<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Sep 26, 2010

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি


বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

  1. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালূ হয়
  2. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করে?  
  3. বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয়
  4. বাংলাদেশে আইটি ভিলেজ কোথায় স্থাপনের উদ্যোগ গ্রহন করেছে
  5. ইন্টারনেটের মাধ্যমে কম খরচে ফোন করার প্রযুক্তির নাম কি?
  6. বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম কি
  7. বিশ্বের প্রথম ডাক টিকেট চালু হয় কোথায়?
  8. ভারতবর্ষে কখন ডাক টিকেট চালু হয়
  9. বাংলাদেশে সর্বপ্রথম ডাক টিকেট চালু হয়
  10. বাংলাদেশের মোট ডাকঘরের সংখ্যা কতটি?
  11. বাংলাদেশে ই-পোস্ট সার্ভিস কবে চালূ হয়
  12. বাংলাদেশের প্রথম অনলাইন কুরিয়ার সার্ভিসের নাম কি?
  13. বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয়?
  14. বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয়
  15. দেশে মোট কয়টি মোবাইল ফোন কোম্পানী সার্ভিস প্রদান করছে
  16. বিটিআরসি’  কি
  17. দেশে মাল্টিমিটারিং সিস্টেম চালু হয় কবে
  18. বাংলাদেশ বেতার কেন্দ্র গুলো কোথায় অবস্থিত?
  19. বাংলাদেশ বেতার থেকে কোন কোন ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করা হয়
  20. বাংলদেশ বেতারের সদর দপ্তর কোথায়
  21. স্বাধীনবাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছেল
  22. রেডিও পাকিস্তানের নাম কবে ঢাকা বেতার কেন্দ্র রাখা হয়
  23. জাতীয় সংসদে কবে বেতার-টিভির স্বায়ত্বশাসন বিল পাস হয়
  24. বেসরকারী রেডিও স্টেশনের নাম কি?
  25. বর্তমানে কয়টি বেসরকারী এফএম রেডিও স্টেশন চালু আছে?
  26. কবে প্রথম বাংলাদেশে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়
  27. কবে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়
  28. ঢাকার রামপুরায় কবে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়
  29. বাংলাদেশ টেলিভিশনের পূর্নাঙ্গ কেন্দ্র কতটি
  30. চট্টগ্রাম পূর্নাঙ্গ টেলিভিশন কেন্দ্রটি স্থাপন করা হয়?
  31. বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র কয়টি
  32. বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কোনটি?
  33. বাংলাদেশে টেলিভিশনের প্রথম সংগীত শিল্পী কে
  34. বাংলাদেশে টেলিভিশনের প্রথম অনুষ্ঠান কি
  35. বাংলাদেশে টেলিভিশনের প্রথম সংবাদ পাঠক কে
  36. বাংলাদেশে টেলিভিশনের প্রথম ইংরেজি সংবাদ পাঠক কে
  37. বাংলাদেশে টেলিভিশনের প্রথম অনুষ্ঠান পরিচালক কে
  38. বাংলাদেশ টেলিভিশনের প্রথম টিভি সিরিয়ালের নাম কি?
  39. বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজ অনুষ্ঠান গুহীত হয়
  40. দেশের প্রথম বেসরকারী টেলিভিশনের নাম কি
  41. একুশে টেলিভিশন চালু হয়?
  42. একুশে টেলিভিশন বন্ধ হয়ে যায়
  43. একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কে ছিলেন
  44. বাংলাদেশ টেলিভিশন কবে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট সমপ্রচার শুরু করে
  45. বাংলাদেশে কখন থেকে ডিশ এন্টেনা ব্যবহারের সরকারী সিদ্ধান্ত হয়
  46. বাংলাদেশে ভু-উপগ্রহ কেন্দ্র কয়টি
  47. বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত
  48. তালিবাবাদ কোন জেলায় অবস্থিত
  49. বাংলাদেশে কতটি আবহাওয়া কেন্দ্র আছে
  50. বাংলাদেশের প্রথম ডিজিটাল পত্রিকার নাম কি?
  51. বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম কি?
  52. জাতীয় সংবাদ সংস্থার নাম কি
  53. বাংলাদেশ সংবাদ সংস্থার আর্বিভাব ঘটে
----------------------------------------
  1. উঃ  ১৯৯৩ সালে
  2. উঃ ১৯৯৬ সালে
  3. উঃ ১৯৯৯ সালে, বনানীতে
  4. উঃ গাজিপুরের কালিয়াকৈরে
  5. উঃ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি
  6. উঃ সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল
  7. উঃ ব্রিটেনে
  8. উঃ ১৮৭৫ সালে
  9. উঃ ২০ জুলাই, ১৯৭১ সালে
  10. উঃ ৯৮৬০ টি
  11. উঃ ১৬ আগষ্ট, ২০০০
  12. উঃ ইজি-পোস্ট
  13. উঃ ৪ জানুয়ারী, ১৯৯০
  14. উঃ  ১৯৯২ সালে
  15. উঃ ৬ টি
  16. উঃ বাংলাদেশ টেলিকম রেগুলারেটরী কমিশন
  17. উঃ ৩০ জুন, ২০০২
  18. উঃ  ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বগুড়ারংপুর, কুমিল্লা, রাঙ্‌হামাটি, ঠাকুরগাঁও, বরিশাল, যশোর ও কক্সবাজার
  19. উঃ বাংলা, ইংরেজি, র্উদু, হিন্দী, আরবী ও নেপালী
  20. উঃ ঢাকার আগারগাঁওয়ে
  21. উঃ চট্টগ্রামের কালুরঘাটে
  22. উঃ ৪ মার্চ, ১৯৭১
  23. উঃ ১২ জুলাই, ২০০১
  24. উঃ রেডিও মেট্রোওয়েভ
  25. উঃ ৩টি (রেডিও টুডে, রেডিও ফুর্তি ও রেডিও আমার)
  26. উঃ ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সালে
  27. উঃ ১ ডিসেম্বর, ১৯৮০
  28. উঃ ১৯৭৫ সালে
  29. উঃ ২ টি
  30. উঃ ১৯ ডিসেম্বর, ১৯৯৬ সালে
  31. উঃ ১৪ টি
  32. উঃ একতলা দোতলা, ফ্রেব্রুয়ারী, ১৯৬৫
  33. উঃ ফেরদৌসী রহমান
  34. উঃ ৫০ মিনিটের ইংরেজি সিনেমা
  35. উঃ হুমায়ুন চৌধুরী
  36. উঃ আলম রশীদ
  37. উঃ কলিম শরাফী
  38. উঃ ত্রিরত্ন, ১৯৬৬
  39. উঃ ১৯৯৪ সালে
  40. উঃ একুশে টেলিভিশন
  41. উঃ ৮ মার্চ, ১৯৯৮
  42. উঃ  ২৯ আগষ্ট, ২০০২
  43. উঃ সাইমন ড্রিং
  44. উঃ  ১১ এপ্রিল, ২০০৪
  45. উঃ ২৭ এপ্রিল, ১৯৯২
  46. উঃ  ৪ টিবেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী ও সিলেট
  47. উঃ রাঙ্গামাটি
  48. উঃ গাজিপুর
  49. উঃ ৩ টি
  50. উঃ আইটি.কম
  51. উঃ বিডিনিউজ২৪.কম
  52. উঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
  53. উঃ ১৯৭২ সালে

No comments: