<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Mar 8, 2012

আন্তর্জাতিক সংস্থা, সংগঠন বা জোট

এখানে বিশ্বের উল্লেখযোগ্য রাজনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোর বিস্তারিত বিবরণ ত‍ুলে ধরা হল। আশা করি বর্ণিত তথ্যগুলো জ্ঞান পিপাষু বন্ধুদের অনেক কাজে লাগবে।
রাজনৈতিক ও আঞ্চলিক জোট :
কমনওয়েলথ (Commonwealth) :
যে সব দেশ পূর্বে বৃটিশ উপনিবেশের অন্তর্গত ছিল, সে সকল দেশের জোট- কমনওয়েলথ

নাম
প্রতিষ্ঠাকাল সদর দপ্তর সদস্য মহাসচিব চেয়ারপার্সন বাংলাদেশ সম্মেলন
কমনওয়েলথ (Commonwealth) ১৯৪৯ লন্ডনের মার্লবরো হাউজ ৫৪টি কমলেশ শর্মা (ভারত) কমলাপ্রসাদ বিশ্বেশ্বর (ত্রিনিদাদ এন্ড টোব্যাগো) সদস্য সর্বশেষ- অস্ট্রেলিয়া (পার্থ)
পরবর্তী- শ্রীলংকা (হাম্বানটোটা)
কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়- ১৯৪৯ সালে
কমনওয়েলথ এর আদি নাম- ব্রিটিশ কমনওয়েলথ অব নেশন
কমনওয়েলথ এর সদর দপ্তর- লন্ডনের মার্লবরো হাউজে
কমনওয়েলথ এর প্রধান- রাণী দ্বিতীয় এলিজাবেথ (বৃটেনের রাণী)
কমনওয়েলথ এর বর্তমান মহাসচিব- কমল শর্মা (ভারত)
কমনওয়েলথ এর বর্তমান চেয়ারপার্সন- কমলাপ্রসাদ বিশ্বেশ্বর (ত্রিনিদাদ এন্ড টোব্যাগো)
কমনওয়েলথ দিবস পালিত হয়- প্রতি বছর মার্চ মাসের ২য় সোমবার


কমনওয়েলথ এর সদস্য- ৫৪ টি
ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথ এর সদস্য- মোজাম্বিক ও রুয়ান্ডা
কমনওয়েলথের সদস্যপদ পেতে আগ্রহী- সুদান, আলজেরিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান ও ইয়েমেন (এদের মধ্যে মাদাগাস্কার ও আলজেরিয়া বৃটিশ উপনিবেশ ছিল না)
ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভূক্ত হয়েও কমনওয়েলথ এর সদস্য নয়- মায়ানমার, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, মিসর, ইরাক, কুয়েত, সুদান, বাহরাইন ও জর্ডান
সম্প্রতি কমনওয়েলথ যে দেশটিকে বহিস্কার করে- ফিজি (৫ সেপ্টেম্বর,২০০৯)
ফিজিকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল- ২০০৬ সালে (পরবর্তীতে শর্ত পূরণ করতে না পারায় ২০০৯ সালে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়)
ফিজিকে এর আগেও একবার বহিষ্কার করা হয়েছিল- ২০০০-২০০১
পাকিস্তানকে কমনওয়েলথ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়- ১৯৯৯ সালে
পাকিস্তানকে পুনরায় কমনওয়েলথ এর সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়- মে, ২০০৪ সালে
সম্প্রতি যে দেশকে পুনরায় কমনওয়েলথ এর সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়- নাইজেরিয়া (১৯৯৯)
নাইজেরিয়ার সদস্যপদ বাতিল করা হয়- ১৯৯৫ সালে
কমনওয়েলথ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিল- পাকিস্তান ও জিম্বাবুয়ে (পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে, ১৯৭২ সালে)

কমনওয়েলথ শীর্ষ সম্মেলন :


সাল
তারিখ/সময় স্থান
২০০৯ ২৭-২৯ নভেম্বর ত্রিনিদাদ এন্ড টোব্যাগো (পোর্ট অফ স্পেন) ২১তম
২০১১ ২৮-৩০ অক্টোবর অস্ট্রেলিয়া (পার্থ) ২২তম
২০১৩ শ্রীলংকা (হাম্বানটোটা) ২৩তম
২০১৫ মরিশাস (পোর্ট লুইস) ২৪তম
তথ্যসূত্র : www.wikipedia.org

জোট নিরপেক্ষ আন্দোলন(NAM) :

নাম
প্রতিষ্ঠাকাল সদর দপ্তর সদস্য চেয়ারম্যান এশিয়ার ভিসি সম্মেলন
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM- Non Aligned Movement) ১৯৬১ বান্দুং ১২০
পর্যবেক্ষক সদস্য- ১৭
হোসনি মোবারক শেখ হাসিনা সর্বশেষ-
পরবর্তী-

NAM এর পূর্ণরূপ- Non Aligned Movement.
NAM প্রতিষ্ঠিত হয়- ১৯৬১ সালে (বেলগ্রেডে)
NAM এর সদর দপ্তর- বান্দুং(ইন্দোনেশিয়া) (NAM- এর কার্যত কোন সদর দপ্তর নেই, শুধু নামেমাত্র সদর দপ্তর)
NAM এর চেয়ারম্যান- হোসনি মোবারক
NAM- এর এশিয়ার আঞ্চলিক ভাইস চেয়ারম্যান- শেখ হাসিনা
NAM এর সর্বশেষ (১৫তম/পঞ্চদশ) সম্মেলন অনুষ্ঠিত হয়- ১১-১৬ জুলাই ২০০৯ সালে (মিসরের শারম আল শেখে)
NAM পরবর্তী (১৬তম/ষোড়শ) সম্মেলন অনুষ্ঠিত হবে- ২৩-২৭ মে, ২০১১ (বালি, ইন্দোনেশিয়া)
NAM এর শীর্ষনম্মেলন বসে- ৩ বছর পর পর
তথ্যসূত্র : csstc.org

ইসলামী সম্মেলন সংস্থা(OIC) :
ইসলামিক রাষ্ট্রগুলোর জোট- OIC

নাম
প্রতিষ্ঠাকাল সদর দপ্তর সদস্য মহাসচিব বাংলাদেশ সম্মেলন
Organization of Islamic Cooperation (OIC) ১৯৬৯ জেদ্দা ৫৭ একমেলেদ্দিন এহসানোগলু সদস্য (১৯৭৪) সর্বশেষ- ডাকার, সেনেগাল
পরবর্তী- স্থগিত (শারম আল শেখ, মিশর)
OIC- এর পূর্ণরূপ- Organization of Islamic Cooperation
OIC এর আদিনাম- Organization of the Islamic Conference
OIC এর বর্তমান সদস্য- ৫৭ টি
OIC এর সর্বশেষ সদস্য- আইভোরিকোস্ট (২০০১)
OIC এর সদর দপ্তর- জেদ্দা
বাংলাদেশ OIC এর সদস্য পদ লাভ করে- ১৯৭৪ সালে
অমুসলিম রাষ্ট্র হয়েও OIC এর সদস্য- উগান্ডা, রুয়ান্ডা, ক্যামেরুন, বেনিন, সুরিনাম, গায়না ও মোজাম্বিক
তথ্যসূত্র : www.oic-oci.org

আরব লীগ (League of Arab States) :
আরব রাষ্ট্রগুলোর জোট, অর্থাৎ আরব সাগরের তীরবর্তী দেশগুলোর জোট- আরব লীগ (পরবর্তীতে দূরবর্তী অনেক দেশও এর সদস্য হয়েছে)
আরব লীগ প্রতিষ্ঠিত হয়- ২২ মার্চ, ১৯৪৫ সালে
আরব লীগ এর প্রতিষ্ঠাকালীন সদস্য- ৬ টি (ইরাক, সিরিয়া, মিশর, জর্ডান, ইয়েমেন, লেবানন ও সৌদিআরব) (৫ মে ইয়েমেন ৭ম সদস্য হিসেবে যোগ দেয়)
আরব লীগের সদর দপ্তর- কায়রো
সম্প্রতি আরব লীগ এর সম্মেলন অনুষ্ঠিত হয়- ২৭-২৮ মার্চ, ২০১০(লিবিয়ার সার্তে)
পরবর্তী সম্মেলন ইরাকের বাগদাদে হওয়ার কথা ছিল; ২০১২ সালের মার্চ পর্যন্ত এই সম্মেলন স্থগিত করা হয়েছে
তথ্যসূত্র :  arableagueonline.org

সার্ক(SARRC) :
দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতার আঞ্চলিক জোট SAARC

নাম
প্রতিষ্ঠাকাল সচিবালয় সদস্য মহাসচিব বাংলাদেশ সম্মেলন
South Asian Association for Regional Co-Operation ১৯৮০
উদ্যোক্তা- প্রেসিডেন্ট জিয়াউর রহমান
কাঠমুন্ডু ৮টি ফাতিমা ধিয়ানা সায়েদ (মালদ্বীপ) উদ্যোক্তা রাষ্ট্র সর্বশেষ- ২০১০; ভূটানের থিম্পুতে
পরবর্তী- ২০১১; মালদ্বীপ

SARRC এর পূর্ণরূপ- South Asian Association for Regional Co-Operation
SARRC এর সচিবালয়- কাঠমুন্ডুতে (নেপাল)
SAARC এর বর্তমান মহাসচিব- ফাতিমা ধিয়ানা সায়েদ (মালদ্বীপ)
ফাতিমা ধিয়ানা সায়েদ সার্কের- ১০ম মহাসচিব (১ মার্চ ২০১১ সালে নিয়োগপ্রাপ্ত)
SAARC এর বর্তমান চেয়ারম্যান- জিগমে ওয়াই থিনলে (ভুটানের প্রধানমন্ত্রী)
SARRC এর বর্তমান সদস্য- ৮ টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান)
SARRC এর সর্বশেষ সদস্য দেশ- আফগানিস্তান
SARRC এর পর্যবেক্ষক সদস্য- অস্ট্রেলিয়া, চীন, ইরান, জাপান, কোরিয়া, মরিশাস, মায়ানমার, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (অস্ট্রেলিয়া ও মায়ানমার ২০১০ সালেই প্রথম সার্ক সম্মেলনে অংশ নেয়)
SARRC এর সদস্য হতে আগ্রহী- চীন, ইরান, মায়ানমার
SARRC পর্যবেক্ষক হতে আগ্রহী- ইন্দোনেশিয়া ও রাশিয়া
SAARC এর অন্তর্ভূক্ত যে দেশে সামরিক বাহিনী নেই- মালদ্বীপ ও ভুটান
SAARC এর অন্তর্ভূক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র- আফগানিস্তান, নেপাল ও ভুটান
SAARC এর সহযোগিতার ক্ষেত্র- ১৩ টি
SARRC এর ষোড়শ বা সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ভুটানের থিম্পুতে, ২৮-২৯ এপ্রিল, ২০১০
এই সম্মেলনে আলোচিত বিষয়- পরিবেশ/পরিবেশ বিপর্যয়
SAARC এর পরবর্তী সম্মেলন হবে- ২০১১ সালে মালদ্বীপে
SARRC এর অন্তর্ভূক্ত যে দেশে SARRC এর সম্মেলন হয়নি- আফগানিস্তান
SARRC এর বানিজ্য চুক্তি SAPTA স্বাক্ষরিত হয়- ১১ এপ্রিল, ১৯৯৩
SAPTA চুক্তি কার্যকরী হয়- ৮ ডিসেম্বর,১৯৯৫
SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি স্বাক্ষরিত হয়- ৬ জানুয়ারি, ২০০৪ সালে
SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি কার্যকরী হয়- ১ জুলাই, ২০০৬ সালে
SAIC (সার্ক কৃষি তথ্য কেন্দ্র) অবস্থিত- বাংলাদেশে
SMRC (সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত- বাংলাদেশ
তথ্যসূত্র : www.saarc-sec.org

ইউরোপিয়ান ইউনিয়ন(EU) :

ইউরোপীয়ান দেশগুলোর, মূলত অর্থনৈতিক সহযোগিতার জোট- EU

নাম
প্রতিষ্ঠাকাল সদর দপ্তর সদস্য প্রেসিডেন্ট
European Union ১৯৯৩ ব্রাসেলস ২৭ Heran Van Rompuy

ইউরোপিয়ান জোটগুলোর মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক জোট- ইউরোপিয়ান ইউনিয়ন(EU)।
EU এর পূর্ব নাম- EC (EEC)
EU প্রতিষ্ঠিত হয়- ১ নভেম্বর, ১৯৯৩ সালে
EU প্রতিষ্ঠাকালীন সদস্য- ১৫ টি
EU এর বর্তমান সদস্য- ২৭ টি
EU এর সদর দপ্তর- ব্রাসেলস(বেলজিয়াম)
ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর- জার্মানির ফ্রাঙ্কফুটে
ইউরোপীয় পার্লামেন্ট অবস্থিত- স্টাসবার্গে (ফ্রান্স) এবং ব্রাসেলস (বেলজিয়াম)
EU এর বর্তমান প্রেসিডেন্ট- Heran Van Rompuy
ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট- Jen-Claude Trichet (ফ্রান্স)
ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট- Jerzy Buzek
ইউরো মূদ্রার জনক- রবার্ট ম্যান্ডেল
ইউরো মুদ্রা বাজারে আসে- ২০০২ সালে
তথ্যসূত্র : europa.eu
www.ecb.int

europarl.europa.eu

বিশ্ব বাণিজ্য সংস্থা  (WTO) :

নাম
প্রতিষ্ঠাকাল সদর দপ্তর সদস্য বাংলাদেশ মহাপরিচালক
World Trade Organization ১৯৯৫ জেনেভা ১৫৩ সদস্য (১৯৯৫) প্যাসকেল ল্যামি (ফ্রান্স)
বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়- ১ জানুয়ারি, ১৯৯৫
সদস্য সংখ্যা- ১৫৩
সদর দপ্তর- জেনেভা
পূর্বনাম/পূর্ব স্বত্ত্বা- GATT (General Agreement on Tariffs and Trade)
(মূলত GATT ছিল একটি বাণিজ্য চুক্তি; পরবর্তীতে UN র কোন বাণিজ্য সংস্থা কার্যকর না হতে পারায় এটিকেই আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা হিসেবে রূপদান করে বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization) নাম দেয়া হয় ।)
GATT প্রতিষ্ঠিত হয়- ১৯৪৭ সালে
GATT বিলুপ্ত ঘোষণা করা হয়- ১৯৯৩ সালে
বাংলাদেশ GATT স্বাক্ষর করে- ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে
সর্বশেষ সদস্য- কেপ ভার্দে (২৩ জুলাই ২০০৮) (ইউক্রেন সদস্য হয় ১৬ মে ২০০৮ সালে)
তথ্যসূত্র : www.wto.org

আফ্রিকান ইউনিয়ন (AU) :
আফ্রিকান দেশগুলোর আঞ্চলিক জোট- AU
AU এর পূর্ণরূপ- African Uninon
আফ্রিকার দেশ হয়েও AU র সদস্য নয়- মরক্কো
OAU প্রতিষ্ঠিত হয়- ২৫ মে, ১৯৬৩ সালে
OAU পরিবর্তিত হয়ে AU হয়- ৯ জুলাই, ২০০২ সালে
AU এর বর্তমান সদস্য- ৫৪ টি
AU এর সদর দপ্তর- আদ্দিস আবাবায় (ইথিওপিয়া)
তথ্যসূত্র : www.au.int

ওপেক (OPEC) :
তেল উৎপাদনকারী দেশগুলোর জোট- OPEC

নাম
প্রতিষ্ঠাকাল সদর দপ্তর সদস্য
Organization of Petroleum Exploring Countries ১৯৬০ ভিয়েনা ১২
OPEC এর পূর্ণ নাম- Organization of Petroleum Exploring Countries
OPEC এর বর্তমান সদস্য- ১২ টি
OPEC এর সদর দপ্তর- ভিয়েনা
OPEC এর অন্তর্ভূক্ত অনারব দেশ- ইরান, ভেনেজুয়েলা, নাইজেরিয়া
সম্প্রতি তেলের দাম বৃদ্ধি পাওয়াতে OPEC ত্যাগ করে- ইন্দোনেশিয়া
তথ্যসূত্র : www.OPEC.org

BIMSTEC :
BIMSTEC এর পূর্ণ নাম- Bay of Bengal Initiative for Multi-Sector Technical and Economic Cooperation
BIMSTEC গঠিত হয়- ৬ জুন, ১৯৯৭ সালে
BIMSTEC এর পূর্বনাম- BISTEC
BIMSTEC এর সদর দপ্তর- ব্যাংকক
BISTEC এর নাম BIMSTEC হয় যে দেশ যোগ দেয়ার পরে- মায়ানমার
BIMSTEC এর সদস্য- বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, ভূটান, নেপাল (৭টা)
বর্তমান চেয়ারম্যান রাষ্ট্র- মায়ানমার
তথ্যসূত্র : bimstec.org

G-8 :
G-8 এর পূর্ণনাম- Group of Eight
G-8 এর সদস্য- ৮ টি (ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া)
G-8 এর সদর দপ্তর- নেই
তথ্যসূত্র : en.wikipedia.org/wiki/G8

আসিয়ান (ASEAN) :
পূর্ণ নাম- Association of Southeast Asian Naions
বর্তমান সদস্য- ১০ টি
তথ্যসূত্র : asean.org

সিরডাপ (CIRDAP) :
CIRDAP প্রতিষ্ঠিত হয়- ১৯৭৯
CIRDAP এর সদস্য- ১৫ টি
CIRDAP এর সর্বশেষ সদস্য- ফিজি (জুন ২০১০)
CIRDAP এর সদর দপ্তর- ঢাকা
CIRDAP এর পূর্ণনাম- Centre on Integrated Rural Development for Asia and the Pacific
তথ্যসূত্র : www.cirdap.org.sg/

এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) :
ADB প্রতিষ্ঠিত হয়- ১৯৬৬ সালে
ADB এর বর্তমান সদস্য- ৬৭ টি
ADB এর সদর দপ্তর- ম্যানিলা
তথ্যসূত্র : www.adb.org

জাতিসংঘ পরিবেশবাদী সংস্থা (IPCC) :
এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক অঙ্গ সংগঠন
IPCC এর পূর্ণ রূপ- Inter Governmental Panel on Climate Change.
প্রতিষ্ঠাকাল- ১৯৮৮
নির্বাহী প্রধান- রাজেন্দ্র কে পাটোরি(ভারত)
নোবেল পুরস্কার লাভ- ২০০৭ সাল

সামরিক জোট :

ন্যাটো (NATO) :

নাম
প্রতিষ্ঠাকাল সদর দপ্তর সদস্য মহাসচিব
North Atlantic Treaty Organization ১৯৪৯ ব্রাসেলস ২৮টি এন্ডার্স ফগ রাসমুসেন
NATO-র পূর্ণরূপ- North Atlantic Treaty Organization
প্রতিষ্ঠিত হয়- ১৯৪৯ সালে
বর্তমান সদস্য- ২৮টি
সদর দপ্তর- ব্রাসেলস
১৯৬৬ সালের আগ পর্যন্ত NATO-র সদর দপ্তর ছিল- প্যারিসে
মহাসচিব- এন্ডার্স ফগ রাসমুসেন
তথ্যসূত্র : nato.int

ইন্টারপোল (INTERPOL) :
পুলিশের আন্তর্জাতিক সংগঠন

নাম
প্রতিষ্ঠাকাল সদর দপ্তর সদস্য বাংলাদেশ
International Criminal Police Organization ১৯২৩ প্যারিসের লিঁও ১৮৮টি সদস্য (১৯৭৬)
পূর্ণরূপ- International Criminal Police Organization
প্রতিষ্ঠিত হয়- ১৯২৩ সালে
প্রাথমিক সদস্য- ৫০টি
বর্তমান সদস্য- ১৮৮টি
সদর দপ্তর- প্যারিসের লিঁও
বাংলাদেশ সদস্যপদ লাভ করে- ১৯৭৬ সালে
International Criminal Police Commission থেকে International Criminal Police Organization হয়- ১৯৫৬ সালে
তথ্যসূত্র : www.interpol.int
বিলুপ্ত হয়ে যাওয়া সামরিক জোটসমূহ- WARSAW PACT, SEATO, CENTO

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা :


রেড ক্রস (Red Cross) :
চিকিৎসাক্ষেত্রে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন

নাম
প্রতিষ্ঠাকাল প্রতিষ্ঠাতা/ স্বপ্নদ্রষ্টা সদর দপ্তর সদস্য
Red Cross ১৮৬৩ হেনরি ডুনান্ট জেনেভা ১৮৫টি
পুরো নাম- International Red Cross and Red Crescent Movement
প্রতিষ্ঠিত হয়- ১৮৬৩ সালে
প্রথম রেডক্রস প্রতিষ্ঠার চিন্তা করেন/ প্রতিষ্ঠাতা- হেনরি ডুনান্ট (সুইজারল্যান্ড) (১৯০১ সালে প্রথম শান্তিতে নোবেল পান)
সদর দপ্তর- জেনেভা
বর্তমান সদস্য- ১৮৫ (রেডক্রস ও রেডক্রিসেন্ট মিলিয়ে)
রেডক্রস দিবস- ৮ মে (হেনরি ডুনান্টের জন্মদিন)
রেডক্রসের প্রতীক- লাল ক্রস (+)
মুসলিম বিশ্বে রেডক্রসের নাম- রেড ক্রিসেন্ট

রেড ক্রিসেন্টের প্রতীক- লাল অর্ধাকৃতি চাঁদ(  )
আনুমানিক ভলান্টিয়ার সদস্য- প্রায় ৯ কোটি ৭০ লক্ষ
তথ্যসূত্র : www.redcross.int

রোটারি ইন্টারন্যাশনাল :
প্রতিষ্ঠিত হয়- ১৯০৫ সালে
সদর দপ্তর- ইভান্সটন, ইলিয়নিস (শিকাগো) (উত্তরে ইভান্সটন না থাকলে শিকাগো দিতে হবে; ইভান্সটন শহরটি শিকাগোর ১০ মাইল উত্তরে অবস্থিত)
তথ্যসূত্র : www.rotary.org

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International; a.k.a.- Amnesty, AI) :
মানবাধিকার সংরক্ষণে কাজ করা একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও- Non-governmental organisation)
প্রতিষ্ঠিত হয়- ১৯৬১ সালে
সদর দপ্তর- লন্ডন
বর্তমান মহাসচিব- সলিল শেঠী (ভারত)
প্রাক্তন মহাসচিব- আইরিন খান (বাংলাদেশ)
তথ্যসূত্র : www.amnesty.org

আরো কিছু স্বেচ্ছাসেবী সংগঠন-

সংগঠন
সদর দপ্তর বিবরণ
অক্সফাম লন্ডন বৃটেন ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা; মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে পরিবহন ও যাতায়াত ব্যবস্থা পুনর্নির্মাণে সহায়তা করেছিল
পিসকোর ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা
কেয়ার যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা
অরবিটস ভাসমান (Flying) চক্ষু হাসপাতাল (যুক্তরাষ্ট্র)
গ্রিন পিস নেদারল্যান্ডভিত্তিক পারমাণবিক বিস্ফোরণ বিরোধী পরিবেশবাদী গ্রুপ
Abolition 2000 পারমাণবিক অস্ত্র বিলোপ সাধনে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা
ওয়ার্ল্ড ওয়াচ যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী গ্রুপ
ডেমোক্রেসি ওয়াচ বাংলাদেশভিত্তিক বেসরকারি জরিপ পরিচালনাকারী সংস্থা

No comments: