<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Sep 25, 2010

পাল বংশ/দেব বংশ/চন্দ্র বংশ

পাল বংশ/দেব বংশ/চন্দ্র বংশ

1.     পাল বংশের প্রতিষ্ঠাতা কে
2.     গোপালের রাজত্বকাল কত ছিল?
3.     পাল বংশের রাজাগণ বাংলায় কত বছর রাজত্ব করেছেন
4.     পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন?
5.     বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি
6.     পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে
7.     গোপালের পরে কে বঙ্গ দেশের সিংহাসনে আসীন হন
8.     ধর্মপাল বৌদ্ধ ধর্মপ্রসারে কোন মন্দির স্থাপন করেন?
9.     ধর্মপালের রাজত্বকাল কত ছিল
10. নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার’ -এর প্রতিষ্ঠাতা কে
11. লৌসেন (lausen) কে?
12. উদীয়মান প্রতিপত্তির যুগবলা হয় কার শাসনামলকে
13. কবে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে
14. বেদ রাজবংশের রাজাদের রাজধানী নাম কি ছিল
15. দেবপর্বত কোথায় অবস্থিত ছিল?
16. দেববংশের রাজত্বকাল কখন ছিল বলে অনুমান করা হয়
17. চন্দ্রবংশের শাসনকাল কত শতক পর্যন্তু বিস্তৃত ছিল?
18. চন্দ্রবংশের প্রথম শক্তিশালী রাজা কে?
19. ত্রৈলোক্যচন্দ্র আনুমানিক কত সময় রাজত্ব করেছেন
20. পরমেশ্বর’, ‘পরম ভট্টারক’, ‘মহারাজাধিরাজউপাধী কার ছিল?
21. শ্রীচন্দ্রের কত সময় রাজত্ব করেছেন
----------------------------------
1.     উঃ গোপাল
2.     উঃ  ৭৫০ থেকে ৭৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০ বছর
3.     উঃ প্রায় চারশ বছর
4.     উঃ বৌদ্ধ
5.     উঃ পাল বংশ
6.     উঃ ধর্মপাল
7.     উঃ ধর্মপাল
8.     উঃ ১০৭ মন্দির সম্পন্ন বিক্রমশীলা বৌদ্ধ বিহার, পাহাড়পুরের সোমপর বিহার, ময়নামতি বিহার ইত্যাদি
9.     উঃ ৭৭০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দে পর্যন্তু ৪০ বছর
10. উঃ ধর্মপাল
11. উঃ রাজা দেবপালের (৮১০-৮৫০ খ্রিঃ) সেনাপতি
12. উঃ দেবপালের
13. উঃ ১১২৪ খ্রিষ্ঠাব্দে
14. উঃ দেবপর্বত
15. উঃ কুমিল্লার ময়নামতি পাহাড়ের দক্ষিনাংশে
16. উঃ ৭৪০-৮৯৯ খ্রিঃ
17. উঃ ১০ম- ১১শ শতক
18. উঃ ত্রৈলোক্যচন্দ্র
19. উঃ ৯০০-৯৩০ খ্রিঃ
20. উঃ  শ্রীচন্দ্রের
21. উঃ ৯৩০-৯৭৫ খ্রিঃ

No comments: