<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Apr 22, 2011

কাফেরদের ঢিলে দেওয়া হয়েছে যেন তাদের পাপের বোঝা ভারী করতে পারে

অনুবাদ১৭৭. যারা ইমানের পরিবর্তে অবাধ্যতার পথ বেছে নিল তারা আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে।
১৭৮. যারা অবাধ্যতায় লিপ্ত হয়েছে তারা যেন মনে না করে যে, আমি তাদের যে ঢিলে দিয়ে রেখেছি তা তাদের জন্য কল্যাণকর হবে। বরং আমি এদের শুধু এ জন্য ঢিলে দিয়ে রেখেছি, যেন তারা তাদের পাপের বোঝা আরো বাড়াতে পারে। তাদের জন্য লাঞ্ছনাময় শাস্তি রয়েছে।[সুরা : আলে ইমরান, আয়াত : ১৭৭-১৭৮]
ব্যাখ্যা
এই আয়াতগুলো আগের আয়াতের ধারাবাহিকতায় নাজিল হয়েছে। ১৭৭ নম্বর আয়াতে কিছুটা পুনরুক্তি করেই বলা হয়েছে, যারা ইমানের পরিবর্তে কুফরি বা অবাধ্যতার পথ বেছে নিয়েছে তারা আল্লাহর অর্থাৎ আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি করতে পারবে না। এর আগের ১৭৬ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা কুফরি বা অবাধ্যতার পথে দ্রুত এগিয়ে যায়, তাদের কর্মকাণ্ড যেন রাসুল (সা.)-কে চিন্তিত না করে। কারণ এরা আল্লাহর বা তাঁর দ্বীনের বিন্দুমাত্র ক্ষতিও সাধন করতে পারবে না। এই আয়াতে বলা হচ্ছে, যারা তাদের সামনে ইমানের পথ উন্মুক্ত থাকতেও ইমানের পরিবর্তে কুফরকেও বেছে নেবে তারা আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে।
১৭৮ নম্বর আয়াতের শানেনুজুল এ রকম : কাফেররা বলত, আমরা তো সুখে-শান্তিতে আছি, কই মুমিনদের অবস্থা তো আমাদের চেয়ে ভালো নয়। এতেই তো বুঝা যায়, আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট নন। সুতরাং পরকাল বলে যদি কিছু থাকে, তবে সেখানেও আমরা ভালোই থাকব। তাদের এ ধরনের ভ্রান্ত মনোভাবের পরিপ্রেক্ষিতেই এই আয়াত নাজিল হয়। এই আয়াতে আল্লাহ তায়ালা বলছেন, আমি এদের ঢিলে দিয়ে রেখেছি, তবে তারা যেন মনে না করে এটা তাদের কল্যাণের জন্য। বরং এই ঢিলে দেওয়ার কারণ তারা যেন তাদের পাপের বোঝা আরো বাড়াতে পারে_এখানে কথাটা বলা হয়েছে বিদ্রূপাত্মকভাবে। আল্লাহ চান না মানুষ পাপের পথে থাক। কিন্তু ইমানের পথ সামনে খোলা থাকলেও যারা এর পরিবর্তে কুফরির পথে যায়, তারা জ্ঞানপাপী। তাদের পথ দেখানোতে কোনো লাভ নেই। তারা পাপের বোঝা ভারী করুক, তবেই পরিশেষে বুঝবে এর পরিণতি।
এই আয়াতে মর্মোপলব্ধি করলেই আমরা বুঝতে পারি এই দুনিয়াতে অবাধ্য পাপাচারী মানুষদের ক্ষমতা ও দাপটের কারণ কী। আল্লাহ পাপাচারীদের ঢিলে দেন। কারণ তাদের পথ দেখানো হলেও তারা সুপথে আসতে চায় না। বরং ঢিলে দিয়ে পাপের বোঝা ভারী করতে দিলে করুণ পরিণতির শিকার হয়ে এমন সময় তাদের সত্যজ্ঞানের উদয় হবে যখন তাদের আর করার কিছু থাকবে না। এটাই কাফেরদের শোচনীয় পরিণতি। কাফেররা এই দুনিয়াতে সাময়িকভাবে ভালো থাকে; তবে এই ভালো চূড়ান্ত ভালো নয়।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: