<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>
বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে তারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।
PROGRAM SCHEDULE বাংলা বিভাগের অনুষ্ঠান সূচী
সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কাছে আমাদের বেতারের ১৪৩০ হিজরী সনের অনুষ্ঠানসূচী পাঠাতে পেরে আনন্দবোধ করছি। আমাদের সাথে নিয়মিত যোগাযোগ ও শ্রোতা বৃদ্ধির আবেদন থাকল। সকলে সূখে থাকুন এই কামনা করি।
রেডিও সৌদি আরব-বাংলা বিভাগ
অনুষ্ঠান সূচী
রেডিও সৌদি আরবের বাংলা বিভাগ স্থানীয় সময় বিকেল ৩:০০ মি: থেকে ৬:০০মি:, বাংলাদেশ সময় বিকেল ৬:০০ মি: থেকে রাত ৯:০০ মি: এবং ভারতের সময় বিকেল ৫:৩০ মি: থেকে রাত ৮:৩০ মি: পর্যন্ত প্রতিদিন নিয়মিত তিন ধরনের অনুষ্ঠান প্রচার করছে। (১) দ্বীনি অনুষ্ঠান, (২) সাংস্কৃতিক অনুষ্ঠান এবং (৩) তথ্যমূলক অনুষ্ঠান। এছাড়াও বিভিন্ন উপলক্ষ্যকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠান মালা প্রচার করা হয়। প্রতিদিন শর্টওয়েব ১৯ মিটার ব্যান্ডে ১৫১২০ কিলোহার্টসে আমাদের অনুষ্ঠান শুনা যায়। ১৪৩০ হিজরী সনের মহররম মাস থেকে পুনরায় প্রশ্নোত্তর ও পুরস্কার প্রতিযোগিতার আয়োজন রয়েছে। প্রতি আরবী মাসে একবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাসের শুরু থেকেই প্রতি জুমাবার প্রশ্ন জানিয়ে দেওয়া হয় এবং মাসের শেষ তারিখের মধ্যে ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে উত্তর পাঠানো যায়। প্রতিদিন যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হচ্ছে তা হল: কোরআন তেলাওয়াত, তাফসিরুল কোরআন, হাদিসে রাসুল (সা:), প্রিয় দ্বীনি ভাই শুনুন, খবর, সংবাদ পত্রের মতামত, ইসলামী সংগীত।
1 comment:
এই ওয়েব সাইটটি যেন আশাতীত পাওয়া। খুব খুব খু---ব খুশি হয়েছি এই ব্লগ সাইটটি পেয়ে।
গত ৮/১০ দিন ধরে বেতারে অনুষ্ঠানের শ্রবনমান খুব খারাপ সেই বিষয়ে নজর দিলে ভাল হবে।
আঃ মান্নান
শিলাইদহ, আসাম
Post a Comment