অনুবাদ
১৫. (হে নবী) আপনি বলুন, আমি কি তোমাদেরকে এগুলোর চেয়ে উৎকৃষ্ট কোনো কিছুর কথা বলব? যারা আল্লাহর প্রতি দায়িত্বনিষ্ঠ হয়_এমন সব লোকের জন্য তাদের প্রভুর কাছে রয়েছে জান্নাত, যার পাদদেশ দিয়ে বয়ে গেছে নদী এবং তারা সেখানে অনন্তকাল থাকবে। তাদের জন্য আরো থাকবে পূত-পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা; সর্বোপরি থাকবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তায়ালা নিজ বান্দাদের প্রতি দৃষ্টি রাখেন।১৬. যারা বলে, হে আমাদের প্রভু, আমরা অবশ্যই তোমার ওপর ইমান এনেছি, অতঃপর আমাদের গুনাহখাতা তুমি মাফ করে দাও এবং শেষ বিচারের দিন তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখো।১৭. এরা হচ্ছে ধৈর্যশীল এবং সত্যাশ্রয়ী, এরা অনুগত এবং দানশীল। এরা হচ্ছে শেষরাতে অথবা ঊষালগ্নের আগে ক্ষমা প্রার্থনাকারী।[সুরা : আলে ইমরান, আয়াত : ১৫-১৭]
ব্যাখ্যা
আগের আয়াতে ইহজাগতিক সম্পদরাজি ও ভোগবিলাসের অসারতার কথা বর্ণনা করা হয়েছে। এই আয়াতে পারলৌকিক নিয়ামতগুলোর উৎকৃষ্টতার প্রসঙ্গ আলোচিত হচ্ছে। আল্লাহ তায়ালা তাঁর রাসুলকে বলছেন, আপনি লোকদের বলুন, তারা ইহজাগতিক ভোগবিলাস ও সম্পদরাজির চেয়ে উৎকৃষ্ট কোনো কিছুর কথা আপনার কাছ থেকে শুনতে চায় কি না? আগের আয়াতেও উৎকৃষ্ট কিছুর কথা শোনানো হয়েছে, তবে সেটা অতি উঁচু মাত্রার_সেটা হচ্ছে আল্লাহর নৈকট্য ও আত্মার পরম শান্তির বিষয়। কিন্তু সাধারণ মানুষ আরো বস্তুনিষ্ঠ কিছু শুনতে চায়। তাদের জন্য এখানে আল্লাহ তায়ালা উৎকৃষ্ট নিয়ামতগুলোর বার্তা পাঠিয়েছেন। তাদের পরকালে জান্নাতের খবর দেওয়া হয়েছে, যার পাদদেশ দিয়ে নদী বয়ে গেছে, সেখানে তারা অনন্তকাল থাকবে। সেখানে তাদের জন্য পূত-পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা রয়েছে। সর্বোপরি সেখানে থাকবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টিই আসলে সব প্রাপ্তির মূল কথা।
এসব আয়াতে যেসব নিয়ামত দান করার কথা বলা হয়েছে, তা দেওয়া হবে মুত্তাকি বা আল্লাহর প্রতি দায়িত্বনিষ্ঠ মানুষদের। ১৬ ও ১৭ নম্বর আয়াতে মুত্তাকি বা দায়িত্বনিষ্ঠদের কিছু গুণাবলির কথা বর্ণনা করা হয়েছে। প্রথমত মুত্তাকি তারা, যারা সর্বান্তঃকরণে বলে, 'হে আমাদের প্রভু, আমরা তোমার ওপর ইমান এনেছি, অতঃপর আমাদের গুনাহখাতা তুমি মাফ করে দাও, তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও।' এখানে প্রথমেই এসেছে ইমানের কথা, ইমান ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। ক্ষমার জন্য ইমান শর্ত। সুতরাং আগে ইমান, পরে ক্ষমা। এরপর আসে জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়ার প্রশ্ন। এরপর ১৭ নম্বর আয়াতে মুত্তাকি বা আল্লাহর প্রতি দায়িত্বনিষ্ঠদের আরো কয়েকটি গুণাবলি বর্ণনা করা হয়েছে। গুণগুলো স্পষ্ট ভাষায়ই বলা হয়েছে। এরা হবে ধৈর্যশীল, সত্যাশ্রয়ী, আল্লাহর প্রতি অনুগত এবং দানশীল। আর এদের বিশেষ একটি গুণ হলো, এরা শেষ রাতে অথবা ঊষালগ্নের আগে ক্ষমা প্রার্থনাকারী। অর্থাৎ এই সময়ে উঠে ইবাদত করা বেশ কষ্টসাধ্য, অথচ এ কাজটি তারা করে।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী
<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>
বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে তারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment