<< সকল মুসলিম ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছি >>

বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের প্রতি আমার সালাম রইল। ইসলাম আল্লাহ প্রদত্ত এক মহান ধর্ম। এই ধর্মকে একমাত্র আল্লাহই কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন এবং সারা বিশ্ব ব্যাপী প্রসারিত করবেন। ইন্টারনেট/ ফেইসবুকের মাধ্যমে সারা দুনিয়ায় কত অসাধ্যকে সম্ভব করা হচ্ছে তার ইয়ত্তা নেই। আমি আমার জন্মস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জনবহুল গ্রাম তেলীগ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ এবং রাজনীতিমুক্ত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার স্বপ্ন দেখেছি সেই ছোট বেলা থেকেই। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি সারা বিশ্বের সকল মুসলিম ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনারা সকলে যদি সহানুভূতিশীল হয়ে দান করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তাহলে পৃথিবীতে মানবসৃষ্ট শ্রেষ্ট মসজিদও আল্লাহপাকের রহমতে আমরা নির্মান করতে পারবো। দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে, দানে সম্পদ বৃদ্ধি পায় আর আখেরাতে উত্তম পুরস্কারতো আছেই। যারা পঞ্চাশ হাজার টাকা বা তার বেশী এককালীন দান করবেন তাঁদের সকলের নাম মসজিদের সামনে বিশেষ গম্বুজে শ্বেত পাথরে খোদাই করে লিখে রাখা হবে। এই মসজিদ আল্লাহপাক যতদিন চালু রাখবেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর সকল দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে। যাদের সামর্থ আছে ত‍ারা তাদের সাধ্যমত দান করবেন এবং সকলেই আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আমি সততার সাথে আমার স্বপ্নকে পুরন করতে পারি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য “দানে বিপদ কাঁটে, দানে সম্মান বাড়ে” শিরোনামে একটি আলাদা পেইজ আছে তাতে ক্লিক করুন।

Sep 25, 2010

বহিরাগত বণিকদের কবলে বাংলাদেশ


বহিরাগত বণিকদের কবলে বাংলাদেশ

1.     বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসছিলো
2.     পতুগীজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আসেন কত সালে
3.     ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কত সালে ?
4.     পর্তুগীজরা কবে বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে ?
5.     পর্তুগ্রীজদের পর কারা বানিজ্যের জন্য বাংলায় আসে?  
6.     ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানীকারা, কবে গঠন করেন
7.     বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে কোন পর্তৃগ্রীজ নাবিক
8.     ফরাসিরা কখন বাংলায় বানিজ্য করতে আগমন করে
9.     কোন সালে ফরাসি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়?
10. কোন সালে ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়?
11. কোন যুদ্ধের ফলে ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙ্গে যায়
12. বন্দিবাসের যুদ্ধে কে, কার কাছে পরাজয় স্বীকার করে?
13. উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা কোথায় বানিজ্য স্থাপন করে?
14. প্রথম কর্ণাট যুদ্ধ কবে, কার মধ্যে সংঘটিত হয়?
15. ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে?
16. কে শান্তিপূর্ন বানিজ্য নীতি পরিত্যাগ করে বন্দর আক্রমন করে?
17. বাংলায় ইংরেজদের কোন কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল?
18. মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় কোন সালে?
19. কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
20. ইংরেজরা কোন সালে বাংলা আক্রমন করে?
21. কত খ্রিষ্টাব্দে নবাব সিরাজু্‌দ্েদৗলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন?
22. কোন সালে নবাব আলীবর্দী খানের মৃত্যু হয়?
23. ইংরেজরা কবে কলকাতা অধিকার করে?
24. পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
25. নবাব সিরাজুদ্দৌলা কোন খ্রিষ্টাব্দে জন্মগ্রহন করেন?
26. নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে কোন সালে যুদ্ধ বাধে?
27. উপমহাদেশের প্রথম ব্রিটিশ গর্ভনর কে ছিল?
28. দ্বৈত শাসন ব্যবস্থার প্রর্বতন কে করেন?
29. দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালূ হয়?
30. দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্র্তৃত্ব কার ওপর ন্যাস্ত হয়?
31. দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যাস্ত হয়?
32. বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন?
33. নিলাম সুত্রে কে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন?
34. ওয়ারেন হেস্টিংস কবে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন?
35. চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
36. ছিয়াত্তরের মন্বন্তরকখন হয়েছিল?
37. পঞ্চাশের  মন্বন্তরকখন হয়েছিল?
38. অন্ধ কূপ হত্যাকান্ডকখন সংগঠিত হয়েছিল?
39. কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন?
40. কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় কোন সালে?
41. বর্গী নামে কারা পরিচিতি ছিল?
42. কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করেন?
43. ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল কোথায়?
44. বক্সারের যুদ্ধ হয়েছিল কোন সালে?
45. ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইনবা রেগুলেটিং এ্যাক্টপাশ হয় কখন?
46. উপমহাদেশে সর্বপ্রথম রাজস্ব বোর্ডস্থাপন করেন কোন ইংরেজ শাসক?
47. পাঁচশালা বন্দোবস্তের কে প্রর্বতক করেন?
48. আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক?
49. সতীদাহ প্রথার বিলোপ সাধন কে কখন করেন?
50. উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসি পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন কে করেন?
51. বিধবা বিবাহ আইন প্রচলন কে, কখন করেন?
52. উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ কে, কোন সালে চালু করেন
53. উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার কে প্রচলন করেন
54. উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ কোন সালে ও কোথায় সংঘটিত হয়
55. সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসনে প্রেরণ করে?
56. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায় অবস্থিত?   
57. আহসান মঞ্জিল কে কত সালে প্রতিষ্ঠা করেন
58. কবে কে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন?
59. কবে ঢাকা পৌরসভা স্থাপিত হয়
60. পুরানো ঢাকার বাহাদুরশাহ পার্কের পূর্বনাম কি ছিল
61. কোন দেশের লোকদের ওলন্দাজ বলা হয়
62. উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গর্ভনর ছিল?
-------------------------------------------
  1. উঃ পর্তুগীজরা
  2. উঃ ১৪৯৮ সালে
  3. উঃ ১৪৮৭ সালে
  4. উঃ ১৫৮০ সালে
  5. উঃ ওলন্দাজরা
  6. উঃ ওলন্দাজগণ১৬০২ সালে
  7. উঃ পেড্রো আলভারেজ কাব্রাল
  8. উঃ ১৬৬৮ সালে
  9. উঃ ১৬৬৪ সালে
  10. উঃ ১৬০০ সালে
  11. উঃ ১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে
  12. উঃ ইংরেজ সেনাপতি আয়ারকুটের কাছে ফরাসি গর্ভনর কাউন্ট লালী
  13. উঃ ইন্দোনেশিয়ায়
  14. উঃ ফরসিদের সাথে ইংরেজদের মধ্যে ১৭৪৬ সালে
  15. উঃ সুরাটে
  16. উঃ ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড
  17. উঃ ফোর্ট উইলিয়াম
  18. উঃ ১৬৬০ সালে
  19. উঃ ইংরেজ কর্মচারী জন চার্নক
  20. উঃ ১৬৮৬ সালে
  21. উঃ ১৭৫৬ সালের ২০ জুন
  22. উঃ  ১৭৫৬ সালে
  23. উঃ  ১৭৫৭ সালের  জানুয়ারী
  24. উঃ ২৩ শে জুন, ১৭৫৭ সালে
  25. উঃ ১৭৩৩ খ্রিষ্টাব্দে
  26. উঃ ১৭৬৪ সালে
  27. উঃ লর্ড ক্লাইভ
  28. উঃ লর্ড ক্লাইভ
  29. উঃ ১৭৬৭ সালে
  30. উঃ নবাবের
  31. উঃ লর্ড ক্লাইভ
  32. উঃ ওয়ারেন হেষ্টিংস
  33. উঃ ওয়ারেন হেষ্টিংস
  34. উঃ ১৭৭২ সালে
  35. উঃ লর্ড কর্নওয়ালিস (১৭৯৩ সালে)
  36. উঃ ১১৭৬ বাং এবং ১৭৭০ ইং সালে
  37. উঃ ১৩৫০ বাং এবং ১৯৪৩ ইং সালে
  38. উঃ ১৭৫৬ সালে
  39. উঃ ওয়ারেন হেস্টিংস
  40. উঃ ১৬৯০ সালে
  41. উঃ মারাঠারা
  42. উঃ মীর কাসিম
  43. উঃ বক্সারে
  44. উঃ ১৭৬৪ সালে
  45. উঃ ১৭৭৩ সালে
  46. উঃ ওয়ারেন হেষ্টিংস
  47. উঃ ওয়ারেন হেস্টিংস
  48. উঃ লর্ড বেন্টিঙ্ক
  49. উঃ লর্ড বেন্টিঙ্ক (১৮২৯ সালে)
  50. উঃ লর্ড বেন্টিঙ্ক
  51. উঃ লর্ড ক্যানিং (১৮৫৬ সালে)
  52. উঃ লর্ড ডালহৌসী, ১৮৫৩ সালে
  53. উঃ লর্ড ক্যানিং
  54. উঃ ১৮৫৭ সালে মার্চ, বঙ্গদেশের ব্যারাকপুরে
  55. উঃ মায়ানমারে
  56. উঃ মায়ানমারে
  57. উঃ নবাব আবদুল গনি, ১৯৭২ সালে
  58. উঃ ১৯০৪ সালের ১৪ ফেব্রুয়ারীলর্ড কার্জন
  59. উঃ ১৮৬৪ সালে
  60. উঃ ভিক্টোরিয়া পার্ক
  61. উঃ হল্যান্ডের
  62. উঃ লর্ড মাউন্ট ব্যাটন

No comments: