৩০তম বিসিএস (লিখিত) মডেল টেস্ট : বাংলা প্রথম পত্রসম্প্রতি ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের এবার অংশ নিতে হবে লিখিত পরীক্ষায়। চলতি বছরের ডিসেম্বরে এ পরীক্ষা হওয়ার কথা। স্বল্প সময়ে এ জন্য দরকার জোর প্রস্তুতি। তাই আজ থেকে পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য শুরু হলো ধারাবাহিক আয়োজন।(দ্রষ্টব্য : প্রতিটি প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে)
.১. (ক) বানান, শব্দ প্রয়োগ, বিন্যাস, চলিত রীতি ইত্যাদি শুদ্ধ করে নিম্নের বাক্যগুলো পুনরায় লিখুন : ০.৫১২=৬(১) মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন।
(২) শশীভূষণ গীতাঞ্জলী পাঠ করেছে।
(৩) গতকাল নিলীমা লাল পেড়ে শাড়ি পরেছিল।
(৪) পুরান চাল ভাতে বাড়ে।
(৫) নত্ববিধান ও ষত্ববিধান জানা থাকিলে বানান ভুল হবে না।(৬) অন্যায়ের প্রতিদান দুনিবার্য।
(৭) তিনি এ ঘটনার চাক্ষুস সাক্ষী।
(৮) শামসুর রাহমান বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি।
(৯) প্রাণে ঐক্যতান বাজলে দুঃখ থাকে না।
(১০) আমাকে যদি অসামান্য সুন্দরী, তবে ঐ মেয়েটিকে কি বলবেন?(১১) তিনি স্বস্ত্রীক স্টেশনে গিয়েছেন।
(১২) সকল ঝাড়ুদার মহিলারা রাস্তা পরিস্কার করছিল এবং রাশি রাশি পাতাগুলো রাস্তার একপাশ্র্বে স্তূপিকৃত করে রাখিতেছিল।
(খ) শূন্যস্থান পূর্ণ করুন : ৬
আমরা একটি ফুলের জন্য_করি, কিন্তু ভুলের জন্য ক্ষমা_না। ভুল লিখতে_ভুল করি। তার_তাকে সংশোধন_না। ফলে_বাড়তেই থাকে।
(গ) ছয়টি পূর্ণ বাক্যে নিচের প্রবাদটির নিহিতার্থ প্রকাশ করুন : ৬
খাঁদা নাকে তিলক
(ঘ) নিম্নলিখিত শব্দগুলো দিয়ে পূর্ণ বাক্য লিখুন : ৬
অ্যাডহক, বিজ্ঞপ্তি, হলফনামা, পরিশিষ্ট, প্রতিনিধি, ইজারা
(ঙ) সূত্রানুসারে বাক্যে রূপান্তর করুন : ৬
(১) সে এলো; কথা বললো; চলে গেলো। (জটিল বাক্য)
(২) তার প্রচুর ধনসম্পদ থাকলেও সে সুখী নয়। (যৌগিক বাক্য)
(৩) প্রকৃতির রাজ্যে নিয়ম ভঙ্গ হয় না। (জটিল বাক্য)(৪) জ্ঞানী বলেই তিনি বিনয়ী ছিলেন। (যৌগিক বাক্য)
(৫) কাজ কর, নতুবা সরিয়া পড়। (সরল বাক্য)
(৬) আমরা বস্তিবাসী, কিন্তু লৌকিক ব্যাপারে আমরা অজ্ঞ নই। (সরল বাক্য)
.২. যেকোনো একটি প্রবাদের ভাব সম্প্রসারণ করুন (অনধিক ২০টি বাক্য) : ২০
(ক) ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।
(খ) ভাবের ললিত ক্রোড়ে না রাধি নিলীন, কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন।
.৩. সারমর্ম লিখুন : ১০২=২০
(ক) আশার ছলনে ভুলি ফল লভিনু হায়,
তাই ভাবি মনে।
জীবন-প্রবাহ বহি কাল-সিন্ধু পানে যায়
ফিরাব কেমনে? দিন দিন আয়ুহীন,
হীনবল দিন দিন, তবু এ আশার নেশা ছুটিল না?
এ কি দায়।
(খ) যুগধর্মের সহিত আমাদিগকে পা মিলাইয়া চলিতে হইবে, কিন্তু তাহার নিকট অমন করিয়া আত্মসমর্পণ করিলে চলিবে না। আমাদের বুঝিতে হইবে_যাহাকে আমরা যুগধর্ম বলি, তাহার অনেকখানি হুজুগ-ধর্ম। এই হুজুগ-ধর্মের তাড়নায় ভাসিয়া না গিয়া তাহাকে রোধ করিতে পারিলেই আমাদের মঙ্গল। যাঁহারা চিন্তাশীল, যাঁহারা মহাপুরুষ, তাঁহারা আপন চিন্তা, পৌরুষ ও মহিমা দ্বারা যুগ প্রবাহকে ফিরাইয়া দেন-যুগ-ধর্মের বিরুদ্ধে দাঁড়াইয়া তাঁহারা যুদ্ধ করেন। আর যাহারা দুর্বল ও অপরিণামদর্শী, তাহারাই নূতনের প্রথম আঘাতেই পরাজয় স্বীকার করে।
.৪. অতি সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুন : ২১৫=৩০
(ক) সন্ধ্যা বা সান্ধ্য ভাষা কী?
(খ) মঙ্গল কাব্য কী? মনসামঙ্গল কাব্যের বিষয়বস্তু অতি সংক্ষেপে লিখুন।
(গ) শূন্য পুরাণ ও সেক শুভোদয়া কী?
(ঘ) মীর মশাররফ হোসেন রচিত প্রহসন সম্পর্কে লিখুন?
(ঙ) ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে, কী উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল?
(চ) বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশের অবদান সংক্ষেপে মূল্যায়ন করুন।
(ছ) আলাওল রচিত তিনটি কাব্যের নাম লিখুন।
(জ) ভারতচন্দ্রের কাব্যের নাম কী? কাব্যে আরবি ফারসি শব্দ ব্যবহার প্রসঙ্গে তিনি কী বলেছেন?
(ঝ) হাসান হাফিজুর রহমান স্মরণীয় হয়ে আছেন কেন?
(ঞ) কাজী মোতাহের হোসেনের জীবনের অন্যতম কীর্তি কোনটি?
(ট) জসীম উদ্দীনের 'নকসী কাঁথার মাঠ' কাব্যের বিষয় ও প্রধান চরিত্রগুলোর নাম লিখুন।
(ঠ) নজরুলের বিদ্রোহের নানাপ্রান্ত উন্মোচন করুন।
(ড) কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? তিনি কোন সময় ওই কাব্যটি রচনা করেন।
(ঢ) রবীন্দ্রনাথের ছোটগল্পের বৈশিষ্ট্যগুলো কী?
(ণ) 'বঙ্কিমচন্দ্রের সব উপন্যাসই রোমাঞ্চমূলক।'_বিষয়টি অল্পকথায় বুঝিয়ে দিন।
<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>
বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে তারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।
Jan 3, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment