অনুবাদ১৩০. হে ইমানদাররা! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। তোমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে শেখো, আশা করা যায়, তোমরা সফল হতে পারবে।১৩১. সতর্ক হও জাহান্নামের সেই আগুন সম্পর্কে, যা তৈরি করে রাখা হয়েছে অবাধ্যদের জন্য।১৩২. তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের অনুগত ও অনুসারী হও, তবেই হয়তো তোমাদের ওপর দয়া করা হবে।১৩৩. তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রভুর কাছে ক্ষমা পাওয়ার ক্ষেত্রে। আর প্রতিযোগিতা করো সেই জান্নাতের জন্য, যার বিস্তার আকাশমণ্ডল ও পৃথিবীর সমান। আর এই বিশাল জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে সেসব মানুষের জন্য, যারা আল্লাহর প্রতি দায়িত্বনিষ্ঠ। [সুরা : আলে ইমরান, আয়াত : ১৩০-১৩৩]ব্যাখ্যা১৩০ নম্বর আয়াতে চক্রবৃদ্ধি হারে বা মূলধন থেকে কয়েক গুণ বেশি সুদ খাওয়া সম্পর্কে বিশেষভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সুদ হারাম হওয়া সম্পর্কিত নির্দেশ সুরা বাকারায় বিস্তারিত জানানো হয়েছে। সুদ অল্প হলেও যে হারাম, এ ব্যাপারে কোনো বিতর্ক নেই। সেটা সুরা বাকারার আয়াতগুলোর মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত। তবে এখানে চক্রবৃদ্ধি হারে বা মূলধন থেকে কয়েক গুণ বেশি সুদ খাওয়াকে বিশেষভাবে নিষেধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার একটা অতিরিক্ত তাৎপর্য আছে। তাৎপর্যটা হলো, শোষণ বন্ধ করা। সুদ চক্রবৃদ্ধি হারে হওয়া সুদ হারাম হওয়ার জন্য শর্ত নয়, তবে সমাজে শোষণ ও অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি যে সুদ হারাম হওয়ার অন্যতম কারণ, সেটা এখানে পরিষ্কার হয়েছে। অর্থাৎ বিষয়টিকে সমাজকল্যাণ ও অর্থনৈতিক ন্যায়বিচারের দৃষ্টিতে দেখার ইঙ্গিতও দেওয়া হয়েছে এ আয়াতে।
আধুনিককালে সমাজে অর্থের প্রবাহ বেড়েছে, লেন-দেন বেড়েছে এবং অর্থনৈতিক লেনদেন ব্যাংকের প্রাতিষ্ঠানিকতানির্ভরও হয়েছে। এ অবস্থায় সব ধরনের সুদই হারাম এ কথা যেমন ঠিক, তেমনি এ কথার মাধ্যমে প্রকট শোষণমূলক সুদকে আড়াল করাও যে সংগত হবে না, এ ইঙ্গিত এখানে পাওয়া যায়। চক্রবৃদ্ধি হারের প্রকট শোষণমূলক মহাজনি ঋণ আর সমাজকল্যাণমূলক প্রাতিষ্ঠানিক ঋণকে এক কাতারে ফেলা যে ঠিক হবে না, এমন আভাস এই আয়াতে পাওয়া যায়।
এখানে ১৩০ নম্বর আয়াতে চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ১৩১-১৩৩ নম্বর আয়াত পর্যন্ত মানুষকে আল্লাহর কাছে জবাবদিহিতা ও দায়িত্বনিষ্ঠতা নিশ্চিত করার ব্যাপারে সতর্ক করা হয়েছে। অর্থাৎ সমাজে শোষণ ও বৈষম্যের কারণ যারা সৃষ্টি করে, তাদের পরকালের ব্যাপারে সতর্ক করা হয়েছে। এটাই ধর্মীয় আদেশ-নিষেধাবলির বৈশিষ্ট্য। সমাজে শোষণ ও বৈষম্য সৃষ্টিকারীদের ব্যাপারে ইহজাগতিক হস্তক্ষেপের দায়িত্ব রাষ্ট্র ও সমাজের। তবে আল্লাহ তায়ালা এ ব্যাপারে শাস্তি ও পুরস্কারের ব্যবস্থা করবেন পরকালে। যারা আল্লাহর ফরমানের অবাধ্য হবে, তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখা হয়েছে। প্রসঙ্গত এখানে সৎ লোকদের জন্য তৈরি করে রাখা বেহেশতের রূপক বর্ণনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, বেহেশতের বিস্তৃতি আকাশমণ্ডল ও পৃথিবীর সমান। আকাশমণ্ডল ও পৃথিবীর বিস্তৃতি অসীম। সুতরাং বেহেশতও অসীমে বিস্তৃত।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী
<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>
বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে তারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।
Subscribe to:
Post Comments (Atom)




3 comments:
সামাজিক বিষএশত আলিম সমাজ সচতন হলএ ত বএ
ম া নুস জানে সুদ হারাম মসজিদে মসজিদে লিফ লেট আকারে দিতে হবে তবেই হবে ইসলাম পএ চার
আসুন আমরা একটা সুদ প্রতিরোধ কমিটি করি ,যার প্রথম কাজ মসজিদে সুদ বিষয়ে কুরআন ও হাদীসের কথাগুলো
লিফলেট আকারে বিতরণ ও দেয়ালে লাগাই ৷ খরচ কমপোজ ৩০+কপি ২০ =৫০
Post a Comment