<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Apr 19, 2011

ওহুদ যুদ্ধের পরিপ্রেক্ষিতে মুসলমানদের সান্ত্বনা প্রদান

অনুবাদ১৩৭. তোমাদের আগেও বহু নজির অতীত হয়েছে। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যাচারীদের পরিণতি কী হয়েছিল।
১৩৮. এটি হচ্ছে মানবজাতির জন্য একটি সুস্পষ্ট ব্যাখ্যা, আর এটি পথনির্দেশ ও উপদেশমালা দায়িত্বনিষ্ঠদের জন্য।
 ১৩৯. তোমরা হতোদ্যম হয়ো না, চিন্তিতও হয়ো না, তোমরা বিজয়ী হবেই যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাক।
১৪০. তোমাদের ওপর যদি কোনো আঘাত আসে, তবে মনে রেখো এমন আঘাত সে সব জাতির ওপরও এসেছিল। আর আমি মানুষের মাঝে দিনগুলোকে পালাক্রমে অদল বদল করাতে থাকি, যাতে আল্লাহ তায়ালা জেনে নিতে পারেন কে সত্যিকার অর্থে ইমানদার; আর তোমাদের মধ্য থেকে কিছু শহীদও আল্লাহ তুলে নিতে চান। আল্লাহ তায়ালা কখনো জালেমদের পছন্দ করেন না।[সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৭-১৪০]

ব্যাখ্যাএই আয়াতগুলো মূলত ওহুদ যুদ্ধের পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। আমরা জানি, ওহুদ যুদ্ধে মুসলমানরা এক ধরনের পরাজয়ই বরণ করেছিল। এই পরাজয়ের পরিপ্রেক্ষিতে মুসলমানদের সান্ত্বনা দেওয়া এবং মনোবল পুনরুদ্ধারের জন্য এখানে কিছু কথা বলা হয়েছে। ১৩৭ নম্বর আয়াতে বলা হয়েছে ইতিহাসের কথা। বলা হয়েছে, প্রাচীন যুগে এ ধরনের ঘটনা অনেক ঘটেছে, অনেক নজির আছে বিভিন্ন মতাদর্শপন্থীদের মধ্যে যুদ্ধ-বিগ্রহের। সেখানে মুসলমান এবং কাফের উভয়েই ছিল। বিভিন্ন সময় জয়-পরাজয় উভয়েরই এসেছে, তবে পরিণতিতে কাফেররাই পরাজিত হয়েছে। বলা হয়েছে, আমরা যদি এর চিহ্নগুলো দেখতে চাই তবে যেন পৃথিবীর বুকে ভ্রমণ করি। পুরাকীর্তিগুলোর প্রতি অন্তর্দৃষ্টি দিয়ে তাকালে আমরা দেখব মিথ্যাচারকারী ও অবাধ্যদের পরিণতি কী হয়েছিল। আর এগুলো মানব জাতির জন্য সুস্পষ্ট ব্যাখ্যা, এটি পথনির্দেশ ও উপদেশমালা দায়িত্বনিষ্ঠদের জন্য। মুসলমানদের এখানে আত্মবিশ্বাস না হারাতে আহ্বান জানানো হয়েছে এই বলে যে, পরিণতিতে বিজয় তাদের আসবেই।
১৪০ নম্বর আয়াতে বলা হয়েছে, যদি আঘাত তোমাদের লেগেই থাকে, অর্থাৎ তোমাদের ওপর আঘাত লেগেছে এবং তোমাদের প্রতিপক্ষ সেই কওমের ওপরও আঘাত লেগেছে। অতএব ঘাবড়াবার কিছু নেই। আর এতে যে কিছু রহস্য নিহিত আছে এ ব্যাপারেও আয়াতে ইঙ্গিত দেওয়া হয়েছে। এসব রহস্যের একটি হলো আল্লাহ দিনকে অদল-বদল করে থাকেন কোনো সম্প্রদায়কে বিজয়ী ও কোনো সম্প্রদায়কে পরাজিত করে। দ্বিতীয় রহস্য হলো, আল্লাহ ইমানদারদের ইমানের শক্তি পরীক্ষা করেন। বিপদ-বিপর্যয়ের সময়ই খাঁটি মুমিন এবং মুনাফিকের পরীক্ষা হয়ে যায়। তৃতীয় রহস্য হলো, মুসলমানদের মধ্য থেকে কিছু নেতৃস্থানীয় সাহাবির শাহাদাৎ বরণ বা শহীদের মর্যাদায় উত্তরণ। এই আয়াতের শেষাংশে বলা হয়েছে, আল্লাহ অত্যাচারীদের ভালোবাসেন না। অর্থাৎ মক্কার মুশরিক কোরাইশরা সাময়িকভাবে জয়ী হয়েছে বলেই তারা আল্লাহর ভালোবাসার পাত্র নয়।

গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: