অনুবাদ
১৭৪. যারা আল্লাহর অবতীর্ণ কিতাবের অংশবিশেষ গোপন করে এবং অল্পমূলে বা নিজেদের স্বার্থে তা বিক্রি করে, তারা এটা দিয়ে যে উপার্জন করে এবং আহার করে; এতে তাদের পেটের ভেতর আগুন ছাড়া আর কিছুই নয়, শেষ বিচারের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের পবিত্রও করবেন না, এদের জন্য রয়েছে ভয়াবহ আজাব।
১৭৫. এরা হিদায়েতের বদলে গোমরাহির পথ কিনে নিয়েছে, ক্ষমার বদলে আজাব বেছে নিয়েছে, এরা নির্বিকারে আগুনে গিয়ে পড়ছে।
১৭৬. এটা এ জন্য যে, আল্লাহতায়ালা মানবজাতির জন্য আগে থেকেই সত্যসহকারে কিতাব নাজিল করে দিয়েছেন; যারা এ কিতাব নিয়ে মতবিরোধে লিপ্ত হয়েছে তারা সত্য ও ন্যায়ের পথ থেকে অনেক দূরে নিক্ষিপ্ত হয়ে গেছে।(সুরা বাকারা, আয়াত ১৭৪-১৭৬)
ব্যাখ্যা
ওই আয়াতগুলোতে বিশেষ করে আল্লাহ কর্তৃক নাজিল করা কিতাবের অংশবিশেষ গোপনকারী, সত্য বিকৃতকারী বা জেনে-বুঝে অপব্যাখ্যা দানকারীদের ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। আয়াতগুলো নাজিল হয়েছে মূলত মুসলমানদের লক্ষ্য করেই, তবে ইহুদি ও খ্রিস্টান ধর্মবেত্তাদের উদাহরণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইহুদি ও খ্রিস্টান আলেমরা এ রকম করে আসছিল। এভাবেই তাদের ধর্ম বিকৃত হয়েছে, অসত্যের সঙ্গে মিশে গেছে। আর এ কারণেই সেসব ধর্ম বাতিল ঘোষণা করে দিয়ে আল্লাহতায়ালা সব মানুষকে নবী মুহাম্মদ (সা.) কর্তৃক প্রচারিত ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
উলি্লখিত তিনটি আয়াতেই আল্লাহর আয়াত অল্পমূল্যে বিক্রয়কারী অর্থাৎ একে বিকৃত বা গোপন করে স্বার্থ উদ্ধারকারী, হিদায়াতের বিনিময়ে গোমরাহি ক্রয়কারী এবং ক্ষমার বিনিময়ে আজাবের পথ গ্রহণকারীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। এখানে ধর্মকে কায়েমি স্বার্থরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রবণতাটাকে কঠোরভাবে সমালোচনা করা হয়েছে এবং এর ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ধর্মের লেবাসধারীরা যুগে যুগে এ অপকর্ম করেছে ইসলাম ধর্মের ভেতর থেকেও। ধর্ম বা আল্লাহর কিতাব নিয়ে এ ধরনের গর্হিত ধারা চলতে পারে_এ আশঙ্কাই এ আয়াতগুলোতে ব্যক্ত হয়েছে।
অপ্রিয় হলেও সত্য, ধর্মকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রবণতা বর্তমান যুগে বেশ জোরেশোরেই চলছে। পৃথিবীর সর্বত্র এবং আমাদের দেশেও রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠীর ভাগ্য গড়ার চেষ্টা এখন বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতা দখলের জন্য ইসলামী রাজনৈতিক দল এবং জনগণের অর্থ-সম্পদ লুটে নেওয়ার জন্য ইসলামী ব্যাংক-বীমা তৈরির হিড়িক পড়ে গেছে। ধর্মের নামে এসব বিকৃতি ও বিচ্যুতি রোধ করার লক্ষ্যেই এ আয়াতগুলোতে সতর্কবাণী দেওয়া হয়েছে।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী
<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>
বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে তারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment