অনুবাদ
২২৩। তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য (সন্তান উৎপাদনের) ক্ষেত্রস্বরূপ, তোমরা সেই ফসল ক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবেই গমন করো, তোমরা নিজেদের জন্য কিছু অগ্রিম নেক আমল পাঠিয়ে দাও, আল্লাহর প্রতি দায়িত্বনিষ্ঠ হও, জেনে রেখো একদিন তোমাদের সবাইকে তাঁর সামনাসামনি হতে হবে। (হে নবী) আপনি মুমিনদের জন্য সুসংবাদ দান করুন।২২৪। তোমরা তোমাদের শপথের জন্য আল্লাহর নামকে কখনো ঢাল হিসেবে ব্যবহার করবে না_যার মাধ্যমে ভালো কাজ করা, আল্লাহর প্রতি দায়িত্বনিষ্ঠ হওয়া এবং মানুষের মধ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার কাজ থেকে তোমরা দূরে থাকবে; আল্লাহতায়ালা তোমাদের সব কিছুই শোনেন, জানেন।২২৫। আল্লাহ তোমাদের নিরর্থক শপথের জন্য কখনো পাকড়াও করবেন না। তবে তিনি তোমাদের সেসব শপথের জন্য জিজ্ঞাসাবাদ করবেন, যা তোমরা মনের সংকল্পের সঙ্গে সম্পন্ন করো। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও ধৈর্যশীল।২২৬। যেসব লোক নিজ স্ত্রীদের কাছে যাবে না বলে কসম করেছে, তাদের (মন স্থির করার) চার মাসের অবকাশ আছে। যদি তারা কসম থেকে ফিরে আসে তবে আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। [সুরা বাকারা, আয়াত : ২২৩-২২৬]
ব্যাখ্যা
২২৩ নম্বর আয়াতে পরিবার গঠন ও সন্তান উৎপাদনের মহত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। পরিবার গঠন ও সন্তান উৎপাদন মানব সভ্যতার জন্য এক গুরুত্বপূর্ণ কাজ। এটা শুধু যৌন সম্ভোগের ব্যাপার নয়, এটা ভবিষ্যতের জন্য মহৎ কিছু সৃষ্টি করার ব্যাপার। এই ভবিষ্যৎ সৃষ্টি যেন আল্লাহর প্রতি জবাবদিহিতার মনোভাব উদ্ভূত হয় সেদিকে দৃষ্টি রাখার উপদেশ দেওয়া হয়েছে।
২২৪ ও ২২৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর নাম নিয়ে শপথ বা কসম করা প্রসঙ্গে। কসম করার ক্ষেত্রে আল্লাহর নামকে ঢাল হিসেবে ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আল্লাহর নাম নিয়ে কোনো অনভিপ্রেত কসম না করার কথা বলা হয়েছে। অর্থাৎ আল্লাহর নাম নিয়ে কোনো ভালো কাজ না করার কসম করা উচিত নয়। যেমন_আল্লাহর নাম নিয়ে এমন কসম না করা যেগুলো ওই আয়াতে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আমি কেন কাজ করব না বা আল্লাহর প্রতি দায়িত্বনিষ্ঠ হব না বা মানুষের মধ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করব না_এমন কসম থেকে বিরত থাকা।
২২৬ নম্বর আয়াতে বলা হয়েছে, 'ইলা' প্রসঙ্গে। স্ত্রীর সঙ্গে চার মাস বা এর চেয়ে বেশি সময় (নির্দিষ্ট বা অনির্দিষ্ট) ধরে সঙ্গম না করার শপথকে 'ইলা' বলা হয়। এমতাবস্থায় চার মাসের ভেতরে স্ত্রীর সঙ্গে সঙ্গম করলে বিবাহ শুদ্ধ থাকবে এবং শপথ ভঙ্গের জন্য কাফফারা দিতে হবে। কিন্তু সঙ্গম ব্যতীত চার মাস অতিবাহিত হয়ে গেলে স্ত্রীর সঙ্গে এক তালাক বায়েন হবে এবং স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন পুনর্বিবাহ প্রয়োজন হয়ে পড়বে, পুনর্বিবাহ ছাড়া স্ত্রী হালাল হবে না। চার মাসের কম সময়ের জন্য শপথ করলে তা পূর্ণ হলেও বিবাহবিচ্ছেদ হবে না। কেননা সময়কাল চার মাসের চেয়ে কম হলে তা ইলাই নয়।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী
<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>
বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে তারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment