<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Aug 9, 2011

আহলে কিতাবদের তিন খোদার তত্ত্ব থেকে ফিরে আসার আহ্বান



অনুবাদ:১৭১. হে আহলে কিতাব. (ইহুদি ও খ্রিস্টান) তোমরা নিজেদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর বরাত দিয়ে সত্য ছাড়া মিথ্যা বলো না।
(সত্য তো এই যে) মারইয়্যামের পুত্র মাসীহ ছিলেন একজন রাসুল ও তাঁর এমন এক বাণী, যা তিনি মারইয়্যামের কাছে প্রেরণ করেছেন এবং তিনি ছিলেন আল্লাহর কাছ থেকে পাঠানো এক 'আত্মা'। অতএব তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের ওপর ইমান আনো, আর এ কথা বলো না যে প্রভু তিনজন। এ মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে এটাই হবে তোমাদের জন্য উত্তম। নি:সন্দেহে আল্লাহ তায়ালা এক প্রভু মাত্র। তিনি এই অবস্থা থেকে পবিত্র যে তাঁর সন্তান থাকবে। এই প্রথিবীতে এবং আকাশমণ্ডলে যা কিছু আছে, সবই তাঁর। আর সেই আল্লাহই একমাত্র অভিভাবক।
 ১৭২. মাসিহ কখনো নিজেকে আল্লাহর বান্দা পরিচয় দিতে কুণ্ঠাবোধ করেননি, আর আল্লাহর একান্ত ঘনিষ্ঠ ফেরেশতারাও তা করেনি। কোনো ব্যক্তি যদি আল্লাহর বন্দিগী করাকে সত্যিই লজ্জার বিষয় মনে করে এবং অহংকার করে (তবে তারা মনে রাখুক) আল্লাহ এদের সবাইকে শাস্তি দানের জন্য একত্রিত করবেন।[সুরা : আন নিসা, আয়াত : ১৭১-৭২] ব্যাখ্যা : এই আয়াতগুলোতে আহলে কিতাবের বিশেষ করে খ্রিস্টানদের কিছু ভ্রান্ত বিশ্বাস খণ্ডন করা হয়েছে। খ্রিস্টানদের কেউ কেউ ঈসা মাসিহকে আল্লাহর পুত্র বলে দাবি করে। আসলে এটা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করা ছাড়া আর কিছু নয়। এর মাধ্যমে আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হয়। ঈসা সম্পর্কেও ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়। আল্লাহ তায়ালা এই বিশ্বজাহানের একক মাবুদ, তিনি সন্তানের জন্মদাতা হওয়ার মতো অবস্থা থেকে সম্পূর্ণ পবিত্র। খ্রিস্টান সম্প্রদায় তাদের চিন্তাচেতনা ও বিশ্বাসকে বিভ্রান্তির দিকে নিয়ে যেতে যেতে তিন খোদার তত্ত্বে গিয়ে পেঁৗছে। তারা আল্লাহর সঙ্গে তাঁর রাসুল ঈসাকে তাঁর সন্তান হিসেবে দাঁড় করায়, তৃতীয় খোদা হিসেবে কেউ কেউ জিবরাইল ফেরেশতাকে, আবার কেউ কেউ মাতা মারইয়্যামকে দাঁড় করায়। তারা মারইয়্যামপুত্র ঈসাকে আল্লাহর আসনে বসাতেও কুণ্ঠাবোধ করে না। এ ভাবেই খ্রিস্টানরা একত্ববাদের শিক্ষাকে বিকৃত করে শিরকে উপনীত হয়েছে। এই আয়াতগুলোতে খ্রিস্টানদের এসব ভ্রান্ত বিশ্বাস পরিহার করে একত্ববাদে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
১৭২ নম্বর আয়াতে বলা হয়েছে, স্বয়ং ঈসা মাসিহ কখনো নিজেকে আল্লাহর পুত্র বলে দাবি করেননি, বরং তিনি সব সময় নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দিয়েছেন। আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে তিনি কখনো কুণ্ঠাবোধ করেননি এবং আল্লাহর ঘনিষ্ঠ ফেরেশতারাও তাঁকে আল্লাহর বান্দা বলে পরিচয় দিয়েছেন। তাওহিদ হচ্ছে এই আকিদায় বিশ্বাস যে, বিশ্বজগত এক আল্লাহর নিয়ন্ত্রণাধীন এবং এই নিয়ন্ত্রণের মধ্যে অন্য কারো কোনোরকম হিস্যা নেই। ঈসা মাসিহকে আল্লাহ তায়ালা নবী বানিয়ে পাঠিয়েছিলেন এই একত্ববাদের শিক্ষায় মানুষকে উজ্জীবিত করার জন্যই। অথচ মানুষ নির্বুদ্ধিতাবশত তাঁকেই আল্লাহর সঙ্গে শরিক বানায়।

গ্রন্থনা : মাওলানা হোসেন আলী

No comments: