<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Sep 26, 2010

বাংলাদেশের জেলা ভিত্তিক প্রধান নদ-নদী


বাংলাদেশের জেলা ভিত্তিক প্রধান নদ-নদী

  1. ঢাকা বুড়িগঙ্গা, শীতলক্ষা, বংশী, ধলেশ্বরী, তুরাগ, বালু
  2. মুন্সীগঞ্জ ধলেশ্বরী, পদ্মা, মেঘনা
  3. নারায়নগঞ্জ মেঘনা, ধরেশ্বরী, শীতলক্ষা
  4. নরসিংদী মেঘনা, শীতলক্ষা
  5. মানিকগঞ্জ পদ্মা, যমুনা, ধলেশ্বরী
  6. গাজীপুর তুরাগ, বানার, বালু
  7. ময়মনসিংহ ব্রহ্মপুত্র, বানার, ধলেশ্বরী
  8. কিশোরগঞ্জ ব্রহ্মপুত্র, ধনু, মেঘনা, বাউলাই, কালনী, ধলেশ্বরী
  9. জামালপুর ব্রহ্মপুত্র, যমুনা, বানার
  10. শেরপুর কংশনদী
  11. টাঙ্গাইল যমুনা, ধলেশ্বরী, বংশী
  12. নেত্রকোনা কংশ, বাউলাই, গোমেশরী, মুগর
  13. ফরিদপুর মধুমতি, কুমার, পদ্মা, আড়িয়াল খাঁ
  14. শরিয়তপুর পদ্মা,মেঘনা,পালং
  15. গোপালগঞ্জ মধুমতি
  16. রাজবাড়ী পদ্মা
  17. মাদারীপুর পদ্মা, মেঘনা, কুমার
  18. খুলনা রূপসা, কপোতাক্ষ, ভদ্রা, ভৈরব, পশুর, শাকবাড়ীয়া, শিবসা
  19. সাতক্ষীরা পাঙ্গাশিয়া, কালিন্দী, হাড়িয়াভাঙ্গা, বেতনা, রায়মঙ্গল, মালঞ্চ
  20. বাগেরহাট মধুমতি, মংলা, হরিণঘাটা, শীলা
  21. যশোর কপোতাক্ষ, ভদ্রা, ভৈরব
  22. মাগুরা গড়াই, কুমার, নবগঙ্গা
  23. ঝিনাইদহ কুমার, নবগঙ্গা
  24. নড়াইল মধুমতি, কুমার, ভৈরব, চিত্রা
  25. কুষ্টিয়া পদ্মা, গড়াই, কুমার
  26. মেহেরপুর ইছামতি, ভৈরব
  27. চুয়াডাঙ্গা ইচ্ছামতি, নবগঙ্গা
  28. বরিশাল মেঘনা, কীর্তনখোলা, আড়িয়াল খাঁ, তেঁতুলিয়া, বিশখালী
  29. ঝালকাঠি সুগন্ধা, বিশখালী
  30. ভোলা তেঁতুলিয়া, বালেশ্বর, কঁচাখালী
  31. পটুয়াখালী তেঁতুলিয়া, আগুনমুখো, লোহনিয়
  32. বরগুনা বিশখালী, হরিণঘাটা, আধাঁর মানিক, বেঘাই
  33. পিরোজপুর –  মধুমতি, ধলেশ্বর, কাচাখালী
  34. রাজশাহী পদ্মা, মহাননদা, যমুনা,আত্রাই
  35. চাঁপাইনবাবগঞ্জ পদ্মা, মহানন্দা, নন্দশুদা, পনর্ভবা
  36. নাটোর নাগরনদী, আত্রাই, বড়াল
  37. নওগাঁ আত্রাই, তুলসী
  38. পাবনা পদ্মা, যমুনা, বড়াল, আত্রাই
  39. সিরাজগঞ্জ যমুনা, করতোয়া, বড়াল
  40. বগুড়া যমুনা, করতোয়া, নাগর, বাঙ্গালী
  41. জয়পুরহাট যমুনা, হারাবতী, তুলসীগঙ্গা
  42. দিনাজপুর যমুনা, করতোয়া, আত্রাই, পুনর্ভবা
  43. পঞ্চগড় করতোয়া
  44. ঠাকুরগাঁও টাঙ্গন
  45. রংপুর তিস্তা
  46. কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা
  47. নীলফামারী তিস্তা, শিঙ্গিমারী
  48. লালমনিরহাট তিস্তা, শিঙ্গিমারী
  49. গাইবান্ধা আত্রাই, সুন্দরগঞ্জ, ব্রহ্মপুত্র, যমুনা
  50. চট্রগ্রাম কর্ণফুলী, মেঘনা, হালদা, সাঙ্গু
  51. রাঙ্গামাটি কর্ণফুলী, শংখ, কাশালং, রানখিয়াং
  52. কক্সবাজার নাফ
  53. বান্দরবান শংখ, মাতামুহরী, রানখিয়াং
  54. খাগড়াছড়ি কর্ণফুলী
  55. নোয়াখালী মেঘনা, ফেনী, ডাকাতিয়া
  56. ফেনী ফেনী, ডাকাতিয়া
  57. লক্ষীপুর মেঘনা, ডাকাতিয়া
  58. কুমিল্লা মেঘনা, গোমতী
  59. চাঁদপুর মেঘনা, ডাকাতিয়া
  60. ব্রাহ্মণবাড়িয়া মেঘনা, তিতাস
  61. সিলেট সুরমা, কুশিয়ারা
  62. হবিগঞ্জ বরাক, কালিনী
  63. মৌলভিবাজার মনু
  64. সুনামগঞ্জ সুরমা, কালিনী

No comments: