<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Apr 21, 2011

উহুদ যুদ্ধের পর্যালোচনা ও পরাজয়ের কারণ বিশ্লেষণ

অনুবাদ১৫২. আল্লাহ তায়ালা (উহুদের যুদ্ধে) তোমাদের যে সাহায্য প্রদানের অঙ্গীকার করেছিলেন, তা তিনি পালন করেছেন। তোমরা আল্লাহর অনুমতি নিয়ে তাদের (কাফিরদের) নির্মূল করে যাচ্ছিলে। এমনকি তোমরা যখন সাহস হারিয়ে এবং একটি বিশেষ আদেশ পালনের ব্যাপারে (গিরিপথ পাহারা দেওয়ার কাজ) মতপার্থক্য শুরু করে দিলে, আল্লাহর রাসুল (সা.) যখন তোমাদের কাঙ্ক্ষিত সেই লক্ষ্য দেখিয়েছিলেন, এর পরও তোমরা তাঁর কথা অমান্য করে সেই স্থান ছেড়ে চলে গেলে। তোমাদের কিছু লোক তখন বৈষয়িক ফায়দা হাসিল করতে চাইল। (অপরদিকে) তখনো তোমাদের কিছু লোক পরকালের কল্যাণ চাইতে থাকল। অতঃপর আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন। এরপর আল্লাহ তোমাদের মাফ করে দিলেন। আল্লাহ ইমানদারদের প্রতি দয়াশীল।
১৫৩. যুদ্ধে বিপর্যয়ের সময় তোমরা যখন পাহাড়ের দিকে উঠে যাচ্ছিলে এবং তোমরা তোমাদের অন্য কারো প্রতি লক্ষ রাখছিলে না, অথচ আল্লাহর রাসুল (সা.) তোমাদের পেছন থেকে ডাকছিলেন। তাই আল্লাহ তোমাদের ওপর দুঃখের পর দুঃখ দিলেন, যেন তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে এবং যে বিপদ পতিত হয়েছে, এতে তোমরা উদ্বিগ্ন না হও। আল্লাহ তোমাদের সব কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল।[সুরা : আলে ইমরান, আয়াত : ১৫২-১৫৩]  ব্যাখ্যাএই আয়াতগুলোর মাধ্যমে উহুদ যুদ্ধের খণ্ড খণ্ড ঘটনার বিবরণ দিয়ে যুদ্ধে প্রথমে বিজয়ী হওয়ার পরও পরাজিত হওয়ার কারণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই যুদ্ধে রাসুল (সা.) ইবনে যুবাইরের নেতৃত্বে ৫০ জন যোদ্ধাকে সর্বদা পশ্চাতের গিরিপথ রক্ষার জন্য নিয়োজিত করেছিলেন। কিন্তু কেউ কেউ রণকৌশল হিসেবে গিরিপথ প্রহরায় নিয়োজিত থাকার ব্যাপারে ভিন্নমত পোষণ করেছিল। সম্মুখযুদ্ধ শুরু হওয়ার পর অল্পক্ষণের মধ্যেই মুসলমানদের প্রচণ্ড আক্রমণে কাফির যোদ্ধারা রণক্ষেত্র থেকে দৌড়ে পালাতে লাগল। মুসলিম যোদ্ধারা তাদেরকে পেছন দিক থেকে দৌড়ে হত্যা করতে লাগল। এ সময় গিরিপথরক্ষী যোদ্ধারা মনে করল, যুদ্ধে জয় হয়ে গেছে তাদের। সুতরাং এখন গনিমতের মাল সংগ্রহ করাই কাজ। তাঁদের একটি অংশ গনিমতের মাল সংগ্রহে লেগে গেল, আর অন্যরাও পলায়নরত প্রতিপক্ষের পেছনে ছুটল। এ সময় গিরিপথ উন্মুক্ত দেখে কুরাইশ বাহিনীর সৈন্যরা পেছন দিক থেকে ঢুকে মুসলমানদের ওপর আক্রমণ চালাল। অকস্মাৎ একসঙ্গে এই আক্রমণে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ল। এই যুদ্ধে রাসুল (সা.) নিজে আহত হলেন; হামজা (রা.) সহ মুসলিম বাহিনীর অনেক সেনানায়ক নিহত হলেন। এ আয়াতগুলোর মাধ্যমে এই কাহিনীর খণ্ডচিত্রই বর্ণনা করা হয়েছে এবং জয়-পরাজয়ের তাৎপর্যের প্রতি ইঙ্গিত করে ভুলের ফাঁদে পা দেওয়া মুসলমানদের প্রতি তিরস্কার করা হয়েছে। আসলে গিরিপথরক্ষী যোদ্ধাদের কর্তব্যে অবহেলার কারণেই এ যুদ্ধে জয় থেকে পরাজয় নেমে এল। এ আয়াতে কর্তব্যে অবহেলাকারীদের তিরস্কার করে আবার তাঁদের মাফ করে দেওয়ার কথাও বলা হয়েছে। ভীষণ বিপর্যয় এবং দুঃখ-কষ্ট নেমে আসার পরও এ যুদ্ধ যে মুসলমানদের জন্য অনেক শিক্ষণীয় হয়েছিল, সেটাই এখানে বলা হয়েছে। ফলে মুসলমানদের ব্যর্থতার দিকগুলো যেমন তুলে ধরা হয়েছে, তেমনি পরাজয়ের গ্লানি থেকে মুক্ত হওয়ার দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: