<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Apr 6, 2011

আকাশমণ্ডল ও জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর ধর্মের অনুসারী

অনুবাদ৮৩. তারা কি আল্লাহর ধর্মের বদলে অন্য ধর্মের সন্ধান করছে? অথচ আকাশমণ্ডল ও জমিনে যা কিছু আছে সবাই সচেতনভাবে হোক বা অবচেতনভাবে হোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আছে; আর প্রত্যেককে তো তার কাছে ফিরে যেতেই হবে।
৮৪. (হে নবী!) আপনি বলুন, আমরা আল্লাহর ওপর ইমান এনেছি, ইমান এনেছি আমার ওপর যা নাজিল করা হয়েছে তার ওপর, ইমান এনেছি ইবরাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাঁদের অন্যান্য বংশধরের ওপর যা কিছু নাজিল হয়েছিল তার ওপর। আমরা আরো ইমান এনেছি মুসা, ঈসা এবং অন্য নবীদের প্রতি, তাঁদের প্রভুুর কাছ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার ওপর; এ নবীদের কারো মাঝেই আমরা কোনো তারতম্য করি না, আমরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী।
৮৫. যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসন্ধান করে তবে তার কাছ থেকে সে ধর্ম কখনো গ্রহণ করা হবে না পরকালে সে চরম ব্যর্থদের মধ্যে অন্তর্ভুক্ত হবে।[সুরা : আলে ইমরান, আয়াত : ৮৩-৮৫] ব্যাখ্যাএসব আয়াতে ইসলাম ধর্মের প্রকৃত তাৎপর্য এবং অন্য ধর্মের সঙ্গে এর সম্পর্ক, সহাবস্থান ও বিশ্বজনীন মূল্যবোধের বিষয় উত্থাপন করা হয়েছে। ৮৩ নম্বর আয়াতে ইসলাম ধর্মের প্রকৃত রূপ ও এর তাৎপর্য কী তা তুলে ধরার জন্য একটা কঠিন প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এখানে অন্য নবীদের উম্মত বলে দাবিদারদের উদ্দেশ করে বলা হয়েছে_'তারা কি আল্লাহর ধর্মের বদলে অন্য কোনো ধর্মের সন্ধান করছে?' এর আগের আয়াত বলা হয়েছিল ইসলামের প্রতি সব নবীর অঙ্গীকারের কথা। অর্থাৎ সব নবীর ধর্মই ছিল ইসলাম এবং সব নবীই ছিলেন মুসলমান। তাঁদের অঙ্গীকার ছিল তাঁদের উম্মতদের মাধ্যমে পরবর্তী নবীদের সমর্থন ও সহযোগিতা করার। কিন্তু অনেক উম্মত যখন আখেরি নবীর প্রতি ইমান আনতে অস্বীকার করছিল, তখন এই আয়াতের মাধ্যমে আল্লাহর ধর্ম ইসলামের প্রকৃত রূপ তুলে ধরার চেষ্টা করা হয়। ইসলাম হচ্ছে ফিৎরাত বা প্রকৃতির ধর্ম। সমগ্র বিশ্বজগত আল্লাহর ফিৎরাত বা প্রকৃতির অনুগত। এই আনুগত্য ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। সুতরাং মানুষের উচিত আল্লাহর ধর্ম ইসলামের অনুকূলে আল্লাহর অনুগত হওয়া।
৮৪ নম্বর আয়াতের মাধ্যমে ইসলামের বিশ্বজনীন মূল্যবোধ এবং ধর্মীয় একত্বের রূপ ও এর তাৎপর্য তুলে ধরার জন্য বিস্তৃত বর্ণনা দেওয়া হয়েছে। ইসলাম অন্য ধর্মকে কিভাবে দেখে এবং কী ধরনের বিশ্বাস পোষণ করে তা বিস্তারিত বলে দিতে পরামর্শ দেওয়া হয়েছে রাসুল (সা.)-কে। এখানে রাসুলকে বলা হয়েছে, আপনি বলুন, আমরা আল্লাহর ওপর ইমান এনেছি, আমার ওপর নাজিল হওয়া কোরআনের ওপর ইমান এনেছি এবং নবী ইবরাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবসহ তাঁদের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন তাঁদের ওপর এবং মুসা, ঈসাসহ সব নবীর ওপর ইমান এনেছি। আয়াতে বলা হয়েছে, আপনি আরো বলুন, আমরা নবীদের মধ্যে কোনো তারতম্য করি না, আমরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী অর্থাৎ আমরা সবাই মুসলমান। এভাবেই ইসলাম ধর্মকে বিশ্বজনীন, অসাম্প্রদায়িক ও সর্বমানবের ধর্ম বলে গ্রহণ করা হয়েছে।
এর আগের ৮৩ নম্বর আয়াতে ব্যাখ্যা করা হয়েছে, ইসলাম সমগ্র বিশ্ব-প্রকৃতির ধর্ম, বিশ্বজগৎ যে প্রকৃতিতে আল্লাহর আনুগত্যে নিমজ্জিত সেই ধর্ম। আর এই আয়াতে বলা হয়েছে, ইসলাম মানবজাতির সম্মানিত আদি পিতা ও নবী-রাসুলদের ধর্ম। ৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে, ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম অন্বেষণ করে তারা পথভ্রষ্ট।
গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: