস্তি

অনুবাদ : ২০৪. লোকদের মধ্যে এমন কিছু লোকও আছে, যার কথা তোমাকে খুবই উৎফুল্ল করবে, তার মনের ভেতর যা কিছু আছে এর ওপর সে আল্লাহকে সাক্ষী বানায়, কিন্তু তার প্রকৃত পরিচয় হচ্ছে সে ভীষণ ধুরন্ধর ব্যক্তি।
২০৫. সে যখন কোনো ধরনের ক্ষমতা পায়, তখন পৃথিবীতে নানা ধরনের অশান্তি সৃষ্টি করতে শুরু করে। শস্যক্ষেত বিনাশ করে এবং জীবজন্তুর বংশ নির্মূল করে; আল্লাহতায়ালা ফ্যাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না।
২০৬. যখন তাকে বলা হয়, আল্লাহর প্রতি জবাবদিহিতাকে ভয় করো, তখন তাকে মিথ্যা অহংকার পেয়ে বসে, যার মধ্যে রয়েছে পাপাচার; এদের জন্য জাহান্নামই উপযুক্ত স্থান, তার এ ঠিকানা কতই না নিকৃষ্ট! (সূরা বাকারা: ২০৪, ২০৫, ২০৬)

ব্যাখ্যা : এ আয়াতগুলোর শানে নুজুলে তাফসিরে বয়ানুল কোরআনে বর্ণনা করা হয়েছে_আয়নাস ইবনে ওরাইফ নামে একজন মুনাফিক লোক খুব প্রাঞ্জলভাষী এবং উপস্থিত বুদ্ধিসম্পন্ন ব্যক্তি ছিল। সে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে আল্লাহর কসম করে ইসলাম গ্রহণের মিথ্যা দাবি করত। সেখান থেকে উঠে গিয়েই সে নানা রকম দুষ্টামিতে লিপ্ত হতো। সে সমাজে অশান্তি সৃষ্টিকারী এবং মানুষকে কষ্ট প্রদানকারী কাজে লেগেই থাকত। ওই মুনাফিক লোকটি সম্পর্কেই আল্লাহপাক বলছেন, 'আর কোনো কোনো মানুষ এমনও আছে যে আপনার কাছে বসে আলাপ-আলোচনা করে তার পার্থিব স্বার্থ হাসিলের জন্য। সে ইসলাম গ্রহণের কথা বলে মুসলমানদের কাছে ভিড়তে চায়, আর তার ভাষার প্রাঞ্জলতা ও প্রকাশ নৈপুণ্যের দরুন তার কথাবার্তা আপনার কাছে চিত্তাকর্ষক মনে হয়। সে আল্লাহর নামে কসম করে নিজের কথার সত্যতা প্রকাশ করতে চায়। অথচ সে সম্পূর্ণ মিথ্যাবাদী ও মুনাফিক। ভেতরে ভেতরে সে আপনার বিরোধিতায় কঠোর। আসলে সে যেমন রাসুল (সা.)-এর বিরোধী, তেমনি সে অন্য মুসলমানদের অনিষ্ট করার জন্যও সর্বক্ষণ চেষ্টা করে। যখন সে রাসুল (সা.)-এর বৈঠক থেকে প্রস্থান করে, তখন এ চেষ্টায়ই ঘুরে বেড়ায় যে দেশে কোনো ধরনের অশান্তি সৃষ্টি করবে, কিভাবে শস্যক্ষেত ও গবাদি পশুর ক্ষতিসাধন করবে। আল্লাহতায়ালা বলছেন, তিনি ফ্যাসাদ পছন্দ করেন না। এ ধরনের ধুরন্ধর ব্যক্তিরা খুবই বিপজ্জনক ও ঘৃণিত। এ ধরনের ব্যক্তিরা আবার হয়ে থাকে মিথ্যা অহংকারী। তাদের যখন আল্লাহর প্রতি জবাবদিহিতার কথা বলা হয়, তখন তাদের অহংকার বেড়ে যায়। অহংকার এদের আরো বেশি করে পাপাচারের দিকে ধাবিত করে। আল্লাহতায়ালা বলছেন, সুতরাং এ প্রকৃতির লোকদের যথোপযুক্ত ঠিকানা জাহান্নাম। জাহান্নামের শাস্তিই তাদের প্রাপ্য। আর কত না নিকৃষ্টতম স্থান সেই জাহান্নাম। এ আয়াতগুলোতে আল্লাহতায়ালা জ্ঞানপাপী ও ধুরন্ধর ব্যক্তিদের ভয়াবহ পরিণতির কথা ব্যক্ত করেছেন।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: